আল্লাহর এই বাণী সম্পর্কে ইবরাহীম ইবন আদহাম (মৃ. ১৬০হি) রাহিমাহুল্লাহু তা‘আলাকে জিজ্ঞেস করা হয়েছিল:
“তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব।” [সূরা গাফির, ৪০:৬০]
তারা বললেন, “আমরা তাঁকে ডাকি কিন্তু তিনি আমাদের ডাকে সাড়া দেন না।” তখন তিনি তাদের উদ্দেশ্যে বললেন:
“তোমরা আল্লাহকে চেনো, কিন্তু তাঁর আনুগত্য করো না।
আর তোমরা কুরআন পড়ো, কিন্তু সে অনুযায়ী আমল করো না।
আর তোমরা শয়তানকে চেনো, এরপরও তার অনুসরণ করো।
আর তোমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে ভালোবাসো, কিন্তু তাঁর সুন্নাতকে পরিত্যাগ করো।
আর তোমরা জান্নাতকে ভালোবাসো, কিন্তু সেই অনুযায়ী আমল করো না।
আর তোমরা জাহান্নামকে ভয় করো, কিন্তু পাপ থেকে বিরত হও না।
আর তোমরা বলো, ‘অবশ্যই মৃত্যু নিশ্চিত’, কিন্তু এর জন্য প্রস্তুতি গ্রহণ করো না।
আর তোমরা অন্যদের ভুল-ত্রুটি নিয়ে ব্যস্ত থাকো, কিন্তু নিজেদের ভুল-ত্রুটির প্রতি ভ্রুক্ষেপ করো না।
আর আল্লাহ তোমাদেরকে যা রিযিক দিয়েছেন তা ভোগ করো, কিন্তু তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো না।
আর তোমরা মৃতদেরকে দাফন করো, কিন্তু এত্থেকে শিক্ষা গ্রহণ করো না।”
উৎস:
আল-খুশূ ফী আস-সালাহ, ইবন রজব আল-হাম্বালী (রাহিমাহুল্লাহ)
Share this:
- Share on X (Opens in new window) X
- Share on Facebook (Opens in new window) Facebook
- Email a link to a friend (Opens in new window) Email
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Print (Opens in new window) Print
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pocket (Opens in new window) Pocket

















