প্রশ্ন:
তাওহীদের সংজ্ঞা কি এবং তা কতো প্রকার?
উত্তর:
তাওহীদের সকল প্রকারের সমন্বয়ে যে ব্যাপক অর্থবোধক সংজ্ঞা গঠিত হয়েছে তা হলো: (ক) বান্দার জ্ঞান ও আক্বীদাহ, তার প্রতিপালক সম্পর্কে তার পূর্ণ স্বীকৃতি ও বিশ্বাস যে তাঁর নামসমূহ ও গুণাবলির ক্ষেত্রে তিনি এক ও অনন্য (খ) এবং এই বিশ্বাস পোষণ করা যে তাঁর পূর্ণতায় তাঁর কোনো অংশীদার (শরীক) বা সদৃশ নেই এবং (গ) [এই বিশ্বাস] পোষণ করা যে তিনি তাঁর সমস্ত সৃষ্টির উপর উলূহিয়্যাহ (ভক্তি, ইবাদত) এবং উবূদিয়্যাহর (ইবাদত, দাসত্ব) অধিকার রাখেন। অতঃপর, বিভিন্ন ইবাদতের মাধ্যমে তাঁর একত্বকে সাব্যস্ত করা।
সুতরাং, এই সংজ্ঞাটি তিন প্রকারের তাওহীদকে অন্তর্ভুক্ত করে, তাদের মধ্যে সর্বপ্রথম হলো তাওহীদ আর-রুবূবিয়্যাহ, যার অর্থ হলো সৃষ্টি (খালক), রিযিক, নিয়ন্ত্রণ (তাদবীর) এবং প্রতিপালনের (তারবিয়্যাহ) ক্ষেত্রে মহান প্রতিপালক (আল্লাহকে) এক বলে বিশ্বাস করা। দ্বিতীয় প্রকার হলো তাওহীদ আল-আসমা ওয়া আস-সিফাত, আর তা হলো আল্লাহ তাঁর সত্তার জন্য বা তাঁর রাসূল মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর (সুমহান রবের) জন্য যেসব সুন্দর নাম সাব্যস্ত করেছেন সেই নামগুলোর উপর বিশ্বাস স্থাপন করা, এবং (সেই নামগুলোর দ্বারা) যে গুণাবলি সাব্যস্ত হয় সেই গুণাবলির সাথে (সৃষ্টির কোনো প্রকার) সাদৃশ্য (তাশবীহ) বা তুলনা (তামসীল) না করা এবং সেগুলো বিকৃত (তাহরীফ) বা অস্বীকার (তা’তীল) না করে বিশ্বাস করা, তৃতীয় প্রকারের (তাওহীদ) হলো তাওহীদ আল-ইবাদাহ, যার অর্থ হলো ইবাদতের সকল প্রকার ও শ্রেণিকে একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করার মাধ্যমে তাঁকে একক সাব্যস্ত করা, এবং সেসকল ইবাদতে অন্য কাউকে অংশীদার না করে সেগুলো একনিষ্ঠভাবে আল্লাহর জন্যই সম্পাদন করা।
অতএব এই হলো তাওহীদের প্রকারসমূহ, একজন বান্দা কখনো মুওয়াহ্হিদ (প্রকৃত তাওহীদপন্থি) হতে পারবে না যতক্ষণ না সে এগুলো দৃঢ়ভাবে বিশ্বাস করবে এবং সেই (অনুযায়ী) আমল করবে।
দেখুন: শাইখ আস-সা’দী কর্তৃক আল-মাজমুআহ আল-কামিলাহ সুআল ওয়া জাওয়াব ফি আহাম্মিল মুহিম্মা-ত (৩/৬১)
Share this:
- Share on X (Opens in new window) X
- Share on Facebook (Opens in new window) Facebook
- Email a link to a friend (Opens in new window) Email
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Print (Opens in new window) Print
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pocket (Opens in new window) Pocket

















