সালাফিয়্যাহ হলো ইসলাম ও সুন্নাহ অনুসরণের সঠিক পদ্ধতি। একজন সালাফী কোনো বিদ‘আত, ভ্রষ্টতা বা পরিবর্তন ছাড়াই যথাযথভাবে সালাফ আস-সালিহ এর পথ অনুসরণ করে; এবং সে প্রকৃত সুন্নী, কারণ সে শক্তভাবে সুন্নাহ আঁকড়ে ধরে। সালাফী হওয়ার অর্থ হলো সালাফে সালিহীনের (সৎকর্মশীল পূর্বসূরীগণের) আক্বীদাহ, মানহাজ ও জীবন-পদ্ধতির অনুসরণ করা। সর্বপ্রথম সালাফ ছিলেন আমাদের নবী (ﷺ) এবং তাঁর সাহাবীদের প্রজন্ম। তাঁদের পর আগমন করে সেই তিনটি মর্যাদাপূর্ণ প্রজন্মের মুমিনগণ, যারা নবী (ﷺ) ও তাঁর সাহাবীদের সুন্নাহ (বা পথ) দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছিলেন। যে ব্যক্তি এই পথের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করে, এতে নতুন কিছু যোগ না করে এবং এথেকে বিচ্যুত না হয়ে তা যথাযথভাবে অনুসরণ করে, সে ব্যক্তিই হলো সালাফী।