Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

সুন্নাহর অনুসারীগণ যখন অপরিচিত হয়ে যাবে

শাইখ আল-আলবানী (রাহিমাহুল্লাহ) বলেছেন:

‎তুমি যদি তাওহীদের কথা বলো, তাহলে শিরকের অনুসারীরা তোমাকে ত্যাগ করবে।

‎তুমি যদি সুন্নাহ নিয়ে কথা বলো, তাহলে বিদআতীরা  তোমাকে ত্যাগ‌ করবে।

‎তুমি যদি দলীল ও প্রমাণ নিয়ে কথা বলো, তাহলে গোঁড়া‌ মাযহাবী, সুফী, এবং জাহিলরা তোমাকে বর্জন করবে।

‎তুমি যদি এমন কাজে শাসকদের অনুসরণ করো যা হারাম নয়, তাদের জন্য দুআ করো, তাদেরকে উপদেশ প্রদান করো এবং আহলুস সুন্নাহর আক্বীদাহ নিয়ে কথা বলো, তাহলে তোমাকে খারেজী এবং হিযবীরা বর্জন করবে।

‎তুমি যদি ইসলামের ব্যাপারে কথা বলো, ইসলামের সাথে জীবনের সংযুক্তি নিয়ে কথা বলো, তাহলে সেক্যুলাররা (ধর্মনিরপেক্ষ বিধর্মী, লিবারেলরা) এবং যারা জীবন থেকে দীনকে আলাদা করতে চায় তারা তোমাকে বর্জন করবে।‎‎

এটি ‎আহলুস সুন্নাহর জন্য এক কঠিন অপরিচিত অবস্থা। তারা আমাদের সাথে সকল দিক থেকে যুদ্ধ করছে। তারা আমাদের বিরুদ্ধে অডিও, ভিডিও এবং লেখালেখির মাধ্যমে লড়াই করছে। এমনকি আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবরাও এই অপরিচিত ব্যক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে‌ যে আল্লাহর কিতাব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরেছে।

‎তবুও, আমরা এই গরীবি (অপরিচিত ও বিরল) অবস্থায় আনন্দিত এবং গর্বিত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই গুরাবাদের (অপরিচিতদের) প্রশংসা করেছেন, তিনি বলেছেন:

‎“ইসলাম শুরু হয়েছে গরীব (অপরিচিত) অবস্থায়, এবং তা আবার সেই অপরিচিত অবস্থায় ফিরে যাবে যেমনটি শুরুতে ছিল। সুতরাং গুরাবাদের জন্য সুখবর।”

‎জিজ্ঞাসা করা হলো: তারা কারা, হে আল্লাহর রাসূল? ‎তিনি বললেন: “তাঁরা হলো সেই লোক যারা দীনকে সংস্কার করে যখন লোকেরা তা নষ্ট করে।” 

উৎস: সিলসিলাহ আল-আহাদীস আস-সাহীহাহ, হাদীস (নং ১২৭৩)

Support The Da'wah In Bangladesh

Recent Posts

Recommended Readings

ইসলাম

ইসলাম হলো আদম (‘আলাইহিস সালাম) থেকে মুহাম্মাদ (ﷺ) পর্যন্ত সকল নবীর দীন। একজন মুসলিম হলেন সেই ব্যক্তি যিনি এই দীনকে কবুল করেন এবং এর উপর আমল করেন। মুসলিমরা একমাত্র সত্য মা'বূদ (আরবিতে আল-ইলাহ) আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করেন না। মুসলিমরা সকল প্রকার শিরক পরিত্যাগ করেন এবং তারা মানবজাতির প্রতি প্রেরিত সর্বশেষ রাসূল মুহাম্মাদ (ﷺ)-এর প্রদর্শিত শিক্ষার অনুসরণ করেন। এটিই হলো সালাফিয়্যাহর ভিত্তি।

আমাদের দাওয়াহ
সুন্নাহ

সুন্নাহ হলো নবী (ﷺ) ও তাঁর সাহাবাদের পথ। যিনি এই পথের অনুসরণ করেন তাকে সুন্নী বলা হয় এবং তিনি আহলুস-সুন্নাহ ওয়াল জামাআহ’র অন্তর্ভুক্ত। মাঝেমধ্যে, শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয় এমন কাউকে বুঝানোর জন্যও সুন্নী শব্দটি সাধারণভাবে ব্যবহৃত হয়। তবে, শুধু শিয়া না হওয়াটা কোনো ব্যক্তিকে পথভ্রষ্টতায় নিপতিত হওয়া থেকে বাঁচানোর জন্য যথেষ্ট নয়।

আমাদের দাওয়াহ
আস-সালাফ আস-সালেহ

আস-সালাফ আস-সালেহ হলেন মুহাম্মাদ (ﷺ)-এর সাহাবা ও তাঁদের পরবর্তী তিন প্রজন্ম। তাদেরকে আহলুস-সুন্নাহ ওয়াল-জামা’আহ, আস-সালাফ,আছহাবুল-হাদীস এবং আহলুল-হাদীসও বলা হয়। যে ব্যক্তি তাঁদের পথকে কবুল করেন এবং তাঁদের আক্বীদাহ, মানহাজ ও দীনকে অবিকল অনুসরণ করেন, তিনি প্রকৃত হিদায়াতের উপর প্রতিষ্ঠিত।

আমাদের দাওয়াহ
সালাফিয়্যাহ

সালাফিয়্যাহ হলো ইসলাম ও সুন্নাহ অনুসরণের প্রকৃত পথ। একজন সালাফী হচ্ছেন সেই ব্যক্তি, যিনি অবিকল কোনো পরিবর্তন ছাড়াই সালাফে-সালেহীনের পথকে অনুসরণ করেন।

আমাদের দাওয়াহ
সুন্নী

সুন্নী, আহলুস-সুন্নাহ ওয়াল-জামাআহ, আছহাবুল-হাদীস এবং আহলুল-হাদীস এই সবই সমার্থক উপাধি । এই উপাধিগুলো একই পথের অনুসারী একটি দলকে বুঝায়। যাইহোক, যারা এই উপাধিগুলোকে ব্যবহার করে, তাদের প্রত্যেকেই প্রকৃত অর্থে নিজ দাবির অনুগামী নন। প্রকৃত অর্থে, বেশিরভাগ মানুষ, যারা এই উপাধিগুলোর সাথে নিজেকে যুক্ত করে তারা সালাফে-সালেহীনের আক্বীদাহ ও মানহাজের বিরোধিতা করে। একজন নিছক দাবিদার ও একজন প্রকৃত অনুসারীর মাঝে পার্থক্য স্থাপন করাই এই অনুচ্ছেদের অন্যতম প্রধান উদ্দেশ্য।

আমাদের দাওয়াহ

Discover more from Markaz At-Tahawee

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading