Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

বিদআত থেকে সাবধান!

প্রথম যুগের মুসলিম আলেমদের মধ্য থেকে একজন বড় ইমাম, শাইখ হাসান বিন আলী আল-বারবাহারী (মৃ. ৩২৯হি), যিনি ইমাম আহমাদ (রাহিমাহুল্লাহ)-এর প্রধান ছাত্রদের ছাত্র ছিলেন, তিনি বলেছেন:

“ছোট বিদআতগুলো থেকে সাবধান থাকুন! নিশ্চয়ই ছোট বিদআতগুলো বিকশিত হয় এবং বিশাল আকার ধারণ করে। এই উম্মতের ভিতর সংযোজনকৃত প্রতিটি বিদআতের ক্ষেত্রে তাই প্রযোজ্য; সেগুলোর উৎপত্তি ছিল ছোট, সত্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। যারা সেগুলোর সঙ্গে লিপ্ত হয়েছিল তারা পথভ্রষ্ট হয়েছিল যার ফলে তারা সেগুলো থেকে বের হয়ে আসার পথ খুঁজে পায়নি। আর এভাবেই সেগুলো বিস্তার লাভ করেছিল এবং অনুসরণীয় দীনে পরিণত হয়েছিল।

সুতরাং লক্ষ্য করুন, আল্লাহ আপনার প্রতি রহম করুন, সেই প্রতিটি লোকের কথা যা আপনি শুনছেন; বিশেষ করে যারা আপনার যুগে বিদ্যমান, তাড়াহুড়া করবেন না এবং এর কোনোটির সঙ্গে লিপ্ত হবেন না যতক্ষণ না আপনি জিজ্ঞেস করছেন এবং জানতে পারছেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কোনো সাহাবী কি একথা বলেছেন? কোনো আলেম কি একথা বলেছেন? যদি তাদের নিকট হতে এসম্পর্কিত কোনো বর্ণনা পেয়ে যান তাহলে সেটি আঁকড়ে ধরুন। সীমালঙ্ঘন করবেন না এবং এর উপর কোনোকিছুকে প্রাধান্য দিবেন না – নয়তো আপনি জাহান্নামে পতিত হবেন।

জেনে রাখুন! আল্লাহ আপনার প্রতি রহম করুন। বান্দার ইসলাম পূর্ণ হয় না যতক্ষণ না সে অনুসরণ করে, সত্যায়ন করে এবং আত্মসমর্পণ করে। সুতরাং, কেউ যদি দাবি করে যে ইসলামের ব্যাপারে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাহাবীগণ যা রেখে গিয়েছেন তা যথেষ্ট নয়, তবে সে তাদের প্রতি মিথ্যারোপ করেছে; এবং এটিই বিভক্তি এবং তাদের তিরস্কার হিসেবে যথেষ্ট। সুতরাং সে বিদআতী, পথভ্রষ্ট অন্যদের পথভ্রষ্টকারী, যে ইসলামের ভিতর এমন কিছু উদ্ভাবন করে যা এর অন্তর্ভুক্ত নয়।”

وأختم هذه الكلمة بنصيحة أقدمها إلى القراء من إمام كبير من علماء المسلمين الأولين وهو الشيخ حسن بن علي البربهاري من أصحاب أصحاب الإمام أحمد رحمه الله المتوفى سنة (۳۲۹) ، قال رحمه الله تعالى : واحذر من صغار المحدثات ، فإن صغار البدع تعود حتى تصير كباراً ، وكذلك كل بدعة أحدثت في هذه الأمة مكان أولها صغيراً يشبه الحق ، فاغتر بذلك من دخل فيها، ثم لم يستطع المخرج منها ، فعظمت، وصارت ديناً يدان به، فانظر رحمك الله كل من سمعت كلامه من أهل زمانك خاصة فلا تعجلن، ولا تدخل في شيء منه حتى تسأل وتنظر : هل تكلم فيه أحد من أصحاب الرسول له أو أحد من العلماء، فان أصبت أثراً عنهم فتمسك به ولا تجاوزه لشيء ، ولا تختر عليه شيئاً فتسقط في النار . واعلم رحمك الله أنه لا يتم إسلام عبد حتى يكون متبعاً مصدقاً مسلماً ، فمن زعم أنه قد بقي شيء من أمر الإسلام لم يكفوناه أصحاب رسول الله فقد كذبهم، وكفى بهذا فرقة وطعناً عليهم ، فهو مبتدع ضال مضل، محدث في الإسلام ماليس فيه (١٠٨)

