আলী ইবন আবী ত্বালিব (রাদ্বিয়াল্লাহু আনহু) একটি কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করলেন। তিনি সেখানে দাঁড়িয়ে বললেন,
“হে নির্জন ও পরিত্যক্ত আবাসের অধিবাসীগণ! তোমাদের উপর শান্তি ও নিরাপত্তা বর্ষিত হোক। তোমরা আমাদের পূর্বসূরী এবং আমরা তোমাদের অনুসারী। আর শীঘ্রই আমরাও তোমাদের সাথে মিলিত হব।
হে আল্লাহ! আমাদেরকে এবং তাদেরকে ক্ষমা করুন, আমাদের উপর এবং তাদের উপর দয়া করুন। তার জন্য সুসংবাদ যে আখিরাতকে স্মরণ করে, হিসাব-নিকাশের জন্য প্রস্তুতি গ্রহণ করে, অল্পতে সন্তুষ্ট হয় এবং সর্বাবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে।
তারপর তিনি বললেন,
হে কবরবাসীগণ! তোমরা যে স্ত্রীদের রেখে গিয়েছিলে, তারা পুনরায় বিয়ে করেছে; যেসব ঘরবাড়ি রেখে গিয়েছিলে, সেগুলোতে এখন বসবাস করা হচ্ছে। আর তোমরা যে সম্পদ রেখে গিয়েছিলে, তা ইতোমধ্যেই বণ্টন ও ভাগ করে নেওয়া হয়েছে।
আমাদের নিকট এটিই সর্বোত্তম সংবাদ। আর তোমাদের নিকট কোনটি সর্বোত্তম সংবাদ?”
তারপর আলী (রাদ্বিয়াল্লাহু আনহু) তার সাথীদের দিকে ফিরে বললেন,
যদি তারা (কবরবাসীরা) কথা বলতে পারত, তারা বলত,
“আমরা (পরকালের জন্য) সর্বোত্তম যে পাথেয় পেয়েছি তা হলো তাক্বওয়াহ।”
উৎস: [আল-আকিবা ফি যিকর আল-মাওত ওয়াল-আখিরাহ (পৃ. ১৯৬), মাকতাবা দার আল-আক্বসা, প্রথম সংস্করণ (১৪০৬হি)]
Share this:
- Share on X (Opens in new window) X
- Share on Facebook (Opens in new window) Facebook
- Email a link to a friend (Opens in new window) Email
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Print (Opens in new window) Print
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Tumblr (Opens in new window) Tumblr

















