Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

যাদের অন্তঃকরণ হবে মানবদেহে শয়তানের অন্তঃকরণ – শাইখ ইবনু উসাইমীন (রাহিমাহুল্লাহ)-এর ব্যাখ্যা

الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وبعد

শাইখ বলেছেন: “তাঁর (ﷺ)-এর বক্তব্য: “এমন ইমামদের (নেতাদের) উদ্ভব ঘটবে…” যদি কোনো ব্যক্তি প্রশ্ন করে: ‘তারা কীভাবে আইম্মাহ (নেতৃবৃন্দ) হতে পারে অথচ তারা রাসূলুল্লাহ (ﷺ)-এর হেদায়েত দিয়ে (মানুষকে) পথ প্রদর্শন করে না এবং তাঁর সুন্নাতের অনুসরণ করে না?’ সেক্ষেত্রে আমাদের উত্তর হবে: এখানে ইমাম (নেতা) বলতে তাকে বুঝানো হয়েছে যাকে ভালো বা মন্দ কাজে অনুসরণ করা হয়। যেমনটি আল্লাহ, তাবারাকা ওয়া তাআলা বলেছেন:

“আর আমরা তাদের মধ্য থেকে বহু নেতা মনোনীত করেছিলাম, যারা আমাদের নির্দেশ অনুযায়ী পথ প্রদর্শন করত; যেহেতু তারা ধৈর্য ধারণ করেছিল আর তারা আমাদের আয়াতসমূহে দৃঢ় বিশ্বাসী ছিল।” [সূরাহ আস-সাজদাহ: ২৪]

তারা কল্যাণের উপর প্রতিষ্ঠিত ইমামগণ।

মহান আল্লাহ আরও বলেন:

“আর আমরা তাদেরকে নেতা বানিয়েছিলাম; মানুষকে তারা জাহান্নামের দিকে আহ্বান করত, আর কিয়ামতের দিন তাদেরকে সাহায্য করা হবে না।” [সূরাহ আল-ক্বাসাস: ৪১]

তারা মন্দের উপর প্রতিষ্ঠিত ইমামগণ।

আইম্মাহ (নেতৃবৃন্দ) শব্দটি ইমাম (নেতা)-এর বহুবচন; এমন কেউ যাকে অনুকরণ করা হয় এবং ভালো অথবা মন্দ কাজে যাকে অনুসরণ করা হয়। সুতরাং তারা নেতৃবৃন্দ – অর্থাৎ তারা এমন লোক যাদের অনুসারী আছে – আর তারা যে পথের উপর আছে – তাদের অনুসারীরা (সে পথের উপর) তাদের অনুসরণ করে – কিন্তু তারা আল্লাহর রাসূল (ﷺ)-এর হেদায়েত দিয়ে (মানুষকে) পথ প্রদর্শন করে না এবং তাঁর সুন্নাহ অনুসরণ করে না।

সম্ভবত, তিনি (ﷺ) খারিজীদের প্রতি ইঙ্গিত করছিলেন, যেহেতু খারিজীদের মাঝে এই আলামতগুলো বিদ্যমান। তারা আইম্মাহ (নেতৃবৃন্দ) কিন্তু তারা নবী (ﷺ)-এর হেদায়েত দিয়ে মানুষকে পথ প্রদর্শন করে না এবং তাঁর সুন্নাহ অনুসরণ করে না। বরং, তারা চরমপন্থি বিদ্রোহী যারা ক্ষুদ্রতম গুনাহের কারণে মানুষের (শাসকদের) বিরুদ্ধে বিদ্রোহ করে। অথচ তারা নিজেরাই বড় বড় হারামগুলোকে হালাল বানিয়ে নেয়। এ কারণে আলেমগণ তাদের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন:

“নিশ্চয়ই তারা মুমিনদের বিরুদ্ধে লড়াই করে আর কাফেরদের সঙ্গে শান্তিস্থাপন করে।”

এ কারণে যে তারা মুসলিমদের বিরুদ্ধে লড়াই করে ও যুদ্ধ করে – তাদের তলোয়ারগুলো তাদের (মুসলিমদের) রক্তে রঞ্জিত – কিন্তু তারা কাফেরদের বিরুদ্ধে লড়াই করে না। 

আর এই হাদীস হলো দলিল যে, ইমামের (শাসকের) কথা শুনা ও তার আনুগত্য করা ওয়াজিব – যদিও তোমার পিঠে প্রহার করা হয় ও তোমার সম্পদ কেড়ে নেওয়া হয়। (অর্থাৎ) যদিও সে তোমার পিঠে প্রহার করে, তুমি শুনবে ও আনুগত্য করবে, যদিও সে তোমার সম্পদ কেড়ে নেয়, তুমি শুনবে ও আনুগত্য করবে, আর যদি সে কোনো জালিম (অবিচারকারী ও অত্যাচারী শাসক) হয়, তবে কেয়ামতের দিন তার হিসাব ও জবাবদিহি হবে।”

উৎস: শারহ সহীহ মুসলিম, কিতাবুল জিহাদ ওয়াস সিয়ার ওয়াল ইমারাহ, অডিও টেপ নং ১০ সাইড A. আরও দেখুন: শারহ সহীহ মুসলিম (৬/২১২), আল-মাকতাবাহ আল-ইসলামিয়্যাহ – মিশর থেকে মুদ্রিত, প্রথম সংস্করণ, ১৪২৯ হিজরি – ২০০৮ খ্রিস্টাব্দ।