উৎস: [ত্বাবাক্বাতুল হানাবিলাহ লি ইবনি আবী ইয়া‘লা), (২/১৮-১৯)]

Support The Da'wah In Bangladesh

Recent Posts

Recommended Readings

ইসলাম

ইসলাম হলো আদম (‘আলাইহিস সালাম) থেকে মুহাম্মাদ (ﷺ) পর্যন্ত সকল নবীর দীন। একজন মুসলিম হলেন সেই ব্যক্তি যিনি এই দীনকে কবুল করেন এবং এর উপর আমল করেন। মুসলিমরা একমাত্র সত্য মা'বূদ (আরবিতে আল-ইলাহ) আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করেন না। মুসলিমরা সকল প্রকার শিরক পরিত্যাগ করেন এবং তারা মানবজাতির প্রতি প্রেরিত সর্বশেষ রাসূল মুহাম্মাদ (ﷺ)-এর প্রদর্শিত শিক্ষার অনুসরণ করেন। এটিই হলো সালাফিয়্যাহর ভিত্তি।

আমাদের দাওয়াহ
সুন্নাহ

সুন্নাহ হলো নবী (ﷺ) ও তাঁর সাহাবাদের পথ। যিনি এই পথের অনুসরণ করেন তাকে সুন্নী বলা হয় এবং তিনি আহলুস-সুন্নাহ ওয়াল জামাআহ’র অন্তর্ভুক্ত। মাঝেমধ্যে, শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয় এমন কাউকে বুঝানোর জন্যও সুন্নী শব্দটি সাধারণভাবে ব্যবহৃত হয়। তবে, শুধু শিয়া না হওয়াটা কোনো ব্যক্তিকে পথভ্রষ্টতায় নিপতিত হওয়া থেকে বাঁচানোর জন্য যথেষ্ট নয়।

আমাদের দাওয়াহ
আস-সালাফ আস-সালেহ

আস-সালাফ আস-সালেহ হলেন মুহাম্মাদ (ﷺ)-এর সাহাবা ও তাঁদের পরবর্তী তিন প্রজন্ম। তাদেরকে আহলুস-সুন্নাহ ওয়াল-জামা’আহ, আস-সালাফ,আছহাবুল-হাদীস এবং আহলুল-হাদীসও বলা হয়। যে ব্যক্তি তাঁদের পথকে কবুল করেন এবং তাঁদের আক্বীদাহ, মানহাজ ও দীনকে অবিকল অনুসরণ করেন, তিনি প্রকৃত হিদায়াতের উপর প্রতিষ্ঠিত।

আমাদের দাওয়াহ
সালাফিয়্যাহ

সালাফিয়্যাহ হলো ইসলাম ও সুন্নাহ অনুসরণের প্রকৃত পথ। একজন সালাফী হচ্ছেন সেই ব্যক্তি, যিনি অবিকল কোনো পরিবর্তন ছাড়াই সালাফে-সালেহীনের পথকে অনুসরণ করেন।

আমাদের দাওয়াহ
সুন্নী

সুন্নী, আহলুস-সুন্নাহ ওয়াল-জামাআহ, আছহাবুল-হাদীস এবং আহলুল-হাদীস এই সবই সমার্থক উপাধি । এই উপাধিগুলো একই পথের অনুসারী একটি দলকে বুঝায়। যাইহোক, যারা এই উপাধিগুলোকে ব্যবহার করে, তাদের প্রত্যেকেই প্রকৃত অর্থে নিজ দাবির অনুগামী নন। প্রকৃত অর্থে, বেশিরভাগ মানুষ, যারা এই উপাধিগুলোর সাথে নিজেকে যুক্ত করে তারা সালাফে-সালেহীনের আক্বীদাহ ও মানহাজের বিরোধিতা করে। একজন নিছক দাবিদার ও একজন প্রকৃত অনুসারীর মাঝে পার্থক্য স্থাপন করাই এই অনুচ্ছেদের অন্যতম প্রধান উদ্দেশ্য।

আমাদের দাওয়াহ

Discover more from Markaz At-Tahawee

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading