কুরআন ও সুন্নাহর আলোকে জাদু ও তার প্রতিকার

সূচীপত্র
  1. ভূমিকা: জাদু বাস্তব
  2. জাদু (আস-সিহর) সম্পর্কে নুসূস (কুরআন-হাদীসে) যা বর্ণিত হয়েছে
  3. ব্যাখ্যা:
  4. জাদুর প্রকারভেদ: যা কুফরী এবং কুফরী নয়
  5. জাদুর দুই প্রকার
  6. এক: ভ্রমাত্মক জাদু: সিহর আত-তাখয়ীল
  7. দুই: এমন জাদু যা বাস্তবিক প্রভাব সৃষ্টি করে: সিহর আত-তা’সীর
  8. জাদুকর, জিন, শয়তান এবং গণক
  9. ব্যাখ্যা
  10. জাদু সবচেয়ে মারাত্মক গুনাহের অন্তর্ভুক্ত
  11. ব্যাখ্যা
  12. শাসক জাদুকরের মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিবেন সাধারণ জনগণ তা দিবে না
  13. ব্যাখ্যা
  14. কুলক্ষণ, পাখি উড়ানো এবং মাটিতে দাগ দেওয়া
  15. ব্যাখ্যা:
  16. জ্যোতিষশাস্ত্র জাদুবিদ্যার একটি শাখা
  17. ব্যাখ্যা
  18. জাদু করার জন্য গিঁটে ফুঁক দেওয়া (গিরা দেওয়া)
  19. ব্যাখ্যা
  20. চোগলখুরি করা এক প্রকার জাদু
  21. ব্যাখ্যা
  22. কোনো কোনো কথা জাদু হতে পারে
  23. ব্যাখ্যা
  24. একবার জাদু দ্বারা আক্রান্ত হলে তার প্রতিকার
  25. ১. যদি সম্ভব হয় তবে খুঁজুন, ছিঁড়ে ফেলুন এবং পুড়িয়ে প্রভাব নিষ্ক্রিয় করুন।
  26. ২. ওয়াহী ভিত্তিক রুকইয়াহর মাধ্যমে জাদু বের করা সম্ভব
  27. সাদাক্বাহ করা এবং অভাবী ও দরিদ্র মুসলিমদের সাহায্য করা:
  28. হিজামা (কাপিং)
  29. হিজামার উপকারিতা
  30. নববী পদ্ধতি এবং প্রাকৃতিক উপাদান দিয়ে আরোগ্য লাভ করা
  31. মধু
  32. প্রতিকার হিসেবে মধু এবং পানি
  33. কালোজিরা
  34. সকালে সাতটি মদীনার খেজুর খাবেন
  35. জমজমের পানি
  36. বৃষ্টির পানি
  37. যাইতূনের তেল
  38. গোসল করা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সুগন্ধি ব্যবহার করা
  39. জাদু, ডাইনিবিদ্যা, ভাগ্য বর্ণনা এবং শয়তানীবিদ্যা সম্পর্কে ইহুদি ও খ্রিস্টান বাইবেল
  40. উপসংহার

بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ

ভূমিকা: জাদু বাস্তব

সকল প্রশংসা আল্লাহর জন্য। আমরা তাঁর প্রশংসা করি, তাঁর সাহায্য চাই এবং তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করি। আমরা আল্লাহর নিকট আমাদের নফস এবং আমলের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ যাকে হিদায়াত দিয়েছেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর তিনি যাকে পথভ্রষ্ট করেছেন তাকে কেউ হিদায়াত দিতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত ইবাদাতের উপযুক্ত সত্য কোনো ইলাহ নেই। এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল।

নিশ্চয়ই সবচেয়ে উত্তম বাণী হলো আল্লাহর বাণী, সবচেয়ে উত্তম হিদায়াত হলো নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর হিদায়াত, আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো দীনের মধ্যে নব-উদ্ভাবিত বিষয়সমূহ (যার স্বপক্ষে কোনো প্রমাণ নাযিল করা হয়নি)। কারণ প্রতিটি নব-উদ্ভাবিত বিষয় হলো বিদআত, প্রতিটি বিদআতই গোমরাহী আর প্রতিটি গোমরাহী জাহান্নামে যাওয়ার কারণ।

ইসলাম শিক্ষা দেয় যে জাদু বাস্তব - অর্থাৎ এর অস্তিত্ব রয়েছে এবং এর সত্যতা অস্বীকার করা অসম্ভব। জাদু এমন কাজ যার মাধ্যমে কোনো হতভাগা দুষ্কৃতকারী ব্যক্তি শয়তানদের নিকটবর্তী হয় এবং গোপন ও সুক্ষ্ম পদ্ধতির মাধ্যমে বাস্তবতাকে বিকৃত করার লক্ষ্যে তাদের নিকট সাহায্য প্রার্থনা করে। এই কাজের দ্বারা সে বাস্তবতাকে তার প্রকৃত অবস্থা থেকে পরিবর্তন করে দেয়।১ জাদুর অন্তর্ভুক্ত রয়েছে এমন শব্দ (বা মন্ত্র)-এর ব্যবহার যার মাধ্যমে জাদুকর আল্লাহ ব্যতীত অন্য কাউকে মহিমান্বিত করে এবং সৃষ্টি জগতের ক্ষমতা ও নিয়ন্ত্রণ শয়তানদের প্রতি সাব্যস্ত করে।২ তবে, এমনও জাদুও রয়েছে যা পানীয়, রাসায়নিক পদার্থ এবং ঔষধির সাহায্যে করা হয় যেখানে শয়তানদের সম্পৃক্ততা বা তাদের নিকট সাহায্য চাওয়ার (মতো বিষয়) জড়িত থাকে না।

প্রায় সব ধর্ম ও সমাজই জাদুর অস্তিত্বকে স্বীকার করে। New World Encyclopedia অনুযায়ী, “জাদুর মূল ভিত্তি হলো অদৃশ্য সংযোগ, যার মাধ্যমে দূর থেকেও অদৃশ্য পন্থায় কোনো বস্তু অন্য বস্তুর উপর প্রভাব বিস্তার করে। এইভাবে জাদু ধর্ম এবং বিজ্ঞান—উভয়ের থেকেই পৃথকভাবে চিহ্নিত হয়। ধর্ম থেকে পৃথকভাবে চিহ্নিত হওয়ার কারণ হলো জাদু আধ্যাত্মিক শক্তিকে আহ্বান করে, কিন্তু সেখানে কোনো আধ্যাত্মিক বা দেবত্বসম্পন্ন সত্তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকার ধারণা বা বাধ্যবাধকতা থাকে না; বরং শুধু এই বিশ্বাস থাকে যে নির্দিষ্ট কিছু ফল ঘটিয়ে ফেলার একটি ক্ষমতা বা শক্তি আছে। বিজ্ঞান থেকে পৃথকভাবে চিহ্নিত হওয়ার কারণ হলো জাদুবিদ্যা তার কার্যকারিতা ব্যতীত অন্য কোনো প্রমাণভিত্তিক (empirical) যুক্তি প্রদান করে না; বরং তা প্রকৃত কার্যকারণ সম্পর্কের পরিবর্তে একটি প্রতীকী কার্যকারণ সম্পর্কের প্রতি আহ্বান করে।”

জাদু (আস-সিহর) সম্পর্কে নুসূস (কুরআন-হাদীসে) যা বর্ণিত হয়েছে৩

কিতাব আত-তাওহীদের লেখক বলেছেন:

মহান আল্লাহ তাঁর কিতাবে বলেছেন:

وَٱتَّبَعُوا۟ مَا تَتْلُوا۟ ٱلشَّيَـٰطِينُ عَلَىٰ مُلْكِ سُلَيْمَـٰنَ

“সুলাইমানের রাজত্বকালে শয়ত্বানরা যা পাঠ করত, তারা৪ তা অনুসরণ করত।”

وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا یُعَلِّمُوۡنَ النَّاسَ السِّحۡرَ وَ مَاۤ اُنۡزِلَ عَلَی الۡمَلَكَیۡنِ بِبَابِلَ هَارُوۡتَ وَ مَارُوۡتَ

“এবং সুলাইমান কুফরী করেনি, বরং শয়তানরাই কুফরী করেছিল, তারা মানুষকে জাদু শিক্ষা দিত যা বাবিলের দু’জন ফেরেশতা হারূত ও মারূতের নিকট নাযিল করা হয়েছিল,...”

وَمَا یُعَلِّمٰنِ مِنۡ اَحَدٍ حَتّٰی یَقُوۡلَاۤ اِنَّمَا نَحۡنُ فِتۡنَۃٌ فَلَا تَكۡفُرۡ

“...এবং তারা উভয়ে কাউকে একথা না বলে শিক্ষা দিত না যে, ‘নিশ্চয়ই আমরা (দুই ফেরেশতা, হারূত এবং মারূত) পরীক্ষাস্বরূপ সুতরাং কুফরী করো না…”

فَیَتَعَلَّمُوۡنَ مِنۡهُمَا مَا یُفَرِّقُوۡنَ بِهٖ بَیۡنَ الۡمَرۡءِ وَ زَوۡجِهٖ

“এরপরও তারা উভয়ের নিকট হতে এমন বিষয় (জাদুবিদ্যা) শিক্ষা করত, যদ্বারা তারা স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাত।”

وَمَا هُمۡ بِضَآرِّیۡنَ بِهٖ مِنۡ اَحَدٍ اِلَّا بِاِذۡنِ اللّٰهِ وَ یَتَعَلَّمُوۡنَ مَا یَضُرُّهُمۡ وَ لَا یَنۡفَعُهُمۡ ؕ

“তবে তারা সেটির মাধ্যমে কারো ক্ষতি করতে পারত না আল্লাহর অনুমতি ব্যতীত। বস্তুত: এরা এমন বিদ্যা শিক্ষা করে, যা তাদের ক্ষতিই করে আর তাদের উপকার করে না।”

وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الآخِرَةِ مِنْ خَلاقٍ وَ لَبِئۡسَ مَا شَرَوۡا بِهٖۤ اَنۡفُسَهُمۡ ؕ لَوۡ كَانُوۡا یَعۡلَمُوۡنَ

“আর তারা নিশ্চিতভাবে জানত, যে ব্যক্তি এটি ক্রয় করবে, আখিরাতে তার কোনো অংশ থাকবে না। আর তা কতই না জঘন্য যার পরিবর্তে তারা স্বীয় আত্মাগুলো বিক্রি করেছে, যদি তারা জানত!” ৫৬ [সূরা আল-বাক্বারাহ, ২:১০২]

ব্যাখ্যা:

সুতরাং জাদু বাস্তব এবং আক্রান্ত ব্যক্তিদের জীবনে এর প্রভাব রয়েছে। শাইখ হাফিয বিন আহমাদ আল-হাকামী (রাহিমাহুল্লাহ) কবিতার কয়েকটি পঙক্তিতে বলেছেন:

“জাদু বাস্তব এবং এর প্রভাব রয়েছে।তবে তা শুধু সর্বশক্তিমান (আল্লাহ)-এর ইচ্ছায় কার্যকর হয়।অর্থাৎ আল্লাহর আদেশে তা সংঘটিত হয় যা তিনি তার জাগতিক ইচ্ছার মাধ্যমে নির্ধারণ করেছেন।এজন্য নয় যে তিনি তাঁর বিশুদ্ধ শরঈ ইচ্ছার ভিত্তিতে তা পছন্দ করেন।

জাদু আল্লাহর জাগতিক ইচ্ছার মাধ্যমে নির্ধারিত হয়েছে এবং তিনি তাঁর শরঈ ইচ্ছার মাধ্যমে তা হারাম করেছেন। এটি আল্লাহর সেই ইচ্ছার অনুরূপ, যেখানে তিনি কুফরী সংঘটিত হতে দিয়েছেন কিন্তু তাঁর শরঈ ইচ্ছার ভিত্তিতে তা হারাম করেছেন। আল্লাহর শারঈ ইচ্ছার অন্তর্ভুক্ত হলো তাই যা তিনি তাঁর সৃষ্টির প্রতি আদেশ করেছেন এবং সেটির উপর সন্তুষ্ট হয়েছেন। আর আল্লাহর জাগতিক ইচ্ছার অন্তর্ভুক্ত হলো ঐসবকিছু যা আল্লাহ সংঘটিত করতে চেয়েছেন এবং তা অবশ্যই সংঘটিত হয়, কিন্তু সেগুলোর উপর তিনি সন্তুষ্ট নাও হতে পারেন।

পাপিষ্ঠ ব্যক্তিদের যিনা আল্লাহর জাগতিক ইচ্ছার অন্তর্ভুক্ত অথচ আল্লাহ যিনাকে ঘৃণা করেন। আর আল্লাহর শরঈ ইচ্ছার অন্তর্ভুক্ত হলো এই যে তিনি মানুষকে তাঁর ইবাদাত ও তাঁর নিকট দুআ করার আদেশ দিয়েছেন, তারপরও বহু মানুষ তাঁর ইবাদাত করে না এবং সালাত আদায় করে না।

আল-কুরতুবী (রাহিমাহুল্লাহ) বলেছেন: “আহলুস-সুন্নাহ ওয়াল-জামাআতের বিশ্বাস হলো, জাদু এমন বিষয় যা প্রতিষ্ঠিত সত্য ও বাস্তব। যখন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর উপর থেকে জাদু অপসারণ করা হয়েছিল তিনি বলেছিলেন, ‘নিশ্চয়ই আল্লাহ আমাকে সুস্থ করেছেন।’ আর সুস্থতা তখনই অর্জিত হয় যখন কোনো ব্যাধি এবং রোগ দূর হয়। সুতরাং এত্থেকে প্রমাণিত হয় যে, জাদু বাস্তব।”৭

জাদুর প্রকারভেদ: যা কুফরী এবং কুফরী নয়

এ পর্যন্ত যা আলোচনা করা হয়েছে এবং সামনে যা আলোচনা করা হবে তার মধ্য দিয়ে প্রমাণ হবে যে, কুরআন ও সুন্নাতে জাদু হারাম সাব্যস্ত হয়েছে এবং তা এমন কুফরী হতে পারে যা ব্যক্তিকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয়। ইবনুল আরাবী (রাহিমাহুল্লাহ) বলেছেন:

“জাদুর বিভিন্ন প্রকারের অন্তর্ভুক্ত রয়েছে [এমন জাদু] যা পুরুষকে তার স্ত্রী থেকে পৃথক করে এবং এর অন্তর্ভুক্ত রয়েছে [এমন জাদু] যা পুরুষ ও তার স্ত্রীকে মিলিত করে। এই দুই প্রকারই কুফরী এবং তা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।”৮

প্রখ্যাত আলিম শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন (রাহিমাহুল্লাহ) বলেছেন: “কোনো কোনো আলেম এভাবে জাদুর সংজ্ঞা দিয়েছেন: ‘মন্ত্রের প্রয়োগ, গিঁট ব্যবহার করে তাতে মন্ত্র পাঠ করা৯ যা মানুষের অন্তর, মস্তিষ্ক ও দেহকে প্রভাবিত করে। এটি মস্তিষ্ককে প্রভাবিত করার মধ্য দিয়ে ভালোবাসা ও ঘৃণা তৈরি করে, একজন পুরুষ ও তার স্ত্রীর মাঝে বিচ্ছেদ তৈরি করে, দেহে রোগ সৃষ্টি করে এবং মানুষের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করে।’ জাদু শিক্ষা করা হারাম; বরং যদি তাতে শয়তানদের সম্পৃক্ততা থাকে তবে তা কুফরী কাজ।

সুতরাং যেই (জাদুতে) শয়তানদের সম্পৃক্ততা রয়েছে সেই জাদু শিক্ষা করা কুফরী এবং সেই জাদু ব্যবহার করা কুফরী এবং তা মানুষের উপর জুলুম এবং সীমালঙ্ঘন । এই কারণে জাদুকরকে মুরতাদ ও কাফির হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে তার জাদু যদি কুফরী সমতূল্য নাও হয়, তারপরও তার অনিষ্ট ও ক্ষতি থেকে মুসলিমদেরকে রক্ষা করার জন্য শাস্তি হিসেবে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে।”১০

শাইখ ইবন উসাইমীন (রাহিমাহুল্লাহ) আরও বলেছেন: “জাদু দুই প্রকার:

এক: যা গিঁট দেওয়া এবং মন্ত্র পাঠের মাধ্যমে করা হয়, অর্থাৎ শয়তানদের সঙ্গে যোগাযোগ করার (তাদের সহযোগিতা চাওয়া) মাধ্যম হিসেবে মন্ত্র পাঠ করা এবং গিঁটে ফুক দেওয়া যার দ্বারা জাদুকর তার ভুক্তভোগীকে ক্ষতি করতে চায়।

দুই: পানীয় এবং ওষুধ ব্যবহার করা, যা ভুক্তভোগীর শরীর, মস্তিষ্ক, সংকল্প এবং প্রবণতার উপর প্রভাব ফেলে। এটিকে ‘ঝুঁকে পড়া’ বা ‘বিমুখ করা’ বলা হয়। ফলে একজন ব্যক্তি তার স্ত্রী বা অন্য নারীর প্রতি এতোটা ঝুঁকে পড়ে যে সে চতুষ্পদ জন্তুর মতো হয়ে যায়, আর নারী তাকে যেভাবে চায় সেভাবে নিয়ন্ত্রণ করে। ‘বিমুখ করা’ এর বিপরীত। এটি ভুক্তভোগীর শরীরে দুর্বলতা সৃষ্টি করে, যতক্ষণ না সে ধ্বংস হয় বা মৃত্যুবরণ করে। এবং সে তার মস্তিষ্কে অবাস্তব জিনিসপত্র কল্পনা করতে থাকে।

জাদুকরের কুফরী নিয়ে আলেমগণ মতভেদ করেছেন। কোনো কোনো আলেম বলেছেন সে কাফির, আবার কেউ বলেছেন সে (কাফির) নয়। কিন্তু, আমরা ইতোমধ্যে যে শ্রেণিবিন্যাসটি উল্লেখ করেছি তা এই বিষয়ক হুকুম স্পষ্ট করে দেয়। অতএব, যে ব্যক্তি শয়তানদের মাধ্যমে জাদু করে সে কুফরী করেছে। আর যে ব্যক্তি পানীয় বা ওষুধের মাধ্যমে জাদু করে সে কুফরী করেনি তবে সে ব্যক্তি অবশ্যই গুনাহগার।”১১

জাদুর দুই প্রকার

এক: ভ্রমাত্মক জাদু: সিহর আত-তাখয়ীল

এটিই সেই প্রকার যার ব্যাপারে কুরআনে আল্লাহ ফিরআউনের জাদুকরদের সম্পর্কে আমাদের অবগত করেছেন।

قَالُوا۟ يَـٰمُوسَىٰٓ إِمَّآ أَن تُلْقِىَ وَإِمَّآ أَن نَّكُونَ أَوَّلَ مَنْ أَلْقَىٰ قَالَ بَلْ أَلْقُوا۟ ۖ فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ مِن سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَىٰ

“জাদুকররা বলল: হে মূসা, হয় তুমি প্রথমে নিক্ষেপ করবে, নাহয় আমরা প্রথমে নিক্ষেপ করব? মূসা বললেন: বরং তোমরাই নিক্ষেপ করো। তারপর তাদের জাদুর প্রভাবে মূসার মনে হলো, তাদের দড়ি ও লাঠিগুলো যেন ছুটাছুটি করছে।।”১২

দুই: এমন জাদু যা বাস্তবিক প্রভাব সৃষ্টি করে: সিহর আত-তা’সীর

এই ধরনের জাদুর অনেক উদাহরণ রয়েছে। তন্মধ্যে রয়েছে:

ক) একজন পুরুষকে তার স্ত্রী থেকে দূরে রাখা। তাকে (জাদুর মাধ্যমে) এমনভাবে দূরে রাখা হয় যে, সে ব্যক্তি তার প্রতি আর আকৃষ্ট হয় না, বা তার সঙ্গে কিছু করার ইচ্ছা পোষণ করে না। মহান আল্লাহ বলেছেন:

فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ

“এতদসত্ত্বেও, তারা উভয়ের নিকট এমন বিষয় শিক্ষা করত, যার দ্বারা তারা স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাত।”

وَمَا هُم بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ الله وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ

কিন্তু তারা কারো ক্ষতি করতে পারে না আল্লাহর অনুমতি ব্যতীত । আর তারা এমন বিষয় শিক্ষা করে যা তাদের ক্ষতিই করে, উপকার করে না।”১৩

খ) এমন জাদু যা বহু মানুষকে আক্রান্ত করে এবং তা নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কেও আক্রান্ত করেছিল যখন লাবীদ বিন আ’সাম আল-ইয়াহূদী রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর উপর জাদু করেছিল। তখন ফেরেশতা জিবরীল (আলাইহিস সালাম) কুরআনের শেষ দুই সূরা দিয়ে তাঁর উপর রুকইয়াহ১৪ করেছিলেন। এবং তিনি জাদুর বস্তুটির অবস্থান সম্পর্কে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে জানিয়ে দিয়েছিলেন ।

আয়িশাহ (রাদ্বিয়াল্লাহু আনহা) বলেছেন: নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর উপর জাদু করা হয়েছিল, এমনকি তিনি মনে করতেন তিনি কিছু করেছেন অথচ তিনি করেননি। একদিন তিনি আমার নিকট ছিলেন আর তখন তিনি মহান আল্লাহর নিকট দীর্ঘ সময় দুআ করেছিলেন, তারপর বলেছিলেন:

“হে আয়িশাহ, তুমি কি জানো, আমি যা চেয়েছিলাম সে বিষয়ে আল্লাহ আমার প্রতি কী নির্দেশ দিয়েছেন?”

আমি বললাম:

“সেটি কী, হে আল্লাহর রাসূল?”

তিনি বললেন: “দুই ব্যক্তি আমার নিকট এসেছিলেন, তাদের একজন আমার মাথার নিকট অন্যজন পায়ের নিকট বসেছিলেন। এরপর তারা একে অপরকে বলেছিলেন:

‘এই ব্যক্তির অসুস্থতা কি?’

অন্যজন বললেন:

‘জাদু।’

তিনি জিজ্ঞেস করলেন:

‘কে জাদু করেছে?’

অন্যজন উত্তর দিলেন:

‘যুরাইক্ব গোত্রের লাবীদ বিন আল-আ’সাম আল-ইয়াহূদী ।’

তিনি জিজ্ঞেস করলেন:

‘সে কি দিয়ে জাদু করেছে?’

তিনি বললেন:

‘একটি চিরুনিতে চুল পেচিয়ে এবং পুরুষ খেজুর গাছের ফুলের পরাগের আবরণ দিয়ে।’

তিনি জিজ্ঞেস করলন:

‘এখন সেটা কোথায় আছে?’

তিনি বললেন:

‘যী-আরওয়ান কূপে।’”

তারপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর কিছু সাহাবীদেরকে নিয়ে কূপের নিকট গেলেন। তিনি গিয়ে দেখলেন, কূপটি খেজুর গাছ দ্বারা পরিবেষ্টিত।

তারপর তিনি আয়িশাহ (রাদ্বিয়াল্লাহু আনহা)-এর নিকট ফিরে এসে বললেন:

“আল্লাহর কসম, এর পানি এমন লাল ছিল যেন তা মেহেদী পাতায় রঞ্জিত, আর এর খেজুর গাছগুলো ছিল শয়তানদের মাথার মতো ।”

আয়িশাহ জিজ্ঞেস করলেন:

“হে আল্লাহর রাসূল, আপনি কি তা বের করেছিলেন?”

তিনি বললেন:

“না। আমার বিষয়ে তো আল্লাহ আমাকে ইতোমধ্যে আরোগ্য দিয়েছেন, সুস্থ করেছেন এবং কল্যাণ দিয়েছেন। কিন্তু আমার আশঙ্কা হলো যে এর দ্বারা মুসলিমদের উপর অনিষ্ট নেমে আসবে।”

তারপর তিনি কূপটি মাটি দিয়ে ভরাট করার নির্দেশ দিলেন, এবং তা করা হলো।১৫

একটি উপকারী বিষয় আছে যা কিছু মানুষ উপলব্ধি করতে ব্যর্থ হয় তা হলো রুকইয়ার মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব এবং তা জাদুর উৎস খুঁজে ধ্বংস করার উপর নির্ভরশীল নয়।

নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর বাণী:

“আমার বিষয়ে তো আল্লাহ আমাকে ইতোমধ্যে আরোগ্য দিয়েছেন, সুস্থ করেছেন এবং কল্যাণ দিয়েছেন। কিন্তু আমার আশঙ্কা হলো যে এর দ্বারা মুসলিমদের উপর অনিষ্ট নেমে আসবে।”

অতঃপর মুসলিমদেরকে অনিষ্ট থেকে রক্ষা করার জন্য তিনি কূপটি ভরাট করার নির্দেশ দিলেন। তবে, কেউ যদি জাদুর বস্তু ধ্বংস করার জন্য তা খুঁজে বের করতে সক্ষম হয় তাহলে সেটিও জাদু নিষ্ক্রিয় করার শরঈ মাধ্যমের অন্তর্ভুক্ত।

সুতরাং, বিভিন্ন ধরণের জাদু কুফরী। মহান আল্লাহ তাঁর কিতাবে বলেছেন:

وَٱتَّبَعُوا۟ مَا تَتْلُوا۟ ٱلشَّيَـٰطِينُ عَلَىٰ مُلْكِ سُلَيْمَـٰنَ

“সুলাইমানের রাজত্বকালে শয়ত্বানরা যা পাঠ করত, তারা তা অনুসরণ করত।”

وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلٰكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا یُعَلِّمُوۡنَ النَّاسَ السِّحۡرَ وَ مَاۤ اُنۡزِلَ عَلَی الۡمَلَكَیۡنِ بِبَابِلَ هَارُوۡتَ وَ مَارُوۡتَ

“এবং সুলাইমান কুফরী করেনি, বরং শয়তানরাই কুফরী করেছিল এবং তারা মানুষকে যাদু শিক্ষা দিত যা বাবিলে দু’জন ফেরেশতা হারূত ও মারূতের নিকট নাযিল করা হয়েছিল।”

وَمَا یُعَلِّمٰنِ مِنۡ اَحَدٍ حَتّٰی یَقُوۡلَاۤ اِنَّمَا نَحۡنُ فِتۡنَۃٌ فَلَا تَكۡفُرۡ

“এবং তারা উভয়ে কাউকে একথা না বলে তা শিক্ষা দিত না যে, ‘নিশ্চয়ই আমরা (দুই ফেরেশতা, হারূত এবং মারূত) পরীক্ষাস্বরূপ সুতরাং কুফরী করো না…”

فَیَتَعَلَّمُوۡنَ مِنۡهُمَا مَا یُفَرِّقُوۡنَ بِهٖ بَیۡنَ الۡمَرۡءِ وَ زَوۡجِهٖ

“এতদসত্ত্বেও, তারা উভয়ের নিকট এমন বিষয় শিক্ষা করত, যার দ্বারা তারা স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাত।”

وَ مَا هُمۡ بِضَآرِّیۡنَ بِهٖ مِنۡ اَحَدٍ اِلَّا بِاِذۡنِ اللّٰهِ

“তবে তারা এর মাধ্যমে কারো ক্ষতি করতে পারে না আল্লাহর অনুমতি ব্যতীত।”

وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الآخِرَةِ مِنْ خَلاقٍ وَ لَبِئۡسَ مَا شَرَوۡا بِهٖۤ اَنۡفُسَهُمۡ ؕ لَوۡ كَانُوۡا یَعۡلَمُوۡنَ

“আর তারা নিশ্চিতভাবে জানত, যে ব্যক্তি এটি ক্রয় করবে, আখিরাতে তার কোনো অংশ থাকবে না। আর তা কতই না জঘন্য যার পরিবর্তে তারা স্বীয় আত্মাগুলো বিক্রি করেছে, যদি তারা জানত!” [সূরা আল-বাক্বারাহ, ২:১০২] (১৬)

এই আয়াত থেকে আমরা নিম্নোক্ত ফায়দা ও হুকুম সম্পর্কে জানতে পারি:

১. মহান আল্লাহ আমাদের জানিয়ে দিচ্ছেন যে, মানুষকে জাদু শিক্ষা দেওয়ার মাধ্যমে শয়তানরা কুফরী করেছিল - এবং তারা নবী সুলাইমান (আলাইহিস সালাম)-এর উপর মিথ্যা অপবাদ দিয়েছিল এবং দাবি করেছিল যে তিনি কুফরী করেছিলেন।

২. আল্লাহ আমাদের জানিয়ে দিচ্ছেন যে, বাবিলের দুই ফেরেশতা কাউকে শিক্ষা দিত না যতক্ষণ না তারা বলত:

اِنَّمَا نَحۡنُ فِتۡنَۃٌ فَلَا تَكۡفُرۡ

“আমরা পরীক্ষাস্বরূপ, সুতরাং কুফরী করো না।”

৩. মহান আল্লাহ বলেছেন:

وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الآخِرَةِ مِنْ خَلاقٍ

“আর তারা নিশ্চিতভাবে জানত, যে ব্যক্তি এটি ক্রয় করবে, আখিরাতে তার কোনো অংশ থাকবে না।”

অর্থাৎ যে ব্যক্তি নিজের ঈমানের বিনিময়ে জাদু গ্রহণ করবে... তার জন্য আখিরাতের কোনো অংশ থাকবে না - কোনো সুখ বা জান্নাত থাকবে না।

জাদুকর, জিন, শয়তান এবং গণক

লেখক (মুহাম্মাদ বিন আব্দুল-ওয়াহহাব) আরও বলেছেন: মহান আল্লাহ বলেছেন:

اَلَمۡ تَرَ اِلَی الَّذِیۡنَ اُوۡتُوۡا نَصِیۡبًا مِّنَ الۡكِتٰبِ یُؤۡمِنُوۡنَ بِالۡجِبۡتِ وَ الطَّاغُوۡتِ وَ یَقُوۡلُوۡنَ لِلَّذِیۡنَ كَفَرُوۡا هٰۤؤُلَآءِ اَهۡدٰی مِنَ الَّذِیۡنَ اٰمَنُوۡا سَبِیۡلًا

“তুমি কি তাদেরকে দেখনি যাদেরকে কিতাবের এক অংশ দেওয়া হয়েছিল? তারা জিবত (জাদু) ও তাগূতের (শয়তান) প্রতি ঈমান আনে এবং কাফিরদের বলে যে তারা মুমিনদের তুলনায় অধিক সঠিক পথপ্রাপ্ত।”১৭

উমার (রাদ্বিয়াল্লাহু আনহু) বলেছেন:

“আল-জিবত হলো জাদু এবং শয়তানরা হলো আত্ব-ত্বাগূত।”১৮

জাবির (রাদ্বিয়াল্লাহু আনহু) বলেছেন:

“তাওয়াগীত১৯ হলো সে-সকল গণক, যাদের নিকট শয়তানরা (মিথ্যা খবর নিয়ে) অবতরণ করে। এবং প্রতিটি অঞ্চলে একজন করে (গণক) থাকে।”২০

ব্যাখ্যা

যে ব্যক্তি ইসলাম পূর্ব জাহিলী যুগের অবস্থা এবং মানুষ যে-সব বিষয়ে জড়িত ছিল সে-সম্পর্কে অধ্যয়ন করবে সে গণকদের নিকট দ্বারস্থ হওয়ার ব্যাপারে স্পষ্টভাবে জানতে পারবে। তাওয়াগীত হলো গণক অথবা জ্যোতিষী যাদের নিকট শয়তানরা অবতরণ করে। প্রতিটি অঞ্চলে একজন থাকত যাকে মানুষ ভয় করত।

শয়তানরা ফেরেশতাদের নিকট হতে যা শুনত তা গণক বা জ্যোতিষীদের নিকট বিড়বিড় করত । তবে নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর আগমনের পর শয়তানদের তা শুনতে বাধা দেওয়া হয়েছিল।

নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে জিন শয়তানরা বলেছিল:

وَّاَنَّا لَمَسۡنَا السَّمَآءَ فَوَجَدۡنٰهَا مُلِئَتۡ حَرَسًا شَدِیۡدًا وَّ شُهُبًا ۙ

“এবং আমরা চেয়েছিলাম আকাশে পৌঁছে (তথ্য সংগ্রহ করতে)। কিন্তু আমরা দেখলাম আকাশ কঠোর প্রহরী ও উল্কাপিন্ড দ্বারা পরিপূর্ণ ।”

وَّ اَنَّا كُنَّا نَقۡعُدُ مِنۡهَا مَقَاعِدَ لِلسَّمۡعِ ؕ فَمَنۡ یَّسۡتَمِعِ الۡاٰنَ یَجِدۡ لَهٗ شِهَابًا رَّصَدًا

আমরা (সংবাদ) শুনার জন্য আকাশের বিভিন্ন ঘাঁটিতে বসতাম, কিন্তু এখন কেউ (সংবাদ) শুনতে চাইলে সে তার উপর নিক্ষেপের জন্য জ্বলন্ত অগ্নিকুন্ড লুকিয়ে থাকতে দেখে ।

وَّ اَنَّا لَا نَدۡرِیۡۤ اَشَرٌّ اُرِیۡدَ بِمَنۡ فِی الۡاَرۡضِ اَمۡ اَرَادَ بِهِمۡ رَبُّهُمۡ رَشَدًا

“আমরা জানি না পৃথিবীবাসীর অকল্যাণ চাওয়া হচ্ছে, না তাদের প্রতিপালক তাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করতে চান।”২১

আয়িশাহ (রাদ্বিয়াল্লাহু আনহা) বলেছেন:

عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا قَالَتْ : سَأَلَ رَسُولَ اللهِ ﷺ أُنَاسٌ عَنِ الكُهَّانِ، فَقَالَ لَيْسُوا بِشَيءٍ فَقَالُوا : يَا رَسُولَ اللهِ إِنَّهُمْ يُحَدِّثُونَا أَحْيَاناً بِشَيءٍ، فَيَكُونُ حَقّاً ؟ فَقَالَ رَسُولُ اللهِ ﷺ تِلْكَ الكَلِمَةُ مِنَ الحَقِّ يَخْطَفُهَا الجِنِّيُّ فَيَقُرُّهَا فِي أُذُنِ وَلِيِّهِ، فَيَخْلِطُونَ مَعَهَا مئَةَ كَذْبَةٍ مُتَّفَقٌ عَلَيْهِ

আল্লাহর রাসূল (ﷺ)-এর নিকট কিছু লোক গণক ও জ্যোতিষীদের ব্যাপারে প্রশ্ন করল। তখন নবী বললেন,

“তাদের কথার কোনো মূল্য নেই।”

তারা বলল,

“হে আল্লাহর রাসূল, কখনও কখনও তারা এমন কথা বলে যা সত্য হয়ে যায়।”

তারপর নবী (ﷺ) ব্যাখ্যা করলেন,

“এগুলো সেই শব্দ যা কোনো জিন (ফেরেস্তাদের নিকট হতে) ছো মেরে তার সহচরের (গণক) কানে বিড়বিড় করে, এবং সেটির সঙ্গে একশ’টি মিথ্যা মিশিয়ে দেওয়া হয়।’’২২

নবী (ﷺ) আরও বলেছেন:

“শয়তানরা তা চুরি করে শুনে ফেলে। খবর শোনার জন্য শয়তানরা একের উপর এক এভাবে থাকে। অতঃপর কখনও তার সাথীর নিকট খবর পৌঁছানোর আগেই শ্রবণকারীকে অগ্নি স্ফুলিঙ্গ আঘাত করে এবং তাকে জ্বালিয়ে দেয়। আবার কখনও যে শয়তানটি প্রথমে যা শ্রবণ করেছিল তার নিকট ফুলকি পৌঁছানোর পূর্বেই সে তার নিচের সাথীকে তা জানিয়ে দেয় যে একইভাবে তার নিচের জনকে জানিয়ে দেয়। এমনিভাবে তারা এই খবরটি পৃথিবী পর্যন্ত পৌঁছে দেয়। তারপর তা জাদুকরের মুখে নিক্ষেপ করা হয় যে আরো শত মিথ্যা মিশিয়ে তা বলতে থাকে। তাই তার কথা সত্য হয়ে যায়। তখন লোকেরা বলতে থাকে, ‘সে কি আমাদের অমুক দিনে অমুক কথা বলেনি?’ বস্তুত ঊর্ধ্বাকাশের কথার (সঙ্গে মিলে যাওয়ার) কারণে তাদেরকে সত্যবাদী বলে বিশ্বাস করা হয়।”২৩

নবী (ﷺ) বলেছেন:

“যে ব্যক্তি কোনো গণক অথবা জ্যোতিষীর নিকট গেল, অতঃপর সে যা বলল তা সত্য বলে বিশ্বাস করল, তবে সে মুহাম্মাদ (ﷺ)-এর উপর যা নাযিল করা হয়েছে তা অস্বীকার করল।”২৪

এবং আল্লাহ তাঁর রাসূলকে বলতে আদেশ করেছেন:

قُلۡ لَّاۤ اَمۡلِكُ لِنَفۡسِیۡ نَفۡعًا وَّ لَا ضَرًّا اِلَّا مَا شَآءَ اللّٰهُ ؕ وَ لَوۡ كُنۡتُ اَعۡلَمُ الۡغَیۡبَ لَاسۡتَكۡثَرۡتُ مِنَ الۡخَیۡرِۚۖۛ وَ مَا مَسَّنِیَ السُّوۡٓءُ ۚۛ اِنۡ اَنَا اِلَّا نَذِیۡرٌ وَّ بَشِیۡرٌ لِّقَوۡمٍ یُّؤۡمِنُوۡنَ

“বলুন: আল্লাহ যা চান সেটি ব্যতীত নিজের ভালো বা মন্দ করার কোনো ক্ষমতা আমার নেই। আমি যদি অদৃশ্যের খবর জানতাম তাহলে নিজের জন্য অত্যধিক কল্যাণ অর্জন করে নিতাম, আর কোনো প্রকার অনিষ্টই আমাকে স্পর্শ করত না। যারা ঈমান আনে আমি সেই সম্প্রদায়ের প্রতি সতর্ককারী ও সুসংবাদদাতা ব্যতীত আর কিছু নই।”২৫

সূরা আল-জিন এর এই আয়াতগুলো থেকে কয়েকটি বিষয় স্পষ্ট হয়ে যায়:

১. ফেরেশতাদের কথা শ্রবণ করার উদ্দেশ্যে জিন শয়তানরা আকাশের বিভিন্ন ঘাটিতে বসত এবং গায়েবের জ্ঞান দাবি করার মাধ্যমে সেই তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করত।

২. নবী (ﷺ)-কে প্রেরণের পর তারা বাধাপ্রাপ্ত হয়েছিল। ফলে তারা আর কিছু শুনতে পেতনা। আর আকাশমণ্ডলী উল্কাপিণ্ড দ্বারা সুরক্ষিত যা শয়তানদের দিকে নিক্ষেপ করা হয় এবং সেটি (অগ্নিশিখা) তাদেরকে জ্বালিয়ে দেয়।

৩. এই আয়াত প্রমাণ করে যে, জিনরা গায়েব সম্পর্কে কিছুই জানে না কারণ তারা বলেছিল: “আমরা জানি না পৃথিবীবাসীর অকল্যাণ চাওয়া হচ্ছে, না তাদের প্রতিপালক তাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করতে চান ।”

৪. শয়তানরা তাদের রবের উপর বিশ্বাস করে কিন্তু সেটি তাদেরকে ইসলামে প্রবেশ করায় না। আর এটি তাদের ক্ষেত্রেও প্রযোজ্য যারা মানুষের মধ্যে কাফির, তারা তাদের রব (আল্লাহ)-এর প্রতি বিশ্বাস করে, কিন্তু সেটি তাদেরকে ইসলামে প্রবেশ করায় না, কারণ তারা তাঁর নিকট আত্মসমর্পণ করতে অস্বীকার করে এবং তারা একমাত্র তাঁর ইবাদাত করে না।

তাগূত শব্দটি তুগান থেকে উদ্ভূত হয়েছে যার অর্থ সীমালঙ্ঘন করা এবং অবাধ্যতায় সীমা ছাড়িয়ে যাওয়া। আর এটি স্পষ্ট যে শেষে “তা” ( ت) অতিরিক্ত সীমালঙ্ঘনের প্রতি ইঙ্গিত করে অর্থাৎ তাদের তাগূত হওয়ার কারণ হলো তারা অতিরঞ্জন করে এবং প্রচুর সীমালঙ্ঘন করে। আত-তুগইয়ানের অর্থ হলো কোনো বিষয়ে সীমালঙ্ঘন করা যা একজন ব্যক্তিকে সীমারেখার বাইরে নিয়ে যায়।

জাদু সবচেয়ে মারাত্মক গুনাহের অন্তর্ভুক্ত

লেখক আরও বলেছেন:

আবূ হুরাইরা (রাদ্বিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন:

“তোমরা সাতটি ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকো।”

সাহাবীরা জিজ্ঞেস করলেন: “হে আল্লাহর রাসূল! সেগুলো কি?”

তিনি বললেন:

“আল্লাহর সাথে শরীক করা, জাদু, বৈধ কারণ ব্যতীত এমন কাউকে হত্যা করা যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন, সুদ খাওয়া, ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এবং সতী-সাধ্বী, সরলমনা ঈমানদার নারীদের উপর ব্যভিচারের অপবাদ দেওয়া।”২৬

জুন্দূব (রাদ্বিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত এবং তা নবী (ﷺ) থেকে বর্ণনা করা হয়েছে, তিনি বলেছেন:

“জাদুকরের শাস্তি হলো তাকে তরবারির আঘাত দ্বারা হত্যা করা।”

আত-তিরমিযী এটি বর্ণনা করেছেন এবং বলেছেন:

“সঠিক কথা হলো, এটি একজন সাহাবীর উক্তি।”২৭

ব্যাখ্যা

আবূ হুরাইরা (রাদ্বিয়াল্লাহু আনহু)-এর হাদীস থেকে প্রমাণ হয় যে, জাদু সবচেয়ে গুরুতর পাপের অন্তর্ভুক্ত এবং তা শিরকের পরে এবং হত্যার আগে উল্লেখ করা হয়েছে। এর কারণ হলো, জাদুর মধ্যে কুফরী রয়েছে; পক্ষান্তরে কোনো ব্যক্তিকে হত্যা করা কবীরা গুনাহের অন্তর্ভুক্ত, তবে তা কোনো মুসলিমকে ইসলাম থেকে বের করে দেয় না।

এই সাহাবী হলেন জুন্দূব আল-খাইর (রাদ্বিয়াল্লাহু আনহু), যিনি এক জাদুকরের কার্যকলাপ দেখছিলেন। সে একটি ছেলের মাথা আলাদা করছিল এবং তা ফিরিয়ে দিচ্ছিল। জুন্দূব তার খাপে রাখা তরবারি নিয়ে এলেন আর জাদুকর যখন পুনরায় তার ভেল্কিবাজি দেখাতে শুরু করল তখন জুন্দূব জাদুকরের মাথা কেটে ফেললেন এবং তা মাটিতে পড়ে গেল। তারপর তিনি বললেন:

“যদি সে সত্যবাদী হয়ে থাকে, তবে সে নিজের মাথা আবার ফিরিয়ে আনবে।”

তারপর তিনি বললেন,

“জাদুকরের শরঈ শাস্তি হলো তরবারির (দ্বারা) আঘাত (হত্যা) করা।”২৮

শরঈ দণ্ডবিধি কেবল কর্তৃত্বশীলগণ কার্যকর করবেন আর জুন্দূব (রাদ্বিয়াল্লাহু আনহু)-এর নিকট সেই কর্তৃত্ব ছিল।

শাসক জাদুকরের মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিবেন সাধারণ জনগণ তা দিবে না

লেখক আরও বলেছেন: সহীহ আল-বুখারী থেকে বর্ণিত হয়েছে যে বাজালাহ বিন আব্দাহ বলেছেন: “উমার বিন আল-খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহু) লিখেছিলেন: ‘প্রত্যেক পুরুষ এবং নারী জাদুকরকে হত্যা করুন।’ তাই আমরা [তার আদেশ অনুযায়ী] তিনজন জাদুকরকে হত্যা করেছিলাম।”২৯

এটি নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে যে নবী (ﷺ)-এর স্ত্রী হাফসা (রাদ্বিয়াল্লাহু আনহা) তার দাসীকে হত্যা করার আদেশ দিয়েছিলেন কারণ সে হাফসা (রাদ্বিয়াল্লাহু আনহা)-এর উপর জাদু করেছিল, তাকে হত্যা করা হয়েছিল।৩০ জুন্দূব (রাদ্বিয়াল্লাহু আনহু) থেকেও অনুরূপ ঘটনা বর্ণিত হয়েছে।৩১

ইমাম আহমাদ (রাহিমাহুল্লাহ) বলেছেন: “এটি নবী (ﷺ)-এর তিনজন সাহাবী থেকে বর্ণিত হয়েছে।”

ব্যাখ্যা

অতএব, উল্লিখিত বিষয়গুলো প্রমাণ করে যে জাদুকর বা তান্ত্রিক কাফির আর জাদু হলো কুফরী। আর যদি কেউ জাদু করেছে বলে প্রমাণিত হয় সেক্ষেত্রে তাকে ইসলামী আইন অনুযায়ী দেশের আদালতের৩২ অধীনে তলোয়ারের আঘাত দ্বারা হত্যা করতে হবে। সুতরাং, জাদুকরকে তার কাজ থেকে তাওবাহ করতে হবে এবং পুনরায় ইসলামের সাক্ষ্য দিতে হবে (অর্থাৎ শাহাদাহ পাঠ করতে হবে)।

সুতরাং, যদি উমার (রাদ্বিয়াল্লাহু আনহু)-এর সময় জাদু এবং জাদুবিদ্যার চর্চা বিদ্যমান থাকে তাহলে বর্তমান অবস্থা সম্পর্কে ভাবুন?! উমার (রাদ্বিয়াল্লাহু আনহু)-এর সময়ে জাদু জাহিলী যুগের একটি অবশিষ্টাংশ ছিল। বর্তমান পৃথিবীতে, জাদু চর্চা করা হয় এবং এটিকে সাহিত্য, চলচ্চিত্র এবং শিল্পে উচ্চ মর্যাদা দেওয়া হয়। মুসলিম এবং সকল বিবেকবান মানুষের জন্য এই দীনবিরোধী এবং শয়তানি কার্যকলাপ থেকে দূরে থাকা অত্যাবশ্যক এবং বিশেষভাবে শিশুদের এই ক্ষতিকারক কর্মকাণ্ড থেকে দূরে রাখার জন্য সচেষ্ট হওয়া অত্যন্ত জরুরী। জাদুবিদ্যা চর্চা সম্পর্কে যা ইতোমধ্যে উল্লেখ করা হয়েছে তা তাওহীদকে বাতিল করে দেয় এবং একজন মুসলিমকে ইসলাম থেকে বের করে দেয়। কারণ কুরআনের আয়াত অনুযায়ী জাদু একমাত্র শয়তানদের সাহায্যে চর্চা করা সম্ভব:

وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا یُعَلِّمُوۡنَ النَّاسَ السِّحۡرَ

“এবং সুলাইমান কুফরী করেনি, বরং শয়তানরাই কুফরী করেছিল। তারা মানুষকে জাদু শিক্ষা দিত…।” আর ব্যাবিলনের দুই ফেরেশতা সম্পর্কে মহান আল্লাহ বলেছেন:

وَمَا یُعَلِّمٰنِ مِنۡ اَحَدٍ حَتّٰی یَقُوۡلَاۤ اِنَّمَا نَحۡنُ فِتۡنَۃٌ فَلَا تَكۡفُرۡ

“এবং তারা উভয়ে কাউকে একথা না বলে তা শিক্ষা দিত না যে, নিশ্চয় আমরা (দুই ফেরেশতা, হারূত এবং মারূত) পরীক্ষাস্বরূপ সুতরাং কুফরী করো না…”

জাদু শিক্ষা করা, অন্যকে শিক্ষা দেওয়া এবং চর্চা করা কুফরী। শাইখ মুহাম্মাদ বিন ইবরাহীম (রাহিমাহুল্লাহ) বলেছেন: “জাদুকর ততক্ষণ তার জাদু সম্পন্ন করবে না, এবং শয়তানরা ততক্ষণ তাকে অদৃশ্য সম্পর্কে তথ্য দিবে না, এবং কাউকে হত্যা করতে তাকে ততক্ষন সহযোগিতা করবে না যতক্ষণ না সে শয়তানদের নিকট তাদের পছন্দের কিছু উৎসর্গ (কোরবানি, ইত্যাদি) করার মধ্য দিয়ে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদাত করবে [অর্থাৎ আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হবে]। আর শুধু তাই নয় বরং কিছু শয়তান জাদুকরের সঙ্গে অশ্লীল কাজেও লিপ্ত হতে পারে ― এবং এই কর্মকাণ্ডের দ্বারা তারা পরস্পর ফায়দা নেওয়ার উদ্দেশ্যে একে অপরকে ব্যবহার করে, যা এই আয়াতে উল্লেখ করা হয়েছে: “যেদিন আল্লাহ তাদের সবাইকে একত্রিত করবেন, ‘হে জিনদের দল, তোমরা অনেক মানুষকে পথভ্রষ্ট করেছ।’ এবং মানুষদের থেকে তাদের সহযোগীরা বলবে, ‘হে আমাদের রব, আমাদের মধ্যে কিছু সংখ্যক একে অপরকে ব্যবহার করেছে, এবং আমরা এখন আমাদের নির্ধারিত সময়ে পৌঁছেছি, যা আপনি আমাদের জন্য নির্ধারণ করেছেন।’ আল্লাহ বলবেন: আগুন তোমাদের বাসস্থান, যেখানে তোমরা চিরকাল অবস্থান করবে।”৩৩ সুতরাং, জাদু হলো কুফরী।৩৪

ইমান ইবন বায (রাহিমাহুল্লাহ)-এর নেতৃত্বাধীন (সৌদি আরবের) সর্বোচ্চ উলামা পরিষদের নিকট প্রশ্ন করা হয়েছিল:

“একজন মহিলা জাদু দ্বারা আক্রান্ত হয়েছে। একজন জাদুকর তার বিয়েতে ক্ষতি করার জন্য এই জাদু করেছে। সে এখন পাগল হয়ে গিয়েছে। মদীনার আদালতের একজন কর্মকর্তা জাদুকরকে গ্রেপ্তার করেছেন এবং জিজ্ঞাসাবাদ করার পর তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল সে তা সত্য বলে স্বীকার করেছে। এক্ষেত্রে তার যথাযথ শাস্তি কি হবে?”

উত্তর: “যদি জাদুকর এমন জাদু করে যাতে কুফরী আছে, তাহলে তার রিদ্দাহ (ধর্মত্যাগ)-এর জন্য তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। যদি এটি প্রমাণিত হয় যে, সে তার জাদু দ্বারা কাউকে হত্যা করেছে, তাহলে প্রতিশোধ হিসেবে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। যদি সে এমন জাদু করে যাতে কুফরী ছিল না৩৫ এবং এর ফলে কেউ মৃত্যুবরণ করেনি, তাহলে তার বিষয়ে আলেমগণের মতভেদ রয়েছে। সঠিক অবস্থান হলো, তার রিদ্দাহ (ধর্মত্যাগ)-এর জন্য নির্ধারিত শাস্তি হিসেবে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে।৩৬ এটিই ছিল আবূ হানীফা, মালিক এবং আহমাদ (রাহিমাহুমুল্লাহ)-এর অবস্থান, কারণ সে তার জাদুর কারণে কাফির হয়েছে যা আল্লাহর বাণীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ:

وَٱتَّبَعُوا۟ مَا تَتْلُوا۟ ٱلشَّيَـٰطِينُ عَلَىٰ مُلْكِ سُلَيْمَـٰنَ

“সুলাইমানের রাজত্বকালে শয়ত্বানরা যা পাঠ করত, তারা তা অনুসরণ করত।”

وَما كَفَرَ سُلَيۡمَانُ وَلٰكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا یُعَلِّمُوۡنَ النَّاسَ السِّحۡرَ

“এবং সুলাইমান কুফরী করেনি, বরং শয়তানরাই কুফরী করেছিল, তারা মানুষকে যাদু শিক্ষা দিত…।”

এত্থেকে জাদুকরের কুফরীর সাধারণতা প্রমাণিত হয়। এবং সহীহ আল-বুখারীতে বাজালাহ বিন আব্দাহ থেকে বর্ণিত হাদীসের দ্বারাও (তা প্রমাণিত হয়) যিনি বলেছেন: “উমার ইবন আল-খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহু) লিখেছেন: ‘প্রত্যেক পুরুষ ও নারী জাদুকরকে হত্যা করুন।’ অতঃপর, আমরা তিনজন জাদুকরকে হত্যা করেছিলাম।”৩৭

আর মুমিনদের মাতা হাফসা (রাদ্বিয়াল্লাহু আনহা) থেকেও নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত হয়েছে, ‘তিনি তাঁর দাসীকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন যে (দাসী) তাঁর উপর জাদু করার কথা স্বীকার করেছিল। সুতরাং, তাকে হত্যা করা হয়েছিল।’ এটি মালিক তাঁর আল-মুওয়াত্তা গ্রন্থে বর্ণনা করেছেন। আর একইভাবে, জুন্দূব (রাদ্বিয়াল্লাহু আনহু) থেকেও এটি প্রমাণিত হয়েছে। সুতরাং, যে প্রশ্নকারী এই বিষয়ে ফাতওয়া জানতে চেয়েছেন তার জন্য এটিই সঠিক উত্তর: আলেমগণের সবচেয়ে নির্ভরযোগ্য উক্তি অনুসারে জাদুকরকে হত্যা করা ওয়াজিব।”৩৮

একইভাবে, যে অমুসলিমরা জাদুবিদ্যা চর্চা করে, তাদের পাপও কুফরীর সমতূল্য, কিন্তু তাদেরকে মৃত্যদণ্ড দ্বারা শাস্তি দেওয়া যাবে না কারণ তারা ইতিমধ্যে কাফির।

ইমাম আহমাদ বিন হাম্বাল (মৃ. ২৪১ হি)-কে জাদুকর (পুরুষ অথবা নারী) সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে। তাদেরকে কি হত্যা করতে হবে? তিনি বলেছেন: “হ্যাঁ, যদি তা প্রমাণিত হয়।” ৩৯ তারপর তাকে জিজ্ঞেস করা হয়েছিল: “জাদুকর যদি আহলুল কিতাবের৪০ অন্তর্ভুক্ত হয়, জাদুকর যদি অমুসলিম হয়? তিনি বললেন, “তার মধ্যে যে কুফরী আছে তা জাদুর চেয়েও সাংঘাতিক।” যখন তাকে একজন ইহুদি জাদুকর সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন, “তাদের কুফরী [জাদুর চেয়েও] সাংঘাতিক।” আর তিনি জাদুর কারণে তাদেরকে হত্যা করার অনুমোদন দেননি।৪১ অর্থাৎ, তাদেরকে হত্যা করা যাবে না কারণ তাদের অন্যান্য আক্বীদার মাঝে আরও বড় কুফরী রয়েছে। একটি বর্ণনায় তিনি বলেছেন, “মুসলিম জাদুকরকে হত্যা করতে হবে, কিন্তু কোনো মুশরিক জাদুকরকে হত্যা করা যাবে না।”৪২

কুলক্ষণ, পাখি উড়ানো এবং মাটিতে দাগ দেওয়া

লেখক (রাহিমাহুল্লাহ) বলেছেন: ইমাম আহমাদ বিন হাম্বাল বলেছেন: মুহাম্মাদ ইবন জাফর আমাদের নিকট বর্ণনা করেছেন: আওফ আমাদের নিকট হাইয়ান বিন আল-আলা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন: কাত্বান বিন কাবীসা তার পিতা (রাদ্বিয়াল্লাহু আনহু) থেকে বর্ণনা করেছেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন:

“কুসংস্কারের জন্য পাখি উড়ানো (আল-‘ইয়াফাহ), কুসংস্কারের জন্য মাটিতে দাগ দেওয়া (আত্ব-ত্বারক্ব) এবং কুলক্ষণে বিশ্বাস করা (তিয়ারাহ) সবই জাদুর (জিবত) অন্তর্ভুক্ত ।”

এর ব্যাখ্যায়, আওফ বলেছেন: “আল-‘ইয়াফাহ হলো পাখি ছেড়ে দেওয়া। আত্ব-ত্বারক্ব হল মাটিতে দাগ দেওয়া। আল-জিবত সম্পর্কে, হাসান বলেছেন: ‘এটি শয়তানের আওয়াজ।”৪৩

ব্যাখ্যা:

কুসংস্কারমূলক কারণে জন্য পাখিদের মুক্ত করাকে আল-‘ইয়াফা বলা হয়। এটি প্রাক-ইসলামিজাহিলিয়াতের যুগে কিছু পৌত্তলিকদের কাজ ছিল। তারা বলত: যদি পাখিটি তোমার দিকে ডান থেকে বামে উড়ে আসে, তাহলে অমুক-অমুক ঘটবে। আর যদি সরাসরি তোমার দিকে আসে, তাহলে অমুক-অমুক ঘটবে। যদি তোমার পিছন থেকে আসে, তাহলে অমুক-অমুক ঘটবে। তারা পাখি উড়িয়ে অদৃশ্যের জ্ঞান অনুমান করত এবং বিশ্বাস করত যে সত্যিই সেসব কারণে অমুক অমুক ঘটনা সংঘটিত হয়। এই কারণে, এটিকে এক প্রকার জাদু হিসেবে গণ্য করা হয়।

মাটিতে পাথর দিয়ে দাগ দেওয়ার উদ্দেশ্য ছিল অনুপস্থিতদের অবস্থা সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং তারা দাবি করত যে কোন ব্যক্তি কখন আসবে সে বিষয়ে তারা আগে থেকেই অনুমান করতে পারত। এই প্রথার মাধ্যমে তারা দাবি করত যে তারা ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা রাখে। এবং তারা পাখির নাম, তাদের ডাক এবং তাদের গতিপথ থেকে লক্ষণ তালাশ করত।

আল-জিবত শব্দের ব্যাপারে আল-হাসান আল-বাসরী (রাহিমাহুল্লাহ) বলেছেন: “এটি শয়তানের আওয়াজ।” এটি ছিল জাদুবিদ্যা বা জাদুটোনার প্রকার সম্পর্কে কিছু আলেমদের ব্যাখ্যা। এর অন্তর্ভুক্ত রয়েছে শয়তানদের দ্বারা প্ররোচিত প্রতিটি আওয়াজ যেমন বাদ্যযন্ত্রের আওয়াজ।৪৪

সুতরাং, এই হাদিসটি নিম্নলিখিত বিষয়গুলো প্রমাণ করে:

১. অদৃশ্য বা ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান দাবি করা জায়েয নয় কারণ এটি তাওহীদ৪৫ নাকচ করে কেননা অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহর নিকট রয়েছে এবং তা থেকে তিনি তাঁর নবীদের নিকট কেবল ততটুকই নাযিল করেছেন যতটুকু তিনি চেয়েছেন।

২. কুলক্ষণ এবং কুসংস্কারে (তিয়ারাহ) বিশ্বাস করা হারাম কারণ এটিও তাওহীদ নাকচ করে কেননা আল্লাহই সবকিছু নির্ধারণ করেন এবং নিয়ন্ত্রণ করেন - আর একমাত্র তিনিই সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান এবং সর্বশক্তিমান।

এই কুসংস্কারপূর্ণ বিশ্বাসগুলো পশ্চিমা বিশ্বেও প্রচলিত আছে:

যেমন তাদের বক্তব্য:

  • “সিড়ির নিচে হাঁটা দূর্ভ্যাগ্যের কারণ।”
  • “কখনও কালো বিড়ালকে আপনার পথ অতিক্রম করতে দিবেন না।”
  • “কখনও আয়না ভাঙবেন না, অন্যথায় সেটি আপনার জন্য সাত বছরের দুর্ভাগ্যের কারণ হবে।”৪৬

৩. সকল প্রকার বাদ্যযন্ত্র নিষিদ্ধ - কারণ এগুলো বাজানো এবং শ্রবণ করা আল্লাহর অবাধ্যতা এবং শয়তানের দ্বারা প্রতারিত হওয়ার কারণ - এর অন্তর্ভুক্ত রয়েছে গান, বাঁশি, গিটার, ঢোল, পিয়ানো ইত্যাদি। এগুলো শয়তানের আওয়াজের অন্তর্ভুক্ত যা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে। সুন্নাতে একটি নির্দিষ্ট অনুমতির কারণে একমাত্র বিয়ের অনুষ্ঠানে বা ঈদের দিন মহিলাদের গান গাওয়া এবং দাফ (এক ধরনের ঢোল) বাজানো জায়েয।

জ্যোতিষশাস্ত্র জাদুবিদ্যার একটি শাখা

লেখক (রাহিমাহুল্লাহ) বলেছেন: আব্দুল্লাহ বিন আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:

“যে ব্যক্তি জ্যোতিষীর জ্ঞান শিক্ষা করলো সে যাদু বিদ্যার একটা শাখা শিক্ষা করলো। একটি যত বৃদ্ধি পাবে অপরটি ততই বৃদ্ধি পাবে।”৪৭

ব্যাখ্যা

এই হাদীসে রাসূলুল্লাহ (ﷺ) স্পষ্ট করে বলেছেন যে জ্যোতিষশাস্ত্র এক শ্রেণির জাদু। সুতরাং, কোনো ব্যক্তি যত বেশি জ্যোতিষশাস্ত্রের (জ্ঞান) অর্জন করতে থাকে তার জাদুও তত বৃদ্ধি পেতে থাকে। কারণ জ্যোতিষশাস্ত্র (তানজীম) চর্চা করা অদৃশ্য এবং ভবিষ্যতের জ্ঞান দাবি করার সমতূল্য যা আল্লাহ নিজের কাছে রেখেছেন এবং তিনি এই শয়তানদের নিকট তা প্রকাশ করেননি।

জাদু করার জন্য গিঁটে ফুঁক দেওয়া (গিরা দেওয়া)

লেখক (শাইখ মুহাম্মাদ ইবন আব্দিল ওয়াহহাব) বলেছেন:

আবূ হুরাইরা থেকে আন-নাসায়ী বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:

“যে ব্যক্তি গিঁট দিয়ে তাতে ফুঁক দিল সে জাদু করল, আর যে ব্যক্তি জাদু করল সে শিরক করল, আর যে ব্যক্তি তার গলায় কিছু ঝুলায় তাকে সে জিনিসের উপর ন্যস্ত করা হয়।”৪৮

ব্যাখ্যা

উপরোক্ত বর্ণনাটি দুর্বল হলেও আল্লাহ তাআলা সূরা আল-ফালাক্বে জাদুকরদের গিঁটে ফুঁক দেওয়ার বিষয়টি উল্লেখ করেছেন:

قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ
مِن شَرِّ مَا خَلَقَ
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
وَمِن شَرِّ ٱلنَّفَّـٰثَـٰتِ فِى ٱلْعُقَدِ
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

অর্থ: বলুন, “আমি আশ্রয় প্রার্থনা করছি ঊষার রবের নিকট, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়। আর সমস্ত নারীর অনিষ্ট থেকে যারা গিরায় ফুঁক দেয়। আর হিংসাকারীর অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।”৪৯

গিঁটে ফুঁক দেওয়ার উদ্দেশ্যে হলো জাদু করা। তাই জাদুকরকে মুশরিক বলা হয় কারণ তার জাদু কার্যকর করার জন্য সে শয়তানদের উপর নির্ভর করে এবং তাদের সাহায্য নেয়। আর তাদের নিকট সাহায্য চাওয়া এবং কিছু ভক্তি প্রদর্শন ব্যতীত সে তার জাদু সম্পন্ন করতে পারে না, যেমন সাহায্যের জন্য তাদেরকে ডাকা ইত্যাদি।

শাইখ আল-ফাওযান বলেছেন:

“জাদুর বিভিন্ন শ্রেণির অন্তর্ভুক্ত রয়েছে কোনো সুতোয় গিঁট দেওয়ার মতো অনুরূপ কাজ। তারপর থুথু সহকারে তাতে ফুঁক দেওয়া। সুতরাং, জাদুকররা যখন জাদু করতে চায়, তখন তারা কিছু সুতো দিয়ে গিঁট তৈরি করে এবং প্রতিটি গিঁটে থুথু নিক্ষেপ করে যতক্ষণ না তারা তাদের কাঙ্খিত জাদু অর্জন করতে সক্ষম হয় - তারা তাদের বিভৎস আত্মাকে অনিষ্টের পথে উৎসর্গ করে, তারা শয়তানদের নিকট সাহায্য চায়। তারপর, তার বিভৎস আত্মা থেকে একটি শ্বাস নির্গত হয় যা লালা এবং অনিষ্ট দ্বারা মিশ্রিত থাকে - তারপর শয়তানদের নিকট সাহায্য চাওয়ার মাধ্যমে একজন ব্যক্তি জাদু দ্বারা আক্রান্ত হয়। এবং এটি একমাত্র আল্লাহর জাগতিক পূর্বনির্ধারিত ইচ্ছার মাধ্যমে সংঘটিত হয়।”৫০

আর মহান আল্লাহ যদি চান, তিনি জাদুর প্রভাব রুখে দিতে পারেন। তাই অবশ্যই একজন ব্যক্তিকে সর্বদা আল্লাহর স্মরণ করতে হবে এবং তার ইবাদাত করতে হবে - তাহলেই আল্লাহ তাকে অনিষ্ট থেকে রক্ষা করবেন (ইন-শা-আল্লাহ)।

অনিষ্ট থেকে রক্ষা পাওয়া এবং তা প্রতিরোধের জন্য তাবিজ (তামাইম) ঝুলানোর ব্যাপারে নবী (ﷺ) বা তাঁর সাহাবীদের থেকে প্রমাণ পাওয়া যায় না । বরং তাঁর নিকট হতে রুকইয়ার প্রমাণ রয়েছে। এটি জানা কথা যে, লোকেরা যখন তাবিজ পরে, তখন তাদের অন্তর সেগুলোর প্রতি দুর্বল হয়ে যায় - এমনকি কেউ কেউ বিশ্বাস করে যে এই তাবিজই তাকে বিপদ থেকে রক্ষা করে এবং তাকে ভয় ও ক্ষতি থেকে রক্ষা করে - আর এটি অবশ্যই এক প্রকার শিরক। নবী (ﷺ) বলেছেন: “যে ব্যক্তি গলায় তাবিজ ঝুলায় তাকে সেটির উপর ন্যস্ত করা হয়।”৫১ আর সাঈদ বিন জুবাইর (রাদ্বিয়াল্লাহু আনহু) বলেছেন: “যে ব্যক্তি কারো তাবিজ কেটে ফেলবে সেটি দাস মুক্ত করার সমতূল্য হবে।”৫২

চোগলখুরি করা এক প্রকার জাদু

কিতাব আত-তাওহীদের লেখক (শাইখুল-ইসলাম মুহাম্মাদ ইবন আব্দিল-ওয়াহহাব) বলেছেন:

আব্দুল্লাহ ইবন মাসঊদ (রাদ্বিয়াল্লাহু আনহু) বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:

“আমি কি তোমাদেরকে জাদু সম্পর্কে অবহিত করব না? তা হলো চোগলখুরি করা (নামীমা) যা মানুষের মাঝে শত্রুতা তৈরি করে।”৫৩

ব্যাখ্যা

চোগলখুরি করাকে এক প্রকার জাদু হিসেবে উল্লেখ করা হয়েছে - এবং এর অন্তর্ভুক্ত রয়েছে অপবাদ এবং মিথ্যাচার দ্বারা মানুষের অন্তর কলুষিত করা যেমনটি জাদুর মাধ্যমে করা হয়। সুতরাং, চোগলখুরি করার অর্থ হলো এমনসব কথা ছড়িয়ে দেওয়া যা অনিষ্ট ও কলহের দিকে ধাবিত করে। সুতরাং, যখন কোনো ব্যক্তি কলহ সৃষ্টির উদ্দেশ্যে এক ব্যক্তির কথা অন্য ব্যক্তির নিকট ছড়িয়ে দেয় সে এই হাদীসের অর্থের অন্তর্ভুক্ত হয়ে যায়।

জাদুকর যেমনটি ক্ষতি করতে চায় এবং মানুষের মাঝে যে ভালোবাসা রয়েছে তা ধ্বংস করতে চায় তারাও সেটি অর্জন করতে সক্ষম হয় এমনকি সে অন্তরে এতোটাই তিক্ততা, বিদ্বেশ এবং ক্রোধ ঢুকিয়ে দেয় যে একজন মানুষ রাগে ফেটে পড়ে এবং তার ভাইয়ের প্রতি ক্রোধান্বিত হয়। সুতরাং, এটিই সেই প্রধান ক্ষতি যা চোগলখুরির মাধ্যমে অর্জিত হয় যা একইভাবে জাদুর মাধ্যমে অর্জিত হয়, এমনকি এর পরিণতি আরো ভয়ঙ্কর হতে পারে! শাইখ আল-ফাওযান বলেছেন: “গুজব ছড়ানো এক প্রকার জাদু কারণ যে ব্যক্তি এতে নিয়োজিত থাকে সে তাই করে যা জাদুকর করে অর্থাৎ সে মানুষের অন্তরে বিভেদ সৃষ্টি করে এবং কলহ তৈরি করে। তবে এর অর্থ এই নয় যে গুজব ছড়ানোর ফলে তার উপর কুফরী ইত্যাদির অনুরূপ বিধান কার্যকর হবে যা জাদুকরের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে।”৫৪

কোনো কোনো কথা জাদু হতে পারে

লেখক বলেছেন:

আব্দুল্লাহ ইবন উমার (রাদ্বিয়াল্লাহু আনহু) বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:

“নিশ্চয়ই কোনো কোনো বাগ্মী কথা জাদু (অর্থাৎ তাতে জাদুকরী প্রভাব রয়েছে)।”৫৫

ব্যাখ্যা

আল-বায়ান বা বাগ্মীতা এমন “জাদু” যা অনুমোদিত। সুতরাং, কোনো ব্যক্তি যদি সুভাষী, বাগ্মী এবং শক্তিশালীভাবে কথা বলতে পারে, তবে সে অন্তরে প্রভাব ফেলতে পারে এবং মানুষকে সঠিকভাবে বুঝাতে সক্ষম হয়।

একজন লোক আত-তামীম গোত্রের একটি লোকের সমালোচনা করেছিল এবং তারপর তার প্রশংসা করেছিল তাই নবী (ﷺ) বলেছিলেন “নিশ্চয়ই কোনো কোনো বাগ্মী কথা জাদু।”

লোকটি বলেছিল:

“আমি রাগান্বিত ছিলাম, তাই আমার স্মরণে যা এসেছিল তার সবচেয়ে মন্দটিই বলেছি। আর তারপর আমি সন্তুষ্ট হয়েছিলাম, তাই আমার স্মরণে যা এসেছিল তার উত্তমটিই বলেছি।”

তখন নবী (ﷺ) বলেছিলেন:

“নিশ্চয়ই কোনো কোনো বাগ্মী বক্তৃতা (আল-বায়ান) জাদু।”৫৬

সুতরাং, এই প্রেক্ষিতে কথাকে “জাদু” বলে আখ্যায়িত করা হয়েছিল কারণ তা অন্তরকে বক্র এবং প্ররোচিত করার ক্ষমতা রাখে। এটিই অনুমোদিত “জাদু”, ইনশা-আল্লাহ।৫৭

বাগ্মি কথা অন্তর এবং শ্রবণশক্তিকে এতটাই প্রভাবিত করে যে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে চিত্রিত করা যায়। সুতরাং, কোনো অজ্ঞ ব্যক্তি সহজেই বাগ্মি কথা দ্বারা প্রভাবিত হতে পারে যা তাকে সত্য ত্যাগ করতে বাধ্য করতে পারে। সুতরাং, এই ধরণের স্পষ্টভাষী বক্তব্য নিন্দা এবং সমালোচনার উপযুক্ত।

যে বাগ্মি কথা সত্যকে সমর্থন করে এবং তা স্পষ্ট করে - এবং মিথ্যাকে প্রত্যাখ্যান ও খণ্ডন করার জন্য ব্যবহৃত হয়, তা প্রশংসনীয়।৫৮

তবে, কথার বাগ্মীতা কখনও কখনও এমন জুলুমের কারণ হতে পারে যেখানে মিথ্যাবাদী ব্যক্তি সত্যবাদী এবং যোগ্য ব্যক্তির চেয়ে বেশি বাগ্মী হতে পারে। তাই, সে তার মিথ্যাচারকে অলংকৃত কথা এবং বাগ্মীতা দিয়ে সজ্জিত করে যাতে সে বিচারক বা জনগণের সামনে সফল হতে পারে। সে অত্যাচারী, অন্যায়কারী এবং প্রতারক। নবী (ﷺ) তার বাণীতে এই বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন:

“আমি কেবল একজন মানুষ এবং তোমরা তোমাদের বিরোধপূর্ণ বিষয় আমার নিকট উপস্থাপন করো। হতে পারে তোমাদের মধ্যে কেউ কেউ তোমাদের যুক্তি উপস্থাপনে অন্যদের চেয়ে বেশি বাগ্মী এবং প্ররোচিতকারী। এবং আমি যা শুনি সে অনুযায়ী বিচার-ফয়সালা করি। সুতরাং, যদি আমি কারো অধিকার অন্যকে দেই তবে তা গ্রহণ করো না, কারণ বাস্তবে আমি তাকে জাহান্নামের একটি অংশ দিচ্ছি।”৫৯

একবার জাদু দ্বারা আক্রান্ত হলে তার প্রতিকার

আল্লাহ রোগ সৃষ্টি করেছেন এবং একইসাথে তিনি নিরাময়ও সৃষ্টি করেছেন - কিছু লোক তা জানে আবার কিছু লোক তা জানে না। আল্লাহ মুমিনদেরকে জাদু নিষ্ক্রিয় করার পথ দেখিয়েছেন - এবং প্রশংসা আল্লাহর জন্য যিনি সুস্থতার পথ সহজ করে দিয়েছেন যার জন্য আল্লাহ চেয়েছেন।

আরোগ্য লাভ সেই সৎকর্মশীল মুসলিমের জন্য সম্ভব যে মহান আল্লাহকে ভয় করে এবং তাঁর ইবাদাত করে - যারা দৈনিক সালাত কায়েম করে, যাকাত দেয়, রামাদানের সিয়াম পালন করে, (সামর্থ্যবান হলে) হজ্জ করে, আল্লাহর আদেশ মেনে চলে এবং তাঁর নিষেধকৃত কাজ থেকে নিজেকে বিরত রাখে, বড় বড় পাপ থেকে নিজেকে রক্ষা করে।৬০ আক্রান্ত ব্যক্তির জন্য জাদুর নিরাময়ের উপায়গুলো নিম্নে প্রদান করা হলো:

১. যদি সম্ভব হয় তবে খুঁজুন, ছিঁড়ে ফেলুন এবং পুড়িয়ে প্রভাব নিষ্ক্রিয় করুন।

যদি জাদুর বস্তু খুঁজে পান তবে সূরা আল-ফালাক্ব এবং আন-নাস পাঠ করার মধ্য দিয়ে তা পৃথক করুন, গিঁটগুলো খুলে ফেলুন এবং তা ছিঁড়ে টুকরো করে ফেলুন। তারপর তা পুড়িয়ে ধ্বংস করুন আর (এভাবে) এর প্রভাব নিষ্ক্রিয় হয়ে যাবে, ইনশা-আল্লাহ।

আপনাকে অবশ্যই অবিচলভাবে একমাত্র আল্লাহর ইবাদাত করতে হবে এবং তাঁর নিকট দুআ করতে হবে যেন তিনি আপনাকে জাদুর স্থানটি সন্ধান করে দেন। এটি প্রমাণিত হয়েছে যে, যখন নবী (ﷺ) জাদু দ্বারা আক্রান্ত হয়েছিলেন, তখন তিনি মহান আল্লাহর নিকট দুআ করেছিলেন: “তিনি তাঁর রবের নিকট সেটি (জাদু) সম্পর্কে প্রশ্ন করেছিলেন, তারপর তিনি রাসূলকে সেটি সন্ধান করতে সাহায্য করেছিলেন এবং তিনি তা বের করতে সক্ষম হয়েছিলেন।”৬১

সুতরাং, যখন আক্রান্ত ব্যক্তি আল্লাহর নিকট জাদুর বস্তুটি সন্ধানের জন্য দুআ করবে, তখন আশা করা যায় যে আল্লাহ তাকে নিম্নলিখিত কোনও একটি উপায়ে পথ দেখাবেন:

ক. আল্লাহ তাকে স্বপ্নে সেই অবস্থানটি দেখাতে পারেন যেভাবে নবী (ﷺ)-কে স্বপ্নে দেখানো হয়েছিল।

খ. অথবা তাকে স্বপ্নে সাধারণভাবে জায়গাটি দেখানো হবে, অতএব যখন সে সেই স্থানটি অনুসন্ধান করবে সে জাদুর বস্তুটির সন্ধান পাবে।

গ. এটিও সম্ভব যে, যখন সে নিজের উপর রুকইয়াহ৬২ করবে - অথবা অন্য কেউ তাকে রুকইয়াহ করবে, তখন একটি জিন আক্রান্ত ব্যক্তির মুখ দিয়ে কথা বলবে এবং তাকে জাদুতে ব্যবহৃত বস্তুর অবস্থান সম্পর্কে জানিয়ে দিবে। কিন্তু, আমরা জানি যে জিন শয়তানরা সাধারণত মিথ্যা বলে, তাই সুক্ষ্মভাবে যাচাই না করে তাদের কথার উপর ভিত্তি করে দ্রুত কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া অনুচিত।

ঘ. রুকইয়াহর মাধ্যমে ব্যক্তির শরীর থেকে জাদু প্রতিরক্ষাকারী জিন অপসারণ করে জাদু নিষ্ক্রিয় করা সম্ভব - এটি সম্ভব হবে যদি সেই জাদুতে এমন জীন ব্যবহৃত হয় যা জাদু রক্ষা করার জন্য ব্যবহৃত হয়। সুতরাং, একজন রাক্বী জিন বের করে এবং আল্লাহর ইচ্ছায় জাদু নিষ্ক্রিয় করে ।

২. ওয়াহী ভিত্তিক রুকইয়াহর৬৩ মাধ্যমে জাদু বের করা সম্ভব

عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ، قَالَ كُنَّا نَرْقِي فِي الْجَاهِلِيَّةِ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَرَى فِي ذَلِكَ فَقَالَ "‏اعْرِضُوا عَلَىَّ رُقَاكُمْ لاَ بَأْسَ بِالرُّقَى مَا لَمْ تَكُنْ شِرْكًا"

আওফ বিন মালিক (রাদ্বিয়াল্লাহু আনহু) বলেছেন: আমরা (ইসলামের আগে) জাহিলিয়াতের যুগে রুকইয়াহ করতাম, তাই আমরা বললাম:

“হে আল্লাহর রাসূল, এ ব্যাপারে আপনার মতামত কী?”

তিনি বললেন:

“তোমাদের রুকইয়াগুলো আমার নিকট পেশ করো - যদি শিরক না থাকে, সেই রুকইয়ায় কোনো ক্ষতি নেই।”৬৪

أعوذب الله السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ (৬৬)
اللَّهُ ‬لَا ‬إِلَٰهَ ‬إِلَّا ‬هُوَ ‬الْحَيُّ ‬الْقَيُّومُ ‬ۚ ‬لَا ‬تَأْخُذُهُ ‬سِنَةٌ ‬وَلَا ‬نَوْمٌ ‬ۚ ‬لَّهُ ‬مَا ‬فِي ‬السَّمَاوَاتِ ‬وَمَا ‬فِي ‬الْأَرْضِ ‬ۗ ‬مَن ‬ذَا ‬الَّذِي ‬يَشْفَعُ ‬عِندَهُ ‬إِلَّا ‬بِإِذْنِهِ ‬ۚ ‬يَعْلَمُ ‬مَا ‬بَيْنَ ‬أَيْدِيهِمْ ‬وَمَا ‬خَلْفَهُمْ ‬ۖ ‬وَلَا ‬يُحِيطُونَ ‬بِشَيْءٍ ‬مِّنْ ‬عِلْمِهِ ‬إِلَّا ‬بِمَا ‬شَاءَ ‬ۚ ‬وَسِعَ ‬كُرْسِيُّهُ ‬السَّمَاوَاتِ ‬وَالْأَرْضَ ‬ۖ ‬وَلَا ‬يَئُودُهُ ‬حِفْظُهُمَا ‬وَهُوَ‬الْعَلِيُّ ‬الْعَظِيمُ

এক: বড়ই পাতা গুঁড়ো করুন, তাতে পানি ঢালুন এবং পাঠ করুন

দুটি পাথরের (অথবা অনুরূপ কিছুর) সাহায্যে কিছু সবুজ বড়ই পাতা৬৫ পিষ্ট করুন। তারপর শরীর ধৌত করার জন্য যতটুকু প্রয়োজন সে অনুযায়ী পানি ঢালুন। তারপর সেই পানির মিশ্রণে পাঠ করুন:

أَعُوذُبِ اللهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ (৬৬
اللَّهُ ‬لَا ‬إِلَٰهَ ‬إِلَّا ‬هُوَ ‬الْحَيُّ ‬الْقَيُّومُ ‬ۚ ‬لَا ‬تَأْخُذُهُ ‬سِنَةٌ ‬وَلَا ‬نَوْمٌ ‬ۚ ‬لَّهُ ‬مَا ‬فِي ‬السَّمَاوَاتِ ‬وَمَا ‬فِي ‬الْأَرْضِ ‬ۗ ‬مَن ‬ذَا ‬الَّذِي ‬يَشْفَعُ ‬عِندَهُ ‬إِلَّا ‬بِإِذْنِهِ ‬ۚ ‬يَعْلَمُ ‬مَا ‬بَيْنَ ‬أَيْدِيهِمْ ‬وَمَا ‬خَلْفَهُمْ ‬ۖ ‬وَلَا ‬يُحِيطُونَ ‬بِشَيْءٍ ‬مِّنْ ‬عِلْمِهِ ‬إِلَّا ‬بِمَا ‬شَاءَ ‬ۚ ‬وَسِعَ ‬كُرْسِيُّهُ ‬السَّمَاوَاتِ ‬وَالْأَرْضَ ‬ۖ ‬وَلَا ‬يَئُودُهُ ‬حِفْظُهُمَا ‬وَهُوَ‬الْعَلِيُّ ‬الْعَظِيمُ

অর্থ: “তিনিই আল্লাহ! তিনি ব্যতীত ইবাদাতের উপযুক্ত সত্য কোনো মা‘বূদ নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাকে তন্দ্রা স্পর্শ করে না, নিদ্ৰাও নয়। আসমানসমূহে ও যমীনে যা কিছু আছে সবই তাঁর মালিকানাধীন। কে আছে যে তাঁর নিকট সুপারিশ করবে তাঁর অনুমতি ব্যতীত? তিনি জানেন যা আছে তাদের সামনে ও যা আছে তাদের পিছনে। এবং তাঁর অনুমতি ব্যতীত তাঁর জ্ঞান হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না। তাঁর কুরসী আসমানসমূহ ও যমীনকে পরিবেষ্টন করে আছে; আর সেগুলোর হেফাজত তাকে ক্লান্ত করে না। এবং তিনি সুউচ্চ, সুমহান।”৬৭

أَعُوذُبِ الله السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
وَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنْ أَلْقِ عَصَاكَ ۖ فَإِذَا هِىَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ
فَوَقَعَ ٱلْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ
فَغُلِبُوا۟ هُنَالِكَ وَٱنقَلَبُوا۟ صَـٰغِرِينَ
وَأُلْقِىَ ٱلسَّحَرَةُ سَـٰجِدِينَ
قَالُوۡۤا اٰمَنَّا بِرَبِّ الۡعٰلَمِیۡنَ
رَبِّ مُوۡسٰی وَهٰرُوۡنَ

অর্থ: “আমি মূসার নিকট ওয়াহী প্রেরণ করলাম, ‘তোমার লাঠি নিক্ষেপ করো।’ তখন তা তৎক্ষনাত তাদের অলীক বস্তুগুলোকে গিলে ফেলতে লাগল। প্রকৃত সত্য প্রকাশ হয়ে গেল এবং তারা যা করেছিল তা নিস্ফল হয়ে গেল। অতঃপর সেখানে তারা পরাজিত হলো এবং লাঞ্ছিত হয়ে ফিরে গেল। আর জাদুকররা সিজদায় লুটিয়ে পড়ল। তারা বলল, ‘আমরা জগতসমূহের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম। মূসা ও হারূনের প্রতিপালক।’”৬৮

أَعُوذُبِ الله السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
وَقَالَ فِرۡعَوۡنُ ائۡتُوۡنِیۡ بِكُلِّ سٰحِرٍ عَلِیۡمٍ
فَلَمَّا جَآءَ السَّحَرَۃُ قَالَ لَهُمۡ مُّوۡسٰۤی اَلۡقُوۡا مَاۤ اَنۡتُمۡ مُّلۡقُوۡنَ
فَلَمَّاۤ اَلۡقَوۡا قَالَ مُوۡسٰی مَا جِئۡتُمۡ بِهِ ۙ السِّحۡرُ ؕ اِنَّ اللّٰهَ سَیُبۡطِلُهٗ ؕ اِنَّ اللّٰهَ لَا یُصۡلِحُ عَمَلَ الۡمُفۡسِدِیۡنَ
وَ یُحِقُّ اللّٰهُ الۡحَقَّ بِكَلِمٰتِهٖ وَ لَوۡ كَرِهَ الۡمُجۡرِمُوۡنَ

অর্থ: “আর ফিরআউন বলল: ‘তোমরা প্রত্যেক বিজ্ঞ জাদুকরকে আমার নিকট হাজির করো।’ যখন জাদুকররা আসল, তখন মূসা তাদেরকে বলল, ‘‘তোমরা যা নিক্ষেপ করতে চাও তা নিক্ষেপ করো।’ যখন তারা নিক্ষেপ করল, তখন মূসা বলল: ‘তোমরা যা নিয়ে এসেছ সেটি তো জাদু, নিশ্চয়ই আল্লাহ এটিকে নিস্ফল করে দিবেন। নিশ্চয়ই, আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের কাজকে সংশোধন করেন না। আর আল্লাহ তাঁর বাণীর মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করবেন, যদিও অপরাধীরা তা অপছন্দ করে।’”৬৯

أَعُوذُبِ الله السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
قَالُوا۟ يَـٰمُوسَىٰٓ إِمَّآ أَن تُلْقِىَ وَإِمَّآ أَن نَّكُونَ أَوَّلَ مَنْ أَلْقَىٰ
قَالَ بَلْ أَلْقُوا۟ ۖ فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ مِن سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَىٰ
فَأَوْجَسَ فِى نَفْسِهِۦ خِيفَةً مُّوسَىٰ
قُلْنَا لَا تَخَفْ إِنَّكَ أَنتَ ٱلْأَعْلَىٰ
وَأَلْقِ مَا فِى يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوٓا۟ ۖ إِنَّمَا صَنَعُوا۟ كَيْدُ سَـٰحِرٍ ۖ وَلَا يُفْلِحُ ٱلسَّاحِرُ حَيْثُ أَتَىٰ
فَأُلْقِىَ ٱلسَّحَرَةُ سُجَّدًا قَالُوٓا۟ ءَامَنَّا بِرَبِّ هَـٰرُونَ وَمُوسَىٰ

অর্থ: “তারা বলল: ‘হে মূসা! হয় তুমি নিক্ষেপ করো আর না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি।’ মূসা বলল: ‘বরং (প্রথমে) তোমরা নিক্ষেপ করো।’ তখন তাদের জাদুর কারণে মূসার মনে হলো যে, তাদের রশি আর লাঠিগুলো (সাপের মতো) দ্রুত ছুটোছুটি করছে। তখন মূসা তার মনে ভীতি অনুভব করল। আমরা বললাম: ‘ভয় করো না, নিশ্চয়ই তুমি বিজয়ী হবে। আর তোমার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করো! তারা যা করেছে এটা সব গিলে ফেলবে, তারা যা করেছে সেটি কেবল জাদুকরের ভেল্কিবাজি ব্যতীত কিছুই নয়। জাদুকর যতই পারদর্শী হোক, সে কখনো সফল হবে না। অতঃপর জাদুকরেরা সিজদায় লুটিয়ে পড়ল। তারা বলল, ‘আমরা হারূন ও মূসার রবের প্রতি ঈমান আনলাম।’”৭০

بِسۡمِ اللّٰهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
قُلۡ یٰۤاَیُّهَا الۡكٰفِرُوۡنَ
لَا اَعۡبُدُ مَا تَعۡبُدُوۡنَ
وَ لَاۤ اَنۡتُمۡ عٰبِدُوۡنَ مَاۤ اَعۡبُدُ
وَ لَاۤ اَنَا عَابِدٌ مَّا عَبَدۡتُّمۡ
وَ لَاۤ اَنۡتُمۡ عٰبِدُوۡنَ مَاۤ اَعۡبُدُ
لَكُمۡ دِیۡنُكُمۡ وَلِیَ دِیۡنِ

“বলুন: হে কাফির সম্প্রদায়! আমি তার ইবাদাত করিনা যার ইবাদাত তোমরা করো। আর তোমরা তাঁর ইবাদাত করবে না যাঁর ইবাদাত আমি করি। আর আমি তার ইবাদাতকারী নই যার ইবাদাত তোমরা করছ। আর তোমরা তাঁর ইবাদাত করবে না যাঁর ইবাদাত আমি করি। ‘তোমাদের জন্য তোমাদের দীন আর আমার জন্য আমার দীন।”৭১

بِسۡمِ اللّٰهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
قُلْ ‬هُوَ ‬اللَّهُ ‬أَحَدٌ
اللَّهُ ‬الصَّمَدُ
لَمْ ‬يَلِدْ ‬وَلَمْ ‬يُولَدْ
وَلَمْ ‬يَكُن ‬لَّهُ ‬كُفُوًا ‬أَحَدٌ

“অর্থ: বলুন, “তিনিই আল্লাহ, এক ও অদ্বিতীয়। আল্লাহ, তিনি কারো মুখাপেক্ষী নন, সবকিছুই তাঁর মুখাপেক্ষী। তিনি জন্ম দেননি এবং তিনি জন্ম নেননি। এবং তাঁর সমতুল্য কিছুই নেই।”৭২

بِسۡمِ اللّٰهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ
مِن شَرِّ مَا خَلَقَ
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
وَمِن شَرِّ ٱلنَّفَّـٰثَـٰتِ فِى ٱلْعُقَدِ
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

“অর্থ: বলুন, “আমি আশ্রয় প্রার্থনা করছি ঊষার রবের নিকট, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়। আর সমস্ত নারীর অনিষ্ট থেকে যারা গিরায় ফুঁক দেয়। আর হিংসাকারীর অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।”৭৩

بِسۡمِ اللّٰهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ
مَلِكِ ٱلنَّاسِ
إِلَـٰهِ ٱلنَّاسِ
مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ
ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ
مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ

“অর্থ: বলুন, “আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের (আল্লাহর) কাছে। যিনি মানুষের অধিপতি। মানুষের (একমাত্র সত্য) ইলাহ। প্রত্যেক আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে। যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। জিন ও মানুষের মধ্যে থেকে।”৭৪

পানির মধ্যে উল্লিখিত সব পাঠ করার পর, আক্রান্ত ব্যক্তির উচিত তা তিনবার পান করা এবং বাকি অংশ তার শরীরে ঢেলে দেওয়া। এবং এর মাধ্যমে, আল্লাহর ইচ্ছায় এবং তাঁর রহমতে কষ্টের অবসান হবে। অসুস্থতা হ্রাস না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুয়ায়ী দুই বা তার চেয়ে অধিক সংখ্যায় এটি পুনরাবৃত্তি করাতে কোনও সমস্যা নেই। অনেক মুসলিম এই পদ্ধতি ব্যবহার করেছেন, এবং আল্লাহ তাদেরকে স্বস্তি এবং আরোগ্য দিয়েছেন - বিশেষ করে যাদেরকে (স্বামী/স্ত্রী) একে অন্যের থেকে বিরত রাখা হয়েছে।৭৫

দুই: রুকইয়াহ করুন, ফুঁক দিন এবং মাসাহ করুন

কোনো ব্যক্তি আক্রান্ত ব্যক্তির উপর তিলাওয়াত করতে পারে অথবা আক্রান্ত ব্যক্তি নিজের জন্য তিলাওয়াত করতে পারে - এবং যে সক্ষম তার জন্য নিজের উপর তিলাওয়াত করা মুস্তাহাব। এটি জাদু এবং জিনের আছরের প্রভাব দূর করার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালন করে। সুতরাং নিজের বা আক্রান্ত ব্যক্তির উপর রুকইয়াহ করুন এবং নিম্নলিখিত দুআ পাঠ করার পর তাদের মাথায় অথবা বুকে ফুঁক দিন:

১. সূরা আল-ফাতিহা।

২. আয়াত আল-কুরসী (আল-বাক্বারাহ ২:২৫৫)। উপরে দেখুন।

৩. জাদু সম্পর্কিত যে-সব আয়াত সূরা আল-আ‘রাফ (১১৭-১২২), সূরা ইউনুস (৭৯-৮২), সূরা ত্বাহা (৬৫-৭০) -এ বর্ণিত আছে। উপরে দেখুন।

৪. সূরা আল-কাফিরূন। উপরে দেখুন।

৫. সূরা আল-ইখলাস। উপরে দেখুন।

৬. সূরা আল-ফালাক্ব। উপরে দেখুন।

৭. সূরা আন-নাস। উপরে দেখুন।

তিন: দুআ এবং আয়াত

১. অসুস্থ রুগীর জন্য সুস্থতা এবং কল্যাণ চাওয়ার দুআসমূহ:

اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَاْسَ وَاشْفِ أَنْتَ الشَّافِي لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا

আল্লাহুম্মা রব্বান-নাস আযহিবিল-বা’সা ওয়াশফি আন্তাশ-শাফী লা শিফাআ ইল্লা শিফাউকা, শিফাআন লা ইউগ্বদিরু সাক্বামা।

“হে আল্লাহ! মানুষের রব, কষ্ট দূর করুন এবং সুস্থতা দিন! কারণ আপনিই নিরাময়কারী। আপনি ব্যতীত অন্য কোনও নিরাময়কারী নেই; এমন নিরাময় যা কোনও রোগ-ব্যাধি অবশিষ্ট রাখবে না।”৭৬

بِاسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ شَىْءٍ يُؤْذِيكَ مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ اللَّهُ يَشْفِيكَ بِاسْمِ اللَّهِ أَرْقِيكَ

“আল্লাহর নামে, আমি আপনার উপর রুকইয়াহ করছি ঐসব থেকে যা আপনার ক্ষতি করে, এবং সেই প্রতিটি নাফসের অনিষ্ট থেকে ও বদনজর থেকে। আল্লাহ আপনাকে সুস্থ করুন। আল্লাহর নামে, আমি আপনার উপর রুকইয়াহ করছি।”৭৭

২. নিজের জন্য রুকইয়াহ করার সময় পাঠ করুন:

بِاسْمِ اللَّهِ أَرْقِي نَفْسِي مِنْ كُلِّ شَىْءٍ يُؤْذِيِنِي وَ مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ اللَّهُ يَشْفِينِي

বিসমিল্লাহি আরক্বী নাফসী মিন কুল্লি শাই-ইন ইউ’যিনী ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আও ‘আইনি হা-সিদিন আল্লাহু ইয়াশফীনী।

“আল্লাহর নামে, আমি নিজের উপর রুকইয়াহ করছি ঐসবের জন্য যা আমাকে ক্ষতি করে এবং প্রতিটি নাফসের অনিষ্ট থেকে অথবা প্রতিটি বদনজর থেকে, আল্লাহ যেন আমাকে সুস্থ করেন।”৭৮

৩. তিন বার সূরাহ আল-ইখলাস, সূরা আল-ফালাক্ব এবং সূরা আন-নাস পাঠ করুন।৭৯

৪. সূরা আল-ফাতিহা, আয়াতুল-কুরসী (২:২৫৫), সূরা আল-বাক্বারাহর শেষ দুই আয়াত পাঠ করুন:

اٰمَنَ الرَّسُوۡلُ بِمَاۤ اُنۡزِلَ اِلَیۡهِ مِنۡ رَّبِّهٖ وَ الۡمُؤۡمِنُوۡنَ ؕ كُلٌّ اٰمَنَ بِاللّٰهِ وَ مَلٰٓئِكَتِهٖ وَ كُتُبِهٖ وَ رُسُلِهٖ ۟ لَا نُفَرِّقُ بَیۡنَ اَحَدٍ مِّنۡ رُّسُلِهٖ ۟ وَ قَالُوۡا سَمِعۡنَا وَ اَطَعۡنَا ٭۫ غُفۡرَانَكَ رَبَّنَا وَ اِلَیۡكَ الۡمَصِیۡرُ لَا یُكَلِّفُ اللّٰهُ نَفۡسًا اِلَّا وُسۡعَهَا ؕ لَهَا مَا كَسَبَتۡ وَ عَلَیۡهَا مَا اكۡتَسَبَتۡ ؕ رَبَّنَا لَا تُؤَاخِذۡنَاۤ اِنۡ نَّسِیۡنَاۤ اَوۡ اَخۡطَاۡنَا ۚ رَبَّنَا وَ لَا تَحۡمِلۡ عَلَیۡنَاۤ اِصۡرًا كَمَا حَمَلۡتَهٗ عَلَی الَّذِیۡنَ مِنۡ قَبۡلِنَا ۚ رَبَّنَا وَ لَا تُحَمِّلۡنَا مَا لَا طَاقَۃَ لَنَا بِهٖ ۚ وَ اعۡفُ عَنَّا ٝ وَ اغۡفِرۡ لَنَا وَارۡحَمۡنَا اَنۡتَ مَوۡلٰنَا فَانۡصُرۡنَا عَلَی الۡقَوۡمِ الۡكٰفِرِیۡنَ

“রাসূল তার প্রতি ঈমান এনেছে যা তার রবের পক্ষ থেকে তার নিকট নাযিল করা হয়েছে এবং মুমিনগণও (ঈমান এনেছে)। প্রত্যেকে ঈমান এনেছে আল্লাহর উপর, তাঁর ফেরেশতাদের উপর, তাঁর কিতাবসমূহের উপর ও তাঁর রাসূলগণের উপর। (তারা বলে,) ‘আমরা তাঁর রাসূলদের কারও মধ্যে পার্থক্য করি না’ এবং তারা বলে, ‘আমরা শুনলাম এবং মানলাম। হে আমাদের রব! আমরা আপনারই নিকট ক্ষমা প্রার্থনা করি, আর আপনারই দিকে প্রত্যাবর্তন।’ আল্লাহ কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যে কল্যাণই অর্জন করে তার জন্য প্রতিদান পায়, এবং সে যে অনিষ্ট কামাই করে তার জন্য শাস্তি পায়। ‘হে আমাদের রব! আমরা যদি ভুলে যাই, অথবা ভুল করি তাহলে আমাদেরকে শাস্তি দিয়েননা। হে আমাদের রব, আমাদের উপর এমন বোঝা চাপিয়ে দিবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছিলেন। হে আমাদের রব, আপনি আমাদেরকে দিয়ে এমন বোঝা বহন করাবেন না, যার সাধ্য আমাদের নেই। আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, আর আমাদের উপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক - আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের বিজয়ী করুন।’”৮০

৫. এছাড়াও, সূরা আল-ইখলাস, সূরা আল-ফালাক্ব, সূরা আন-নাস - তিন বা তার চেয়ে বেশি সংখ্যায় পাঠ করার পর ব্যথার জায়গায় ফুঁক দেওয়া এবং ডান হাত দিয়ে মাসাহ করা ।৮১

চার: আরও দুআ এবং রুকইয়াহ

সুন্নাতে বর্ণিত অন্যান্য দুআ।

১. অসুস্থ ব্যক্তির সামনে নিম্নলিখিত (দুআ) সাতবার পাঠ করুন, আল্লাহ তাকে সুস্থ করে দিবেন (ইনশা-আল্লাহ):

أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَك

উচ্চারণ: আস-আলুল্লাহাল-আযীম রব্বাল-আরশিল-আযীম আন-ইয়াশফিয়াক।

অর্থ: “আমি সুমহান আল্লাহর নিকট, মহান আরশের অধিপতির নিকট আপনার সুস্থতার জন্য প্রার্থনা করছি।”৮২

২. নিজের জন্য রুকইয়াহ করার সময় নিম্নলিখিত (দুআ) পাঠ করুন:

بِاسْمِ اللَّهِ أَرْقِي نَفْسِي مِنْ كُلِّ شَىْءٍ يُؤْذِيِنِي وَ مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ اللَّهُ يَشْفِينِي

উচ্চারণ: বিসমিল্লাহি আরক্বী নাফসী মিন কুল্লি শাই-ইন ইউ’যিনী ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আও ‘আইনি হা-সিদিন আল্লাহু ইয়াশফীনী।

অর্থ: “আল্লাহর নামে, আমি নিজের উপর রুকইয়াহ করছি ঐসবের জন্য যা আমাকে ক্ষতি করে এবং প্রতিটি নাফসের অনিষ্ট থেকে অথবা প্রতিটি বদনজর থেকে, আল্লাহ যেন আমাকে সুস্থ করেন।”৮৩

৩. শরীরের যে স্থানে ব্যথা অনুভব করছেন, সেখানে হাত রাখুন এবং তিনবার বলুন:

بِاسْمِ اللَّهِ

“আল্লাহর নামে।” তারপর সাত বার পাঠ করুন:

أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

উচ্চারণ: আঊযু বিল্লাহি ওয়া ক্বুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু।

অর্থ: “আমি আল্লাহ ও তাঁর কুদরতের (উসিলায় আল্লাহর নিকট) আশ্রয় প্রার্থনা করছি ঐসমস্ত অনিষ্ট থেকে যা আমি অনুভব করি ও ভয় করি।”৮৪

৪. আঙুলে সামান্য পরিমাণে লালা নিন, তারপর আঙুল মাটিতে রাখুন এবং রুকইয়াহ করার সময় সেটি দিয়ে অসুস্থ ব্যক্তিকে মাসাহ করুন। আয়িশাহ (রাদ্বিয়াল্লাহু আনহা) বলেছেন যে, আল্লাহর রাসূল তার রুকইয়ায় পাঠ করতেন:

بِاسْمِ اللَّهِ
تُرْبَةُ أَرْضِنَا، وَرِيقَةُ بَعْضِنَا، يُشْفَى سَقِيمُنَا، بِإِذْنِ رَبِّنَا

“আল্লাহর নামে, আমাদের জমিনের মাটি, এবং আমাদের কারও কারও লালা, আমাদের রবের নির্দেশে আমাদের অসুস্থদের সুস্থ করে।”৮৫

৫. পাঠ করার পর হালকা করে থুথু দেওয়া: আলক্বামাহ (রাদ্বিয়াল্লাহু আনহু) একটি লোকালয়ের পাশ দিয়ে যাচ্ছিলেন যেখানে এক পাগল লোক ছিল যাকে শেকলবন্দি করা হয়েছিল। লোকেরা আলক্বামাহকে জিজ্ঞেস করল, “আপনার নিকট কি এমন কিছু আছে যদ্বারা আপনি তাকে সুস্থ করতে পারবেন?” অতঃপর তিনি সূরা আল-ফাতিহা তিলাওয়াত করলেন এবং সে সুস্থ হয়ে গেল। অন্য এক বর্ণনায় আছে, “তিনি তিন দিন সকালে এবং সন্ধ্যায় তার উপর সূরাহ আল-ফাতিহা তিলাওয়াত করেছিলেন। তার তিলাওয়াত শেষে তিনি কিছু লালা জমিয়ে থুথু দিলেন আর তাকে [আক্রান্ত ব্যক্তি] দেখে মনে হয়েছিল যে সে একটি বন্ধন থেকে মুক্তি পেয়েছে । তারা পারিশ্রমিক হিসেবে তাঁকে একশত ভেড়া দিয়েছিল।”৮৬

৬. কেউ চাইলে সামান্য পরিমাণ পানিতে কুরআন তিলাওয়াত করতে পারে - অসুস্থ ব্যক্তি সেটি পান করবে এবং গোসল করার সময় বাকি পানিটুকু গোসল করার সময় তার শরীরে ঢেলে দিবে, যেমনটি রাসূলুল্লাহ (ﷺ) সাবিত ইবনু ক্বাইস ইবনু শাম্মাস (রাদিয়াল্লাহু আনহু)-এর ক্ষেত্রে করেছিলেন।৮৭ কেউ যদি জমজমের পানিতে তিলাওয়াত করতে পারে তবে তা উত্তম হবে কেননা নবী (ﷺ) বলেছেন, “নিশ্চয়ই এই পানি বরকতময় এবং তা খাদ্যযোগ্য এবং রোগের নিরাময়।”৮৮

৭. পড়ুন:

أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ

উচ্চারণ: উঈযুকুমা বি-কালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইত্বনিও ওয়া হাম্মাতিন, ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন।

অর্থ: “আমি আল্লাহর পরিপূর্ণ কালিমাসমূহের উসিলায় তোমাদের জন্য আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি প্রত্যেক শয়তান ও ক্ষতিকর বিষাক্তকীটপতঙ্গ থেকে এবং প্রত্যেক হিংসাকারীর বদনজর থেকে।”৮৯

৮. পড়ুন:

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّمَا ‬خَلَقَ

উচ্চারণ: আঊযু বি-কালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক্ব।

অর্থ: “আমি আল্লাহর পরিপূর্ণ কালিমাসমূহের উসিলায় ঐ সমস্ত কিছুর অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি যা তিনি সৃষ্টি করেছেন।”৯০

৯. পড়ুন:

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ، مِنْ غَضَبِهِ وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ

উচ্চারণ: আঊযু বি-কালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাদ্বাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন শাররি হামাযাতিশ-শায়াত্বীনি ওয়া আন-ইয়াহদ্বুরূন।

অর্থ: “আমি আল্লাহর পূর্ণ কালিমাসমূহের উসিলায় তাঁর রাগ, তাঁর বান্দাদের অনিষ্ট, শয়তানদের কুমন্ত্রণা ও তাদের উপস্থিতি থেকে আশ্রয় প্রার্থনা করছি।”৯১

১০. পড়ুন:

أَعُوذُ بِاللهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ مِنْ هَمْزِهِ وَنَفْخِهِ وَنَفْثِهِ

উচ্চারণ: আউযু বিল্লাহিস সামীয়িল-আলীমি মিনাশ-শাইত্বানির রজীম মিন হামযিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি।

অর্থ: “আমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী আল্লাহর নিকট অভিশপ্ত শয়তান থেকে, তার কুমন্ত্রণা (হাময), তার প্ররোচনা (নাফখ) এবং তার ফুঁৎকার থেকে আশ্রয় প্রার্থনা করছি।” ৯২

১১. আক্রান্ত ব্যক্তির উপর পড়ুন:

بِاسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ شَىْءٍ يُؤْذِيكَ مِنْ حَسَدِ حَاسِدٍ وَمِنْ كُلِّ عَيْنٍ اللَّهُ يَشْفِيكَ

উচ্চারণ: বিসমিল্লাহি আরক্বীকা মিন কুল্লি শাই-ইন ইউযীকা মিন হাসাদি হাসিদিন ওয়া মিন কুল্লি আইনিন আল্লাহু ইয়াশফীকা।

অর্থ: “আল্লাহর নামে, আমি আপনার উপর রুকইয়াহ করছি ঐসবের জন্য যা আপনাকে ক্ষতি করছে প্রতিটি বদনজর থেকে, আল্লাহ যেন আপনাকে সুস্থ করেন।”৯৩

আল্লাহ চাইলে এই আশ্রয় প্রার্থনা, দুআ এবং রুকইয়ার বাক্যগুলো জাদু, বদনজর, জিনের আছর এবং প্রত্যেক রোগ থেকে আক্রান্ত ব্যক্তিকে সুস্থ করবে, কারণ সেগুলো ব্যাপক অর্থবোধক এবং কল্যাণকর।

সাদাক্বাহ করা এবং অভাবী ও দরিদ্র মুসলিমদের সাহায্য করা:

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

“গোপন সাদাক্বাহ রবের ক্রোধকে মিটিয়ে দেয়।”৯৪

তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আরও বলেছেন:

“মানুষের প্রতি কল্যাণ সাধন একটি মর্মান্তিক মৃত্যু, বালা-মুসিবত এবং ধ্বংস থেকে ব্যক্তিকে রক্ষা করে।”৯৫

এবং তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাদাক্বাহ করাকে এক প্রকার আরোগ্য হিসেবে নির্ধারণ করেছেন: “তোমরা সাদাক্বাহ করার মাধ্যমে তোমাদের অসুস্থদের চিকিৎসা করো।”৯৬

হিজামা (কাপিং)

ইবন আল-ক্বায়্যিম (রাহিমাহুল্লাহ) বলেছেন যদি জাদুর প্রভাব আক্রান্ত ব্যক্তির মাথায় থাকে সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ হিজামাকারীর সাহায্যে ক্ষতিকারক রক্ত ​​অপসারণ করা যেতে পারে।৯৭

হিজামার উপকারিতা

নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

“তোমরা যে-সব (চিকিৎসা) দ্বারা আরোগ্য লাভ করো তন্মধ্যে সর্বোত্তম হলো হিজামাহ।”৯৮

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর মাথার সামনের দিক ও কাঁধের মাঝখানে হিজামাহ করাতেন।৯৯

নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

“যে ব্যক্তি (আরবী) মাসের ১৭, ১৯ এবং ২১ তারিখে হিজামাহ করাবে, (তার জন্য) সেটি প্রতিটি রোগের প্রতিকার হবে।”১০০

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

“খালি পেটে হিজামাহ করানো উত্তম, এবং এতে রয়েছে নিরাময় ও বারাকাহ, এবং তা ব্যক্তির বুদ্ধি ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে।

তাই, আল্লাহর রহমত লাভের আশায় বৃহস্পতিবার নিজের উপর হিজামাহ করাও। তবে বুধবার, শুক্রবার, শনিবার এবং রবিবার হিজামাহ করানো থেকে বিরত থাকো। সোমবার এবং মঙ্গলবারে হিজামাহ করো কেননা মঙ্গলবার হলো সেই দিন যেদিন আল্লাহ আইয়্যূব (আলাইহিস সালাম)-কে কঠিন রোগ থেকে মুক্তি দিয়েছিলেন এবং বুধবারে একটি কঠিন মুসিবত দিয়ে তাকে পরীক্ষা করেছিলেন - এবং কুষ্ঠরোগ শুধুমাত্র বুধবার বা বুধবারের আগেররাতে দেখা যায়।”১০১

নববী পদ্ধতি এবং প্রাকৃতিক উপাদান দিয়ে আরোগ্য লাভ করা

মধু

আল্লাহ (তাবারাকা ওয়া তা‘আলা) বলেছেন:

وَأَوْحَىٰ رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ
ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا ۚ يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِّلنَّاسِ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ

“তোমার রব মৌমাছিকে ইলহাম (অন্তরে ইঙ্গিত দ্বারা নির্দেশ) দিয়েছেন: ‘তুমি গৃহ নির্মাণ করো পাহাড়, বৃক্ষ এবং মানুষ যা নির্মাণ করে তাতে। এরপর প্রত্যেক ফল হতে কিছু কিছু আহার করো, অতঃপর তোমার রবের সহজ পথ অনুসরণ করো।’ এর পেট থেকে বের হয় বিভিন্ন রঙের পানীয়, যাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিষেধক। অবশ্যই এতে রয়েছে নিদর্শন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য।” ১০২

নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

“তোমরা যে চিকিৎসাগুলো গ্রহণ করো যদি তার কোনোটিতে কল্যাণ থেকে থাকে, তবে তা রয়েছে হিজামাকারীর হিজামায় অথবা মধু পানে অথবা আগুন দিয়ে দাগ দেওয়ার মধ্যে (cauterization) যারোগের জন্য উপযোগী। কিন্তু আমি আগুন দিয়ে দাগ দেওয়াকে পছন্দ করি না।” ১০৩

আর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঠান্ডা পানিতে মধু মিশিয়ে পান করতে পছন্দ করতেন।

প্রতিকার হিসেবে মধু এবং পানি

“মধু প্রতিদিন খালি পেটে এবং সন্ধ্যায় পান করা উচিত। তাই, এক কাপ উষ্ণ পানিতে মধু মিশিয়ে তা সুমিষ্ট করুন, তার উপর সূরা আল-জিন পাঠ করুন এবং তা পান করুন। তারপর অসুস্থ ব্যক্তি ঘুমাবে (বা বিশ্রাম নিবে)। এটি এক সপ্তাহ করবে। আল্লাহর শক্তি এবং (তার উপর তাওয়াক্কুলের) উসিলায় তার মৃগীরোগ (এবং অন্যান্য রোগের) অবসান হবে।”১০৪

কালোজিরা

রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

“কালোজিরা হলো মৃত্যু ব্যতীত সকল রোগের নিরাময়।”১০৫

সকালে সাতটি মদীনার খেজুর খাবেন

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

“যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি আজওয়া খেজুর খাবে, সেদিন বিষ বা যাদু দ্বারা সে ক্ষতিগ্রস্ত হবে না।”১০৬

ইমাম ইবনু বায (রাহিমাহুল্লাহ) মনে করেন যে, এই বর্ণনাটি মদীনার সমস্ত খেজুরের ক্ষেত্রে প্রযোজ্য কারণ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

“যে ব্যক্তি সকালে এই দুই লাভা ভূমির মধ্যবর্তী সমতল এলাকার (মদীনা) সাতটি খেজুর খাবে, তবে সন্ধ্যা নাগাদ কোনো বিষ তার ক্ষতি করবে না।”১০৭

জমজমের পানি

নবী (ﷺ) বলেছেন:

“নিশ্চয়ই এই পানি বরকতময় এবং তা খাদ্যযোগ্য এবং রোগের নিরাময়।”১০৮

তিনি (ﷺ) বলেছেন,

“জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হবে সেটি তা পূরণ করবে।” ১০৯ একটি বর্ণনায় তিনি বলেছেন,

“যদি তুমি তা পান করো, এর দ্বারা তুমি আরোগ্য লাভ করবে, আল্লাহ তোমাকে আরোগ্য দান করুন।”১১০

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত হয়েছে যে,

“তিনি একটি পানির পাত্রে জমজমের পানি রাখতেন এবং রোগাক্রান্ত ব্যক্তিদের উপর তা ঢেলে দিতেন এবং পান করতে দিতেন।”১১১