الشيخ : قوله : ( يكون أئمة ) لو قال قائل كيف يكونوا أئمة وهم لا يهتدون بهدي رسول الله صلى الله عليه وسلم ولا يستنّون بسنّته قُلنا : الإمام هنا هو المتبوع في خير أو شر، كما قال الله تبارك وتعالى : (( وجعلناهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون )) وهؤلاء أئمة الخير، وقال تعالى : (( وجعلناهم أئمة يدعون إلى النار ويوم القيامة لا يُنصرون )) وهؤلاء أئمة الشر، فالأئمة جمع إمام وهو المقتَدى به والمتبوع في الخير أو في الشر هؤلاء أئمة يعني لهم أتباع يتبعونهم على ما هم عليه ، لكنهم لا يهتدون بهدي النبي عليه الصلاة والسلام ولا يستنّون بسنّته. ولعله عليه الصلاة والسلام يشير إلى الخوارج، لأن الخوارج هكذا شأنهم، أئمة ولكنهم لا يهتدون بهدي النبي صلى الله عليه وعلى آله وسلم ولا يستنون بسنته، وإنما هو ثوار يثورون على الناس بأقل الذنوب، وهم يستبيحون أعظم الحرمات، ولهذا قال العلماء في وصفهم : إنهم يقاتلون الأبرار، ويهادنون الكفار، لأنهم يقاتلون المسلمين، سيوفهم حُمرٌ من دمائهم، ولكنهم لا يقاتلون الكفار وفي هذا الحديث دليل على وجوب السمع والطاعة للإمام، وإن ضُرب الظهر، وأُخذَ المال، حتى لو ضرب ظهرك اسمع وأطع ، وإذا أخذ مالك اسمع وأطع، وإذا كان ظالماً فالحساب يوم القيامة،

Support The Da'wah In Bangladesh

The Messenger (ﷺ) said: “And save yourselves from the hell fire even if it be with the piece of a date.”

Recent Posts

Recommended Readings

ইসলাম

ইসলাম হলো আদম (‘আলাইহিস সালাম) থেকে মুহাম্মাদ (ﷺ) পর্যন্ত সকল নবীর দীন। একজন মুসলিম হলেন সেই ব্যক্তি যিনি এই দীনকে কবুল করেন এবং এর উপর আমল করেন। মুসলিমরা একমাত্র সত্য মা'বূদ (আরবিতে আল-ইলাহ) আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করেন না। মুসলিমরা সকল প্রকার শিরক পরিত্যাগ করেন এবং তারা মানবজাতির প্রতি প্রেরিত সর্বশেষ রাসূল মুহাম্মাদ (ﷺ)-এর প্রদর্শিত শিক্ষার অনুসরণ করেন। এটিই হলো সালাফিয়্যাহর ভিত্তি।

আমাদের দাওয়াহ
সুন্নাহ

সুন্নাহ হলো নবী (ﷺ) ও তাঁর সাহাবাদের পথ। যিনি এই পথের অনুসরণ করেন তাকে সুন্নী বলা হয় এবং তিনি আহলুস-সুন্নাহ ওয়াল জামাআহ’র অন্তর্ভুক্ত। মাঝেমধ্যে, শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয় এমন কাউকে বুঝানোর জন্যও সুন্নী শব্দটি সাধারণভাবে ব্যবহৃত হয়। তবে, শুধু শিয়া না হওয়াটা কোনো ব্যক্তিকে পথভ্রষ্টতায় নিপতিত হওয়া থেকে বাঁচানোর জন্য যথেষ্ট নয়।

আমাদের দাওয়াহ
আস-সালাফ আস-সালেহ

আস-সালাফ আস-সালেহ হলেন মুহাম্মাদ (ﷺ)-এর সাহাবা ও তাঁদের পরবর্তী তিন প্রজন্ম। তাদেরকে আহলুস-সুন্নাহ ওয়াল-জামা’আহ, আস-সালাফ,আছহাবুল-হাদীস এবং আহলুল-হাদীসও বলা হয়। যে ব্যক্তি তাঁদের পথকে কবুল করেন এবং তাঁদের আক্বীদাহ, মানহাজ ও দীনকে অবিকল অনুসরণ করেন, তিনি প্রকৃত হিদায়াতের উপর প্রতিষ্ঠিত।

আমাদের দাওয়াহ
সালাফিয়্যাহ

সালাফিয়্যাহ হলো ইসলাম ও সুন্নাহ অনুসরণের প্রকৃত পথ। একজন সালাফী হচ্ছেন সেই ব্যক্তি, যিনি অবিকল কোনো পরিবর্তন ছাড়াই সালাফে-সালেহীনের পথকে অনুসরণ করেন।

আমাদের দাওয়াহ
সুন্নী

সুন্নী, আহলুস-সুন্নাহ ওয়াল-জামাআহ, আছহাবুল-হাদীস এবং আহলুল-হাদীস এই সবই সমার্থক উপাধি । এই উপাধিগুলো একই পথের অনুসারী একটি দলকে বুঝায়। যাইহোক, যারা এই উপাধিগুলোকে ব্যবহার করে, তাদের প্রত্যেকেই প্রকৃত অর্থে নিজ দাবির অনুগামী নন। প্রকৃত অর্থে, বেশিরভাগ মানুষ, যারা এই উপাধিগুলোর সাথে নিজেকে যুক্ত করে তারা সালাফে-সালেহীনের আক্বীদাহ ও মানহাজের বিরোধিতা করে। একজন নিছক দাবিদার ও একজন প্রকৃত অনুসারীর মাঝে পার্থক্য স্থাপন করাই এই অনুচ্ছেদের অন্যতম প্রধান উদ্দেশ্য।

আমাদের দাওয়াহ

Discover more from Markaz At-Tahawee

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading