শাইখ আহমাদ ইবন ইয়াহইয়া আন-নাজমী (রাহিমাহুল্লাহ):
“তাওহীদ ব্যতীত ইবাদাত প্রতিষ্ঠিত হয় না। তাই ইলমের মজলিস তৈরি করুন, তরুণদের কুরআন শিক্ষা দিন, তাদেরকে তাওহীদ শিক্ষা দিন, সূফী এবং সূফিবাদের ত্রুটিগুলো তাদের নিকট স্পষ্ট করুন, [এবং] কুরআনে মুশরিকদের ব্যাপারে যে খণ্ডনগুলো উল্লেখ রয়েছে তা শিক্ষা দিন। তাদেরকে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর জীবনী শিক্ষা দিন, তাদেরকে হাদীস শাস্ত্রের নীতিমালা শিক্ষা দিন, তাদের নিকট হাদীসকে প্রিয় করে তুলুন এবং তাদের নিকট এর উঁচু মর্যাদা তুলে ধরুন এবং এই ব্যাপারেও অবহিত করুন যে, এটি ইসলামী শরীয়াতের প্রথম (দু’টি) উৎসের দ্বিতীয় (উৎস) যা কুরআনকে ব্যাখ্যা করে। তাদেরকে জাহমিয়্যাহ, মু’তাযিলা, শিয়া, খাওয়ারিজ, মুরজিয়াদের বিদআত ঘৃণা করতে শেখান। আর সুরূরী, কুতুবী, তাবলীগী এবং তারা ব্যতীত অন্যান্য হিযবী এবং ইখওয়ানীদের ঘৃণা করতে শেখান। তারপর ধৈর্যধারণ করুন এবং ফলাফলের জন্য তাড়াহুড়া করবেন না, বরং চেষ্টা করুন এবং অপেক্ষা করুন, কেননা আল্লাহর শপথ – যে ব্যক্তি এই পথে চলবে এবং রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর সাহাবীগণ এবং তাঁদের পরবর্তী অনুসারীগণ যেই পথের উপর সফলতা অর্জন করেছেন সেই পথ অনুসরণ করার তারবিয়্যাহ দিবে, নিশ্চয়ই আল্লাহ তাকে সাহায্য করবেন এবং পরিশেষে তাকে সফলতা দিবেন যেমনটি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন; আর নিশ্চয়ই তাঁর প্রতিশ্রুতি সত্য।”
উৎস: ফাতহুর-রব্বিল-ওয়াদূদ (৩/৫০)
Share this:
- Share on X (Opens in new window) X
- Share on Facebook (Opens in new window) Facebook
- Email a link to a friend (Opens in new window) Email
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Print (Opens in new window) Print
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Tumblr (Opens in new window) Tumblr
