তিনি আরো বলেছেন:

“জমিনের বুকে শ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি; এটি এক প্রকার খাদ্য এবং এটি রোগ নিরাময়কারী।”১১২

আল-ইমাম ইবনুল ক্বায়্যিম (রাহিমাহুল্লাহ) বলেছেন যে তিনি কিছু সময়ের জন্য মক্কায় অবস্থান করছিলেন এবং তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং সেখানে চিকিৎসক বা ঔষধ সহজলভ্য ছিল না, তাই তিনি সূরা আল ফাতিহা তিলাওয়াত করে সুস্থ হয়েছিলেন। তিনি সামান্য পরিমাণ জমজমের পানি নিতেন এবং তাতে কয়েকবার সূরা আল ফাতিহা পাঠ করতেন এবং তা পান করতেন - এবং তিনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যেতেন। এরপর থেকে তিনি বিভিন্ন রোগের জন্য সেটির উপর নির্ভর করতেন এবং প্রতিকার হিসেবে সেটি থেকে অনেক উপকৃত হয়েছিলেন।১১৩

ইমাম ইবন বায (রাহিমাহুল্লাহ)-এর নেতৃত্বাধীন সর্বোচ্চ উলামা পরিষদের উক্তি:

“আরোগ্য লাভের জন্য জমজমের পানিতে তিলাওয়াত করাতে কোনো ক্ষতি নেই যেমনটি অন্যান্য পানির ক্ষেত্রে প্রযোজ্য । বরং হাদীসে যা বর্ণিত হয়েছে সে অনুযায়ী বরকত, প্রতিকার এবং নিরাময়ের জন্য এটি অধিক উপযুক্ত।”১১৪

শাইখ ইবন বায আরো বলেছেন:

“জমজমের পানি পান করা মুস্তাহাব এবং সেটি দিয়ে ওযু করা, কাপড় ধৌত করা, টয়লেটে যাওয়ার পর নিজেকে পরিষ্কার করা অথবা সহবাসের পর গোসল করাতে কোনো ক্ষতি নেই।”১১৫

বৃষ্টির পানি

মহান আল্লাহর বাণী:

وَنَزَّلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُّبَارَكًا فَأَنبَتْنَا بِهِ جَنَّاتٍ وَحَبَّ الْحَصِيدِ

“আমরা আকাশ থেকে কল্যাণকর বৃষ্টি বর্ষণ করি এবং এর দ্বারা আমরা সৃষ্টি করি বহু উদ্যান ও পরিপক্ব শস্যরাজি।”১১৬

যাইতূনের তেল

যাইতূনের তেলে কুরআন তিলাওয়াত করুন এবং সামান্য ফুঁক দিন, তারপর সেটি দিয়ে মালিশ করুন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,

“তোমরা যাইতূন খাও এবং এর তেল ব্যবহার করো, কারণ নিশ্চয়ই এটি একটি বরকতময় গাছ।”১১৭

গোসল করা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সুগন্ধি ব্যবহার করা

اِنَّ اللّٰهَ یُحِبُّ التَّوَّابِیۡنَ وَیُحِبُّ الۡمُتَطَهِّرِیۡنَ

“নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।”১১৮

یٰبَنِیۡۤ اٰدَمَ خُذُوۡا زِیۡنَتَكُمۡ عِنۡدَ كُلِّ مَسۡجِدٍ

“হে বনী আদম! তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো…।”১১৯

নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

“নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন।”১২০

এবং আয়িশাহ (রাদ্বিয়াল্লাহু আনহা) বলেছেন:

“ভালো সুগন্ধি তার [রাসূলুল্লাহর] প্রিয় ছিল।”১২১

আনাস (রাদ্বিয়াল্লাহু আনহু) বলেছেন:

“রাসূলুল্লাহ যখন আসতেন তখন তাঁর ভালো সুগন্ধি দ্বারা চেনা যেতো।”১২২

ইবন আল-ক্বাইয়িম (রাহিমাহুল্লাহ) বলেছেন:

“সুগন্ধির অন্যতম বৈশিষ্ট্য হলো যে তা ফেরেশতাগণ ভালোবাসেন—এবং শয়তানরা তা থেকে পালিয়ে যায়। শয়তানরা দুর্গন্ধ সবচেয়ে বেশি পছন্দ করে । সৎকর্মশীল আত্মারা সুন্দর সুগন্ধি পছন্দ করে এবং অসৎকর্মশীল আত্মারা দুর্গন্ধ পছন্দ করে। সুতরাং, কোনো আত্মা সেদিকেই ঝুঁকে পড়ে যা তার জন্য উপযুক্ত।

অতএব, নিকৃষ্ট নারীরা নিকৃষ্ট পুরুষদের জন্য, এবং নিকৃষ্ট পুরুষরা নিকৃষ্ট নারীদের জন্য—এবং উত্তম নারীরা উত্তম পুরুষদের জন্য, এবং উত্তম পুরুষরা উত্তম নারীদের জন্য। আর যদি নারী এবং পুরুষদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হয়, তাহলে কথা, কাজ, খাদ্য, পানীয়, পোশাক এবং সুগন্ধির ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে।”১২৩

অর্থাৎ, ভালো পুরুষ ও নারীরা ভালো কাজ করে, সুন্দর কথা বলে, উত্তম হালাল খাবার গ্রহণ করে ইত্যাদি।

জাদু, ডাইনিবিদ্যা, ভাগ্য বর্ণনা এবং শয়তানীবিদ্যা সম্পর্কে ইহুদি ও খ্রিস্টান বাইবেল

১. “তোমরা মধ্যস্থতাকারী বা জাদুকরদের নিকট যেও না। তাদের অন্বেষণ করো না এবং তাদের দ্বারা নিজেদের অপবিত্র করো না। আমিই তোমাদের ঈশ্বর, সদাপ্রভু।” (লেবীয় পুস্তক ১৯:৩১)

যে ব্যক্তি শয়তানীবিদ্যা অনুশীলন করে সে হলো জাদুকর বা তান্ত্রিক, আর মধ্যস্থতাকারী হলো গণক বা জ্যোতিষী।

২. “কিন্তু যারা কাপুরুষ, অবিশ্বাসী, ঘৃণ্য, খুনি, ব্যভিচারী, জাদুকর, মূর্তিপূজক, এবং সমস্ত মিথ্যাবাবাদীরা, তাদের অংশ হবে সেই হ্রদে যা আগুন ও গন্ধ দ্বারা প্রজ্জলিত; এটিই দ্বিতীয় মৃত্যু।” (প্রকাশিত বাক্য ২১:৮)

৩. “সে তার নিজ সন্তানকে আগুনে উৎসর্গ করেছে, রাশিচক্র চর্চা করেছে, কুলক্ষন তালাশ করেছে এবং গণক ও তান্ত্রিকদের পরামর্শ নিয়েছে। ঈশ্বরকে অসন্তুষ্ট করার জন্য সে অনেক মন্দ কাজ করেছে।” (২ রাজাবলি ২১:৬)

৪. “তোমাদের মধ্যে যেন এমন কেউ না থাকে যে তার পুত্র বা কন্যাকে পুড়িয়ে বলিদান দিবে, যে ভবিষ্যদ্বানী করে বা ভাগ্য বলে, যে কুলক্ষণ ব্যাখ্যা করে, যে জাদুকর, তান্ত্রিক, মধ্যস্থতাকারী (গণক বা জ্যোতিষ), ডাইনি অথবা যে মৃতদের ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ যে ব্যক্তি এই কাজ করে সে সদাপ্রভুর নিকট ঘৃণিত। আর এই জঘন্য কাজের জন্য তোমার ঈশ্বর সদাপ্রভু তাদেরকে তোমার নিকট হতে তাড়িয়ে দিচ্ছেন।” (দ্বিতীয় বিবরণ ১৮:১০-১২)

৫. “তাই আমার সদাপ্রভু তোমাদের এই কথা বলেন: আমি ঐসকল তাবিজের বিরুদ্ধে যা তোমরা লোকেদের পাখির মতো শিকার করার জন্য তৈরী করো, আর আমি তোমাদের হাত থেকে সেগুলো ছিড়ে ফেলব। আর তোমরা যে-সব লোকেদের শিকার করো তাদেরকে মুক্ত করব, যাদের আত্মাগুলো পাখির মতো!” (যিহিষ্কেল ১৩:২০)

৬. “যে নারী জাদু করে তাকে জীবিত রেখো না।” (যাত্রাপুস্তক ২২:১৮)

৭. যে নারী অথবা পুরুষ মধ্যস্থতাকারী বা তান্ত্রিক/ডাইনি তাকে অবশ্যই হত্যা করতে হবে। তাদেরকে পাথর দিয়ে প্রস্তরাঘাত করতে হবে; তাদের রক্তের দায় তাদের উপর বর্তাবে।” (লেবীয় পুস্তক ২০:২৭)

৮. “মাংসের কাজগুলো (অপকর্মগুলো) স্পষ্ট: ব্যভিচার, অপবিত্রতা, কামলিপ্সুতা, প্রতিমাপূজা, জাদুবিদ্যা, শত্রুতা, ঝগড়া, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিবাদ, বিভেদ, হিংসা, উন্মত্ততা, বেহায়াপনার মতো যাবতীয় কাজ; আর বলা হয়েছে যে, যারা এমন কাজ করবে তারা ঈশ্বরের রাজ্যে স্থান পাবে না।”

৯. “আমি তোমার হাত থেকে জাদুমন্ত্র দূর করব, আর তোমার মধ্যে কোনো গণক থাকবে না।” (মিখল পুস্তক ৫:১২)

১০. “আর যে ব্যক্তি বেশ্যাদের ন্যায় মধ্যস্থতাকারী জ্যোতিষী বা ডাইনিদের নিকট উপদেশ চায়, আমি সেই ব্যক্তির বিরুদ্ধে আপন সত্বাকে স্থাপন করব এবং তাকে তার লোকদের থেকে বিচ্ছিন্ন করব।” (লেবীয় পুস্তক ২০:৬)

১১. “তিনি বিন্‌-হিন্নোম উপত্যকায় তাঁর সন্তানদের আগুনে পুড়িয়ে উৎসর্গ করতেন। এছাড়া তিনি ভাগ্য বলতেন, কুলক্ষণ খুঁজতেন, জাদুবিদ্যা চর্চা করতেন এবং গণক ও ডাইনির সঙ্গে সংযোগ রাখতেন। তিনি সদাপ্রভুর চোখে অনেক মন্দ কাজ করে তাঁকে অত্যন্ত অসন্তুষ্ট করে তুলেছিলেন।” (২ বংশাবলি ৩৩:৬)

১২. “আর (নগরের) বাইরে আছে সব কুকুর, জাদুকর, লম্পট, খুনি, প্রতিমাপূজক, আর যাঁরা বাতিল কাজ করতে ও বলতে পছন্দ করে।” (প্রকাশিত বাক্য ২২:১৫)

উপসংহার

জাদু (এবং জাদুবিদ্যা) শয়তানদের কাজ এবং এটি তারাই করে যারা তাদের নৈকট্য কামনা করে। এটি কুরআন, সুন্নাহ ও ইজমা দ্বারা হারাম। এটি আহলে কিতাবদের (ইহুদী ও খ্রিস্টানদের) ধর্মগ্রন্থে নিষিদ্ধ।

আর পরিশেষে, আমি বলি: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগতসমূহের পালনকর্তা। আল্লাহ যেন তার রাসূলকে ফেরেশতাদের সর্বোচ্চ মজলিসে সমুন্নত করেন এবং সালাত ও সালাম বর্ষণ করেন তার উপর, তার পরিবারের উপর, তার সাহাবীগণের উপর এবং তাদের উপর যারা সত্যিকার অর্থে কিয়ামত পর্যন্ত তার অনুসরণ করবে।

আবূ খাদীজাহ আব্দুল ওয়াহিদ আলাম

৪ঠা জানুয়ারী ২০২০ খ্রিষ্টাব্দ / ৯ই জুমাদা আল-উলা ১৪৪১ হিজরি

টীকা ও তথ্যসূত্র

  1. ১. দেখুন: লিসান আল-আরাব, ইবন মানযূর (৪/৩৪৮-৩৪৯)। ↩
  2. ২. দেখুন: আহকাম আল-কুরআন (১/৪৮), ইবন আল-আরাবী। ↩
  3. ৩. ২৪তম অধ্যায়, কিতাব আত-তাওহীদ, শাইখ মুহাম্মাদ বিন আব্দিল ওয়াহহাব (রাহিমাহুল্লাহ)। ↩
  4. ৪. অর্থাৎ মূসা (আলাইহিস সালাম)-এর যুগ পরবর্তী ইহূদীরা। ↩
  5. ৫. কিতাব আত-তাওহীদের লেখক (রাহিমাহুল্লাহ) আয়াতের এই অংশটুকু উদ্ধৃত করেছিলেন, কিন্তু আমি পুরো আয়াত উল্লেখ করেছি যেন পাঠক প্রেক্ষাপট সম্পর্কে জানতে পারে। ↩
  6. ৬. সূরা আল-বাকারাহ: ১০২। ↩
  7. ৭. দেখুন: আহকাম আল-কুরআন (২/৪৬), আল-কুরতুবী। ↩
  8. ৮. দেখুন: আহকাম আল-কুরআন (১/৪৮), আল-কুরতুবী। ↩
  9. ৯. জাদুকররা ভুক্তভোগীর চুল সংগ্রহ করে তা সুতো দিয়ে গিঁট দেয়। তারপর তারা তাতে ফুঁক দেয় এবং তাদের নিকৃষ্ট মন্ত্র পাঠ করে। ↩
  10. ১০. মাজমূ ফাতাওয়া, ইবন উসাইমীন (২/১৭৪), সামান্য সংক্ষেপিত। ↩
  11. ১১. মাজমু ফাতাওয়া, ইবন উসাইমীন (২/১৭৮), সামান্য সংক্ষেপিত। ↩
  12. ১২. সূরা ত্বহা: ৬৫-৬৬। ↩
  13. ১৩. আল-বাকারাহ ২:১০২। ↩
  14. ১৪. সুস্থতা লাভের দুআ ও কুরআন তিলাওয়াত। ↩
  15. ১৫. বুখারী (৫৭৬৬) এবং মুসলিম (২১৮৯)। ↩
  16. ১৬. সূরা আল-বাকারাহ ২:১০২।
  17. ১৭. সূরা আন-নিসা: ৫১। যে ইয়াহূদীরা জাদু করত তারা বলত যে তারা (মুশরিকরা) মুসলিমদের চেয়ে অধিক হিদায়াতপ্রাপ্ত। ↩
  18. ১৮. আল-বুখারী (২/৪৫) মুনকাত্বি সনদে বর্ণনা করেছেন। ইবন হাজার ফাতহুল বারী (৮/২৫২) গ্রন্থে বলেছেন, “আব্দ বিন হুমাইদ তার তাফসীরে এর সনদ উল্লেখ করেছেন, এবং মুসাদ্দাদ তার মুসনাদে এবং আব্দুর রহমান ইবন রাস্তা কিতাবুল ইমানে উল্লেখ করেছেন - এবং এর সনদ শক্তিশালী (অর্থাৎ সহীহ)। ↩
  19. ১৯. তাওয়াগীত হলো তাগূতের বহুবচন - এগুলো এমন বস্তু এবং সত্তা যেগুলোর প্রতি মানুষ নিজেদেরকে নিবেদিত করে। ↩
  20. ২০. আল-বুখারী ৬/৪৫, মুনক্বাতী সনদে; এবং মুক্ববিল আল-ওয়াদিঈ তার তাফসীর ইবন কাসীরের তাহকীকে (২/৪০২) হাসান বলেছেন। ↩
  21. ২১. আল-জিন: ৮-১০। ↩
  22. ২২. আল-বুখারী (৫৮৫৯), মুসলিম (২২২৮)। ↩
  23. ২৩. আল-বুখারী (৪৭০১)। ↩
  24. ২৪. আবূ দাঊদ (৩৯০৪), দেখুন: সাহীহ ইবন মাজাহ (৫২২)। ↩
  25. ২৫. সূরা আল-আ‘রাফ: ১৮৮। ↩
  26. ২৬. আল-বুখারী (২৭৬৭), মুসলিম (৮৯)। ↩
  27. ২৭. আত-তিরমিযী (১৪৬০) এবং আল-আলবানী আদ্ব-দ্বাইফাহ (১৪৪৬) গ্রন্থে বলেছেন যে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে এটির সংযুক্তি দুর্বল। ↩
  28. ২৮. তারীখ আল-কাবীর গ্রন্থে (২/২২২) জুন্দূবের জীবনী শিরোনাম দিয়ে আল-বুখারী উল্লেখ করেছেন: “জুন্দূব ইবন কা’ব, জাদুকরের হত্যাকারী।” তিনি আবূ উসমান পর্যন্ত ধারাবাহিক সনদে বর্ণনা করেছেন: “ওয়ালীদ বিন উক্ববাহর উপস্থিতিতে একজন জাদুকর এক ব্যক্তির মাথা আলাদা করছিল। তারপর সে তার মাথা তার দেহে ফিরিয়ে দিচ্ছিল আর আমরা বিস্মিত হচ্ছিলাম। তারপর জুন্দূব এসে জাদুকরকে হত্যা করলেন।” দেখুন: আল-কুবরা (৮১৩৬), আল-বায়হাক্বী। ↩
  29. ২৯. আল-বুখারী (৩১৫৬), এই শব্দ বিন্যাসটি আবূ দাঊদ (৩০৪৩) বর্ণনা করেছেন। ↩
  30. ৩০. এটি সেই দাসীর স্বীকারোক্তির পরের ঘটনা যেমনটি মালিক আল-মুওয়াত্তা (নং ১৪) গ্রন্থে এবং আল-বায়হাক্বী আল-কুবরা (৮/১৩৬ নং ১৬৯৪১) গ্রন্থে বর্ণনা করেছেন। ↩
  31. ৩১. ওয়ালীদ বিন উক্ববাহর উপস্থিতিতে জুন্দূব আল-বাজালী (রাদ্বিয়াল্লাহু আনহু) একজন জাদুকরকে হত্যা করেছিলেন। দেখুন: আস-সুনান (৩/১১৪, নং ১১৩), আদ-দারুকুত্বনী। আল-আলবানী বলেছেন জুন্দূবের উক্তি হিসেবে এই সনদ সহীহ (অর্থাৎ মাওক্বূফ)। দেখুন: আদ্ব-দ্বায়িফাহ (১৪৪৬)। ↩
  32. ৩২. ইসলামে আইন প্রয়োগ করা হয় কর্তৃপক্ষ দ্বারা প্রতিষ্ঠিত আদালতের মাধ্যমে... একটি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে, নাগরিকদের দ্বারা নয়। ↩
  33. ৩৩. সূরা আল-আন’আম: ১২৮। ↩
  34. ৩৪. দেখুন: আল-ফাতাওয়া (১/১৬৩), মুহাম্মাদ বিন ইবরাহীম আলুশ-শাইখ। ↩
  35. ৩৫. এর কারণ হলো, কিছু জাদুকর দাবি করে যে তারা কুফরী করে না। ↩
  36. ৩৬. অর্থাৎ: জাদু করার মাধ্যমে সে কুফরী করেছে যার কারণে সে মুরতাদ হয়েছে। ↩
  37. ৩৭. বুখারী (৩১৫৬), আবূ দাঊদ (৩০৪৩) এই শব্দ বিন্যাসে লিপিবদ্ধ করেছেন। ↩
  38. ৩৮. ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়িমাহ (১/৩৬৯)। ↩
  39. ৩৯. সুতরাং, স্পষ্ট প্রমাণ ব্যতীত ইচ্ছার বিরুদ্ধে বা জোরপূর্বক স্বীকারোক্তির মাধ্যমে কাউকে গল্প ও গুজবের ভিত্তিতে অভিযুক্ত করা যায় না। ↩
  40. ৪০. ইহূদী অথবা নাসারা। ↩
  41. ৪১. আখকাম আহলিল-মিলাল, আল-খাল্লাল, অধ্যায়: রিদ্দাহ ও জাদুকরদের বিষয়ে হুকুম (পৃ.৪৬৬-৪৬৭, নং ১৩৫৯)। ↩
  42. ৪২. আখকাম আহলিল-মিলাল, আল-খাল্লাল, (পৃ.৪৬৮)। ↩
  43. ৪৩. আবূ দাঊদ, আন-নাসাঈ এবং ইবন হিব্বান সহীহ সনদে বর্ণনা করেছেন। আল-মুসনাদ ইমাম আহমাদ (৬০/৫) (২০৬২৩), আবূ দাঊদ (৩৯০৭) - দ্বায়িফ আল-জামী (৩৯০০) গ্রন্থে আল-আলবানী দুর্বল বলেছেন। ↩
  44. ৪৪. দেখুন: আল-মুলাক্ষাস (পৃ.২০৫), শাইখ আল-ফাওযান। ↩
  45. ৪৫. একমাত্র আল্লাহর রুবুবিয়্যাত, তার উলুহিয়্যাত এবং তার সুন্দর নাম ও সুমহান গুণাবলির নিরংকুশ অধিকার সম্পর্কে ব্যক্তির বিশ্বাস। এই অধিকার সৃষ্টির অন্য কাউকে দেওয়া যাবে না। ↩
  46. ৪৬. এই কুসংস্কারটি প্রাচীন রোমান যুগ থেকে উদ্ভূত হয়েছে যেখানে আয়নার প্রতিচ্ছবিকে ব্যক্তির আত্মা বলে বিশ্বাস করা হতো। আয়না ভাঙলে আত্মা ক্ষতিগ্রস্ত হবে বা আত্মা তার ভিতর আটকে যাবে। ↩
  47. ৪৭. আবূ দাঊদ (৩৯০৫), আল-আলবানী হাসান (সহীহ) বলেছেন, দেখুন: সাহীহ ইবন মাজাহ (২০০২)। ↩
  48. ৪৮. আন-নাসাঈ (৪০৭৯), আল-আলবানী যঈফ বলেছেন, দেখুন: দ্বায়িফ আত-তারগীব ওয়াত-তারহীব (১৭৮৮)। ↩
  49. ৪৯. সূরা আল-ফালাক্ব: ১-৫। ↩
  50. ৫০. দেখুন: আল-মুলাক্ষাস (পৃ.২০৮-২০৯)। ↩
  51. ৫১. আন-নাসায়ী আল-মুজতাবা (৪০৭৯) এবং সুনান আল-কুবরা (৩৫৪২), আল-বায়কাক্বীর সুনান আল-কুবরা (১৯৩৯৫), আত-তিরমিযী (২০৭২)। আলবানী সহীহ বলেছেন, দেখুন: সাহীহ আত-তিরমিযী। ↩
  52. ৫২. আল-মুনান্নাফ (২৩৪৭৩), ইবন আবী শায়বাহ। ↩
  53. ৫৩. মুসলিম (২৬০৬)। ↩
  54. ৫৪. দেখুন: আল মুলাক্ষাস (পৃ. ২১১)। ↩
  55. ৫৫. বুখারী (৫১৪৬), মুসলিম (৮৬৯)। ↩
  56. ৫৬. মুস্তাদরাক আল-হাকিম (৩/৭১০, ৬৫৬৯)। ↩
  57. ৫৭. দেখুন: শারহ আল-মুজায আল-মুমাহ্হাদ লি-তাওহীদ আল-খালিক্ব আল মুমাজ্জাদ, শাইখ আহমাদ আন-নাজমী (রাহিমাহুল্লাহ), (পৃ. ২০৩)। এই কাজটি সংকলন করার সময় আমি প্রায়শই উপরিউক্ত বইয়ের সাহায্য নিয়েছি। ↩
  58. ৫৮. দেখুন: আল-মুলাক্ষাস (পৃ. ২১২)। ↩
  59. ৫৯. আল-বুখারী (২৬৮০), মুসলিম (১৮১৩)। ↩
  60. ৬০. জাদু এবং জিনের আছর দ্বারা পাপিষ্ঠ ব্যক্তিদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর একইভাবে, পাপিষ্ঠদের চাইতে সৎকর্মশীলরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে। ↩
  61. ৬১. আল-বুখারী (৫৭৬৫)। ↩
  62. ৬২. অর্থাৎ আল্লাহর নিকট দুআ করা, তাঁর পবিত্রতা ঘোষণা করা, তাঁর সাহায্য চাওয়া, তাঁর নিকট আশ্রয় প্রার্থনা করা এবং কুরআন তিলাওয়াত করা - সবই নিরাময়ের অন্তর্ভুক্ত। ↩
  63. ৬৩. রুকইয়াহ (বহুবচন, রুক্বা): কখনো কখনো ‘পবিত্র ঝাড়ফুঁক’ হিসেবে অনুদিত হয়। এর অন্তর্ভুক্ত রয়েছে কুরআন তিলাওয়াত করা, আল্লাহর নিকট দুআ করা, তাঁর পবিত্রতা ঘোষণা করা, তিলাওয়াত সহকারে শরীর মাসাহ করা, অথবা তিলাওয়াত সহকারে পানিতে ফুঁক দিয়ে যা পান করা হয় ইত্যাদি, যা অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার জন্য করা হয়। ↩
  64. ৬৪. আবূ দাঊদ (৩৮৮৬), সহীহ। ↩
  65. ৬৫. বড়ই গাছের। ↩
  66. ৬৬. আমি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী আল্লাহর নিকট বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি।
  67. ৬৭. আল-বাক্বারাহ: ২৫৫। ↩
  68. ৬৮. আল-আ‘রাফ: ১১৭-১২২। ↩
  69. ৬৯. ইউনুস: ৭৯-৮২। ↩
  70. ৭০. ত্বহা: ৬৫-৭০। ↩
  71. ৭১. সুরা আল-কাফিরূন। ↩
  72. ৭২. সূরা আল-ইখলাস। ↩
  73. ৭৩. সূরা আল-ফালাক্ব। ↩
  74. ৭৪. সূরা আন-নাস। ↩
  75. ৭৫. দেখুন: মাজমূ ফাতাওয়া ইবন বায (৩/২৭৯), ফাতাওয়া নূর আলাদ-দার্ব (৩/৩০৫) এবং হুকম আস-সিহর ওয়াল-কাহানাহ ওয়া-মা ইয়াতা‘আল্লাক্ব বিহা, আল-ইমাম বিন বায (পৃ. ২৯)। রুকইয়াহ করা পানি নিয়ে বাথরুমে প্রবেশ করাতে কোনো ক্ষতি নেই - এবং বাথরুমে গিয়ে শরীরে পানি ঢালার সময় “বিসমিল্লাহ” বলাতে কোনো ক্ষতি নেই। ↩
  76. ৭৬. বুখারী (৫৭৪২), মুসলিম (২১৯১)। ↩
  77. ৭৭. মুসলিম (২১৮৬)। ↩
  78. ৭৮. মুসলিম (২১৮৬)। ↩
  79. ৭৯. দেখুন: মাজমূ ফাতাওয়া ইবন বায (৫/৩১১-৩১৩)। ↩
  80. ৮০. আল-বাক্বারাহ: ২৮৫-২৮৬। ↩
  81. ৮১. আল-বুখারী, ফাতহুল-বারী (৯/৬২), মুসলিম (৪/১৭২৩)। ↩
  82. ৮২. আবূ দাঊদ (৩১০৬)। ↩
  83. ৮৩. মুসলিম (২১৮৬)। ↩
  84. ৮৪. মুসলিম (২২০২)। ↩
  85. ৮৫. বুখারী (৫৭৪৬)। ↩
  86. ৮৬. আবূ দাঊদ (৩৮৯৬, ৩৮৯৭), সহীহ। ↩
  87. ৮৭. আবূ দাঊদ (৩৮৮৫) এবং ইবন বায (রাহিমাহুল্লাহ) মাজমূ ফাতাওয়া (৯/৪০৮,৪০৯) গ্রন্থে হাসান হিসেবে উদ্ধৃত করেছেন, তবে আল-আলবানী (রাহিমাহুল্লাহ) যঈফ বলেছেন। ↩
  88. ৮৮. মুসলিম (২৪৭৩). দেখুন: সাহীহ তারগীব ওয়াত-তারহীব, আল-আলবানী (১১৬১)। ↩
  89. ৮৯. আল-বুখারী (৩৩৭১)। ↩
  90. ৯০. মুসলিম (২৭০৮)। ↩
  91. ৯১. আবূ দাঊদ (৩৮৯৩), হাসান। ↩
  92. ৯২. আবূ দাঊদ (৭৭৫), সহীহ। ↩
  93. ৯৩. ইবন মাজাহ (৩৫২৭), হাসান। ↩
  94. ৯৪. আল-মু‘জাম আস-সাগীর (পৃ. ২১৪) এবং আল-আওসাত (১/৯৩/১), আত-তাবারানী, দেখুন: আল-জামী (৩৭৬০)। ↩
  95. ৯৫. আল হাকিম (৩/৫৬৮), দেখুন: সাহীহ আল-জামী (৩৭৯৫)। ↩
  96. ৯৬. তাবারানী এবং আল-বায়হাক্বী, দেখুন: সাহীহ আত-তারগীব ওয়াত-তারহীব (৭৪৪) এবং সাহীহ আল-জামী (৩৩৫৮)। ↩
  97. ৯৭. যা‘দ আল-মা‘আদ (৪/১২৫)। দক্ষ হিজামাকারী ব্যতীত কখনোই হিজামাহ করানো উচিত নয়। ↩
  98. ৯৮. আবূ দাঊদ (৩৮৫৭), সহীহ। ↩
  99. ৯৯. আবূ দাঊদ (৩৮৫৯), সহীহ। ↩
  100. ১০০. আবূ দাঊদ (৩৮৬১), হাসান। ↩
  101. ১০১. ইবন মাজাহ (৩৪৮৭). দেখুন: আস-সাহীহাহ (৭৬৬)। ↩
  102. ১০২. সুরা আন-নাহাল: ৬৮-৬৯। ↩
  103. ১০৩. আল-বুখারী (৫৬৮৩), মুসলিম (২২০৫)। ↩
  104. ১০৪. ইমাম বিন বায (রাহিমাহুল্লাহ)-এর লিখা ভুমিকা সহ মু‘জিযাত আশ-শিফা (পৃ. ৩২) গ্রন্থ, ফাতহুল মুবীন ফী ইলাজ আস-সার’ই ওয়া সিহর ওয়াল-আইন (পৃ. ১৪১)। ↩
  105. ১০৫. আল-বুখারী (৫৬৮৮), মুসলিম ২২১৫)। ↩
  106. ১০৬. আল-বুখারী (৫৪৪৫, ৫৭৬৯)। ↩
  107. ১০৭. মুসলিম (২০৪৭)। দেখুন: মাজমূ ফাতাওয়া ইবন বায (৩/২৮৮)। ↩
  108. ১০৮. মুসলিম (২৪৭৩)। ↩
  109. ১০৯. ইবন মাজাহ (৩০৬২), আলবানী সহীহ বলেছেন। ↩
  110. ১১০. আল-হাকিম (১/৪৭৩), সহীহ। ↩
  111. ১১১. দেখুন: আস-সাহীহাহ (৮৮৩)। ↩
  112. ১১২. দেখুন: সাহীহ আল-জামী (৩৩০২)। ↩
  113. ১১৩. যা’দ আল-মা‘আদ (৪/১৭৮)। ↩
  114. ১১৪. ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়িমাহ (১/৩১০, নং ৯৯২)। ↩
  115. ১১৫. ১১/১১/১৪১৪ হিজরীতে ইবন বাযের সঙ্গে নূর আলা-দার্বের অনুষ্ঠান। ↩
  116. ১১৬. সূরা ক্বাফ: ৯। ↩
  117. ১১৭. আত-তিরমিযী (১৮৫১), আল-আলবানী সহীহ বলেছেন। ↩
  118. ১১৮. সূরা আল-বাক্বারাহ:২২২। ↩
  119. ১১৯. সূরা আল-আ‘রাফ: ৩১। ↩
  120. ১২০. মুসলিম (৯১)। ↩
  121. ১২১. আবূ দাঊদ (৪০৭৪)। ↩
  122. ১২২. দেখুন: আস-সাহীহাহ (২১৩৭)। ↩
  123. ১২৩. দেখুন: তিব্ব আন-নাবাওয়ী (পৃ. ৫০৯), ইবন আল-ক্বায়্যিম। ↩

Support The Da'wah In Bangladesh

The Messenger (ﷺ) said: “And save yourselves from the hell fire even if it be with the piece of a date.”

Recent Posts

Recommended Readings

ইসলাম

ইসলাম হলো আদম (আলাইহিস সালাম) থেকে মুহাম্মাদ (ﷺ) পর্যন্ত সকল নবীর দীন। একজন মুসলিম হলো সেই ব্যক্তি, যে এই দীন গ্রহণ করে এবং সে অনুযায়ী আমল করে। মুসলিমদের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা একমাত্র সত্য ইলাহ ব্যতীত অন্য কারও ইবাদাত না করে; আর তিনি হলেন মহাপরাক্রমশালী ও মহিমান্বিত আল্লাহ। তারা আনুগত্যের মাধ্যমে তাঁর নিকট আত্মসমর্পণ করে এবং সব ধরণের শিরক থেকে নিজেদেরকে মুক্ত রাখে। একই সাথে, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা যেন মানবজাতির প্রতি প্রেরিত সর্বশেষ রাসূল মুহাম্মাদ ইবন আব্দিল্লাহ (ﷺ)-এর শিক্ষার অনুসরণ করে এবং ইসলামের ভিতর নব উদ্ভাবিত সকল বিষয় বর্জন করে। এটিই হলো সালাফিয়্যার ভিত্তি।

আমাদের দাওয়াহ
সুন্নাহ

সুন্নাহ হলো নবী (ﷺ) এবং তাঁর সাহাবীদের পথ। যে ব্যক্তি তাঁর (ﷺ) আদেশ অনুযায়ী অবিকল এই পথের অনুসরণ করে, সে একজন সুন্নী এবং সে আহলুস-সুন্নাহ ওয়াল-জামা‘আতের অন্তর্ভুক্ত। প্রায়ই সুন্নী শব্দটি এমন ব্যক্তিকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে যে শিয়া সম্প্রদায়র্ভুক্ত নয়। তবে শুধু শিয়া সম্প্রদায়ভুক্ত না হলেই কেউ পথভ্রষ্টতা থেকে নিরাপদ হয়ে যায় না; কারণ শিয়া ছাড়াও বহু পথভ্রষ্ট সম্প্রদায়ের অস্তিত্ব আছে।

আমাদের দাওয়াহ
আস-সালাফ আস-সালেহ

আস-সালাফ আস-সালিহ বা ‘সৎকর্মশীল পূর্বসূরী’ বলতে মুহাম্মাদ (ﷺ)-এর সাহাবা ও তাঁদের পরবর্তী তিন প্রজন্মকে বোঝানো হয়। তাঁদেরকে আহলুস-সুন্নাহ ওয়াল-জামা‘আহ, আসহাবুল-হাদীস, আহলুল-হাদীস এবং আহলুল-আসার নামেও অভিহিত করা হয়। যে ব্যক্তি তার দীন, আক্বীদাহ, মানহাজ ও ইবাদাতে তাঁদের পথ গ্রহণ করে এবং তা হুবহু অনুসরণ করে, সে সত্য হিদায়াতের উপর আছে—আর তারাই প্রত্যেক যুগের মুক্তিপ্রাপ্ত দল (আল ফিরকাতুন-নাজিয়াহ) এবং বিজয়প্রাপ্ত দল (আত-তাইফাতুল মানসূরাহ)।

আমাদের দাওয়াহ
সালাফিয়্যাহ

সালাফিয়্যাহ হলো ইসলাম ও সুন্নাহ অনুসরণের সঠিক পদ্ধতি। একজন সালাফী কোনো বিদ‘আত, ভ্রষ্টতা বা পরিবর্তন ছাড়াই যথাযথভাবে সালাফ আস-সালিহ এর পথ অনুসরণ করে; এবং সে প্রকৃত সুন্নী, কারণ সে শক্তভাবে সুন্নাহ আঁকড়ে ধরে। সালাফী হওয়ার অর্থ হলো সালাফে সালিহীনের (সৎকর্মশীল পূর্বসূরীগণের) আক্বীদাহ, মানহাজ ও জীবন-পদ্ধতির অনুসরণ করা। সর্বপ্রথম সালাফ ছিলেন আমাদের নবী (ﷺ) এবং তাঁর সাহাবীদের প্রজন্ম। তাঁদের পর আগমন করে সেই তিনটি মর্যাদাপূর্ণ প্রজন্মের মুমিনগণ, যারা নবী (ﷺ) ও তাঁর সাহাবীদের সুন্নাহ (বা পথ) দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছিলেন। যে ব্যক্তি এই পথের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করে, এতে নতুন কিছু যোগ না করে এবং এথেকে বিচ্যুত না হয়ে তা যথাযথভাবে অনুসরণ করে, সে ব্যক্তিই হলো সালাফী।

আমাদের দাওয়াহ
সুন্নী

সুন্নী, আহলুস-সুন্নাহ ওয়াল-জামা‘আহ, আসহাবুল-হাদীস এবং আহলুল-হাদীস এসবই সমার্থক উপাধি। এই উপাধিগুলো একই সম্প্রদায়ের লোকদের প্রতি নির্দেশ করে, যারা সকলে একই পথের অনুসরণ করে।
কিন্তু যারা এই উপাধিগুলো দিয়ে নিজেদের পরিচয় দেয় তাদের প্রত্যেকেই এই উপাধির প্রতিনিধিত্ব করে না। এই যুগে, যারা এই উপাধিগুলো দিয়ে নিজেদের পরিচয় দেয়, তাদের অনেকের আক্বীদাহ ও মানহাজ সৎকর্মশীল পূর্বসূরিদের (সালাফে সালিহীন) পথের অনুগামী নয়। একজন দাবিদার ও একজন প্রকৃত অনুসারীর মাঝে পার্থক্য স্থাপন করাই এই অনুচ্ছেদের অন্যতম প্রধান উদ্দেশ্য।

আমাদের দাওয়াহ

দাওয়াহর কাজে সহযোগিতা করুন (Support The Dawah)

জীবনী এবং ইতিহাস প্রবন্ধ (Articles) কার্ড (Cards) অডিও (Audios)
আমাদের ভিজিট করুন (Visit Us) মারকাযের ঠিকানা (Markaz Location) আমাদের সম্পর্কে (About Us) আমাদের দাওয়াহ (Our Dawah) যোগাযোগ করুন (Contact Us)