ইয়াযীদ ইবন মুআবিয়াহ

يزيد بن معاوية ولد في خلافة عثمان بن عفان ولم يدرك النبي (صلى الله عليه وسلم) ولا كان من الصحابة باتفاق العلماء ، ولا كان من المشهورين بالدين والصلاح ، وكان من شباب المسلمين . ولا كان كافراً ولا زنديقاً . وتولى بعد أبيه على كراهة من بعض المسلمين ورضا من بعضهم ، قال صالح بن أحمد بن حنبل : قلت لأبي : إن قوماً يقولون إنهم يحبون يزيد . قال : يا بني وهل يحب يزيد أحد يؤمن بالله واليوم الآخر ؟ فقلت : يا أبت لماذا لا تلعنه ؟ قال : يا بني ومتى رأيت أباك يلعن أحداً ، ولهذا كان الذي عليه معتقد أهل السنة وأئمة الأمة أنه لا يسب ولا يحب

Ibn Taymiyyah on the Position of Ahl al-Sunnah Regarding Yazeed bin Mu’aawiyah

Ibn Taymiyyah (rahimahullaah) said:

“Yazeed bin Mu’awiyah was born during the khilafah of Uthmaan bin Affaan and did not reach the Prophet (sallallaahu alayhi wasallam) and nor was he from the Sahaabah by agreement of the Scholars. Nor was he from those well-known for religiosity and rectitude. He was from the Muslim youth and was neither a kaafir (disbeliever) nor a zindeeq (heretic). But he took leadership after his father with some Muslims disliking it and others who were satisfied with it. Saalih bin Ahmad bin Hanbal said: I said to my father, “There are a people who say they love Yazeed.” He said, “O my son, and does anyone who believes in Allaah and the Last Day loved Yazeed?” So I said, “O my father, why do you not curse him?” He said, “O my son, and when have you seen your father curse anyone?” For this reason, that which the belief of Ahl al-Sunnah and the Imaams of the Ummah remained upon was that he (Yazeed) is neither reviled nor is he loved.” (Majmu’ al-Fataawaa 3/412).

https://x.com/AbuIyaadSP/status/326037886648590336?t=WA6OyOfKpL3oChsg2qb9Fg&s=19

ইয়াযীদ ইবন মুআবিয়াহ সম্পর্কে আহলুস-সুন্নাহর অবস্থান ব্যাখ্যা করে ইবন তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেছেন:

“ইয়াযীদ বিন মুআবিয়া উসমান বিন আফফান (রাদ্বিয়াল্লাহু আনহু)-এর খিলাফতের সময় জন্মগ্রহণ করেছিল। সে নবী (ﷺ)-এর সাক্ষাৎ পায়নি। আলেমদের ঐকমত্য অনুযায়ী সে সাহাবীদের অন্তর্ভুক্ত ছিল না এবং দীনদারিতা ও ন্যায়নিষ্ঠতার জন্য সুপরিচিত ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত ছিল না। সে একজন মুসলিম যুবক ছিল, সে কাফিরও ছিল না, আবার যিন্দীক (ধর্মদ্রোহী) ও ছিল না। সে তার পিতার পরবর্তীতে নেতৃত্ব গ্রহণ করেছিল। কিছু মুসলিম তা অপছন্দ করেছিল, আবার অন্যরা তাতে সন্তুষ্ট ছিল। সালিহ বিন আহমাদ বিন হাম্বাল বলেছেন: আমি আমার পিতাকে বলেছিলাম, “কিছু লোক আছে যারা ইয়াযীদকে ভালোবাসার দাবি করে।” তিনি বললেন, “হে আমার পুত্র, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান রাখে, সে কি ইয়াযীদকে ভালোবাসতে পারে?” আমি বললাম, “হে আমার পিতা, তাহলে আপনি তাকে অভিশম্পাত করেন না কেন?” তিনি বললেন, “হে আমার পুত্র, তুমি কি তোমার পিতাকে কারো প্রতি অভিশম্পাত করতে দেখেছ?” এই কারণে, আহলুস সুন্নাহ এবং উম্মতের ইমামদের আক্বীদাহ ও অবস্থান ছিল এই যে, তাকে [ইয়াযীদকে] তিরস্কার করা যাবে না এবং তাকে ভালোবাসাও যাবে না।”

উৎস: মাজমূ আল-ফাতাওয়া (৩/৪১২)

Support The Da'wah In Bangladesh

The Messenger (ﷺ) said: “And save yourselves from the hell fire even if it be with the piece of a date.”

Recent Posts

Recommended Readings

ইসলাম

ইসলাম হলো আদম (‘আলাইহিস সালাম) থেকে মুহাম্মাদ (ﷺ) পর্যন্ত সকল নবীর দীন। একজন মুসলিম হলেন সেই ব্যক্তি যিনি এই দীনকে কবুল করেন এবং এর উপর আমল করেন। মুসলিমরা একমাত্র সত্য মা'বূদ (আরবিতে আল-ইলাহ) আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করেন না। মুসলিমরা সকল প্রকার শিরক পরিত্যাগ করেন এবং তারা মানবজাতির প্রতি প্রেরিত সর্বশেষ রাসূল মুহাম্মাদ (ﷺ)-এর প্রদর্শিত শিক্ষার অনুসরণ করেন। এটিই হলো সালাফিয়্যাহর ভিত্তি।

আমাদের দাওয়াহ
সুন্নাহ

সুন্নাহ হলো নবী (ﷺ) ও তাঁর সাহাবাদের পথ। যিনি এই পথের অনুসরণ করেন তাকে সুন্নী বলা হয় এবং তিনি আহলুস-সুন্নাহ ওয়াল জামাআহ’র অন্তর্ভুক্ত। মাঝেমধ্যে, শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয় এমন কাউকে বুঝানোর জন্যও সুন্নী শব্দটি সাধারণভাবে ব্যবহৃত হয়। তবে, শুধু শিয়া না হওয়াটা কোনো ব্যক্তিকে পথভ্রষ্টতায় নিপতিত হওয়া থেকে বাঁচানোর জন্য যথেষ্ট নয়।

আমাদের দাওয়াহ
আস-সালাফ আস-সালেহ

আস-সালাফ আস-সালেহ হলেন মুহাম্মাদ (ﷺ)-এর সাহাবা ও তাঁদের পরবর্তী তিন প্রজন্ম। তাদেরকে আহলুস-সুন্নাহ ওয়াল-জামা’আহ, আস-সালাফ,আছহাবুল-হাদীস এবং আহলুল-হাদীসও বলা হয়। যে ব্যক্তি তাঁদের পথকে কবুল করেন এবং তাঁদের আক্বীদাহ, মানহাজ ও দীনকে অবিকল অনুসরণ করেন, তিনি প্রকৃত হিদায়াতের উপর প্রতিষ্ঠিত।

আমাদের দাওয়াহ
সালাফিয়্যাহ

সালাফিয়্যাহ হলো ইসলাম ও সুন্নাহ অনুসরণের প্রকৃত পথ। একজন সালাফী হচ্ছেন সেই ব্যক্তি, যিনি অবিকল কোনো পরিবর্তন ছাড়াই সালাফে-সালেহীনের পথকে অনুসরণ করেন।

আমাদের দাওয়াহ
সুন্নী

সুন্নী, আহলুস-সুন্নাহ ওয়াল-জামাআহ, আছহাবুল-হাদীস এবং আহলুল-হাদীস এই সবই সমার্থক উপাধি । এই উপাধিগুলো একই পথের অনুসারী একটি দলকে বুঝায়। যাইহোক, যারা এই উপাধিগুলোকে ব্যবহার করে, তাদের প্রত্যেকেই প্রকৃত অর্থে নিজ দাবির অনুগামী নন। প্রকৃত অর্থে, বেশিরভাগ মানুষ, যারা এই উপাধিগুলোর সাথে নিজেকে যুক্ত করে তারা সালাফে-সালেহীনের আক্বীদাহ ও মানহাজের বিরোধিতা করে। একজন নিছক দাবিদার ও একজন প্রকৃত অনুসারীর মাঝে পার্থক্য স্থাপন করাই এই অনুচ্ছেদের অন্যতম প্রধান উদ্দেশ্য।

আমাদের দাওয়াহ

Discover more from Markaz Al-Imam At-Tahawee Foundation

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

দাওয়াহর কাজে সহযোগিতা করুন (Support The Dawah)

জীবনী এবং ইতিহাস প্রবন্ধ (Articles) কার্ড (Cards) অডিও (Audios)
আমাদের ভিজিট করুন (Visit Us) মারকাযের ঠিকানা (Markaz Location) আমাদের সম্পর্কে (About Us) আমাদের দাওয়াহ (Our Dawah) যোগাযোগ করুন (Contact Us)