দশটি কারণে পাপের শাস্তি থেকে মুক্তি পাওয়া যায়

দশটি কারণে পাপের শাস্তি থেকে মুক্তি পাওয়া যায়: তিনটি বান্দার কারণে, তিনটি বান্দা ব্যতীত অন্যের কারণে, তিনটি বিপদাপদের কারণে এবং একটি পরম করুণাময় আল্লাহর রহমতের কারণে

শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেছেন যেমনটি মাজমূ‘উল ফাতাওয়া (৭/৪৮৭) গ্রন্থে বর্ণিত আছে:

دلت نصوص الكتاب والسنة على أن عقوبة الذنوب تزول عن العبد بنحو عشرة أسباب : أحدها : التوبة ، وهذا متفق عليه بين المسلمين ، السبب الثاني : الاستغفــار ، السبب الثالث : الحسنات الماحية السبب الرابع : الدافـع للعقاب ، دعاء المؤمنين للمؤمن مثل صلاتهم على جنازته ، السبب الخامس : ما يعمل للميت من أعمال البر ، كالصدقة ونحوها ، السبب السادس : شفاعـة النبي (صلى الله عليه وسلم) وغيره في أهل الذنـوب يوم القيامة ، السبب السابع : المصائب التي يكفرالله بها الخطايا في الدنيا ، السبب الثامن : ما يحصل في القبر من الفتنة والضغطة والروعة ، السبب التاسع : أهوال يوم القيامة وكربها وشدائدها ، السبب العاشر : رحمة الله وعفوه ومغفرته بلا سبب من العباد

কিতাব ও সুন্নাহর দলীলগুলো ইঙ্গিত করে যে প্রায় দশটি কারণে বান্দা পাপের শাস্তি থেকে মুক্তি পেতে পারে। প্রথমটি: তাওবাহ, এবং এ ব্যাপারে মুসলিমদের ইজমা আছে। দ্বিতীয় কারণ: ইস্তিগফার। তৃতীয় কারণ: ভালো কাজ যা মন্দ কাজকে মিটিয়ে দেয়। চতুর্থ কারণ: যে বিষয়টি শাস্তি রহিত করে, তা হলো মুমিনদের জন্য মুমিনদের দুআ, যেমন তার জানাযার নামায পড়া। পঞ্চম কারণ: মৃতদের জন্য যেসব নেক আমল করা হয় যেমন দান করা এবং অনুরূপ অন্যান্য কাজ। ষষ্ঠ কারণ: কিয়ামতের দিন পাপীষ্ঠ লোকদের জন্য নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও অন্যান্য (মুওয়াহ্হিদ) বান্দাদের সুপারিশ (শাফাআত)। সপ্তম কারণ: বালা-মুসিবত যার মাধ্যমে আল্লাহ পার্থিব জীবনে পাপ মোচন করেন। অষ্টম কারণ: কবরের সংকোচন ও ভয় থেকে যে ফিতনা সংঘটিত হয়। নবম কারণ: বিচার দিবসের বিভীষিকা, যন্ত্রণা ও কষ্ট । দশম: বান্দার (না চাইতে) কোনো কারণ ছাড়া আল্লাহর দয়া, ক্ষমা ও করুণা লাভ করা।

মন্তব্য:

এটি বিশেষভাবে লক্ষণীয় যে, এখানে তিনটি বিষয় বান্দার নিজের দ্বারা হয় (তাওবাহ, ক্ষমা প্রার্থনা, ভালো কাজ)। তিনটি বিষয় বান্দা ব্যতীত অন্যের দ্বারা হয় (দুআ, অন্যের আমল যা মৃতের কাছে পৌঁছায় এবং সুপারিশ)। আর তিনটি বিষয় (দুনিয়া, বারযাখ ও বিচার দিবসের) বিপদাপদের মধ্যে নিহিত আছে যা পাপ থেকে মুক্তি দেয়। আর এই নয়টি বিষয়ের পরে যা অবশিষ্ট থাকে তা হলো পরাক্রমশালী ও মহিমান্বিত আল্লাহর বিশেষ রহমত। এটি খারেজীদের (বিশ্বাসকে) খণ্ডন করে যারা বলে যে, যদি কোনো ব্যক্তি কবীরা গুনাহ করে, (অতঃপর তাওবাহ না করে) মৃত্যুবরণ করে তবে সে চিরকাল জাহান্নামে থাকবে, কেননা তাওবাহ, ইস্তিগফারের পাশাপাশি যে অন্যান্য উপায়গুলো আছে (যা সে অন্যদের মাধ্যমে পেয়ে থাকে) সেগুলো ছাড়াও পাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব, এমনকি গুনাহ মাফের জন্য অন্যান্য কারণগুলো যদি নাও থাকে, এরপরও মহান আল্লাহর বিশেষ রহমত অবশিষ্ট থাকে। আর নিশ্চয়ই এটি মহান আল্লাহর অপার করুণার প্রতি ইঙ্গিত করে যিনি তাঁর ক্ষমা লাভের কারণগুলোকে শুধু বান্দার মধ্যে সীমিত ও সীমাবদ্ধ করেননি।

Support The Da'wah In Bangladesh

The Messenger (ﷺ) said: “And save yourselves from the hell fire even if it be with the piece of a date.”

Recent Posts

Recommended Readings

ইসলাম

ইসলাম হলো আদম (‘আলাইহিস সালাম) থেকে মুহাম্মাদ (ﷺ) পর্যন্ত সকল নবীর দীন। একজন মুসলিম হলেন সেই ব্যক্তি যিনি এই দীনকে কবুল করেন এবং এর উপর আমল করেন। মুসলিমরা একমাত্র সত্য মা'বূদ (আরবিতে আল-ইলাহ) আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করেন না। মুসলিমরা সকল প্রকার শিরক পরিত্যাগ করেন এবং তারা মানবজাতির প্রতি প্রেরিত সর্বশেষ রাসূল মুহাম্মাদ (ﷺ)-এর প্রদর্শিত শিক্ষার অনুসরণ করেন। এটিই হলো সালাফিয়্যাহর ভিত্তি।

আমাদের দাওয়াহ
সুন্নাহ

সুন্নাহ হলো নবী (ﷺ) ও তাঁর সাহাবাদের পথ। যিনি এই পথের অনুসরণ করেন তাকে সুন্নী বলা হয় এবং তিনি আহলুস-সুন্নাহ ওয়াল জামাআহ’র অন্তর্ভুক্ত। মাঝেমধ্যে, শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয় এমন কাউকে বুঝানোর জন্যও সুন্নী শব্দটি সাধারণভাবে ব্যবহৃত হয়। তবে, শুধু শিয়া না হওয়াটা কোনো ব্যক্তিকে পথভ্রষ্টতায় নিপতিত হওয়া থেকে বাঁচানোর জন্য যথেষ্ট নয়।

আমাদের দাওয়াহ
আস-সালাফ আস-সালেহ

আস-সালাফ আস-সালেহ হলেন মুহাম্মাদ (ﷺ)-এর সাহাবা ও তাঁদের পরবর্তী তিন প্রজন্ম। তাদেরকে আহলুস-সুন্নাহ ওয়াল-জামা’আহ, আস-সালাফ,আছহাবুল-হাদীস এবং আহলুল-হাদীসও বলা হয়। যে ব্যক্তি তাঁদের পথকে কবুল করেন এবং তাঁদের আক্বীদাহ, মানহাজ ও দীনকে অবিকল অনুসরণ করেন, তিনি প্রকৃত হিদায়াতের উপর প্রতিষ্ঠিত।

আমাদের দাওয়াহ
সালাফিয়্যাহ

সালাফিয়্যাহ হলো ইসলাম ও সুন্নাহ অনুসরণের প্রকৃত পথ। একজন সালাফী হচ্ছেন সেই ব্যক্তি, যিনি অবিকল কোনো পরিবর্তন ছাড়াই সালাফে-সালেহীনের পথকে অনুসরণ করেন।

আমাদের দাওয়াহ
সুন্নী

সুন্নী, আহলুস-সুন্নাহ ওয়াল-জামাআহ, আছহাবুল-হাদীস এবং আহলুল-হাদীস এই সবই সমার্থক উপাধি । এই উপাধিগুলো একই পথের অনুসারী একটি দলকে বুঝায়। যাইহোক, যারা এই উপাধিগুলোকে ব্যবহার করে, তাদের প্রত্যেকেই প্রকৃত অর্থে নিজ দাবির অনুগামী নন। প্রকৃত অর্থে, বেশিরভাগ মানুষ, যারা এই উপাধিগুলোর সাথে নিজেকে যুক্ত করে তারা সালাফে-সালেহীনের আক্বীদাহ ও মানহাজের বিরোধিতা করে। একজন নিছক দাবিদার ও একজন প্রকৃত অনুসারীর মাঝে পার্থক্য স্থাপন করাই এই অনুচ্ছেদের অন্যতম প্রধান উদ্দেশ্য।

আমাদের দাওয়াহ

Discover more from Markaz Al-Imam At-Tahawee Foundation

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

দাওয়াহর কাজে সহযোগিতা করুন (Support The Dawah)

জীবনী এবং ইতিহাস প্রবন্ধ (Articles) কার্ড (Cards) অডিও (Audios)
আমাদের ভিজিট করুন (Visit Us) মারকাযের ঠিকানা (Markaz Location) আমাদের সম্পর্কে (About Us) আমাদের দাওয়াহ (Our Dawah) যোগাযোগ করুন (Contact Us)