তাওহীদের উচ্চতা, প্রশস্ততা ও মর্যাদা
আল্লামাহ ইবনুল ক্বাইয়িম (রাহিমাহুল্লাহ) বলেন,
“আল্লাহ তা‘আলা ঈমান ও তাওহীদের উচ্চতা, প্রশস্ততার ও মর্যাদার সাদৃশ্য দিয়েছেন আকাশের সাথে যেটা হলো তার (ঈমান আমলের) ঊর্ধ্বে উঠা ও নিচে নামার স্থান। সেখান থেকেই তা জমিনে অবতরণ করেছে ও জমিন থেকেই তা আকাশে ফিরে যাবে। আর সংকটাপন্ন অবস্থা ও বিরতিহীন যন্ত্রণার দিক থেকে ঈমান ত্যাগকারীর তুলনা দিয়েছেন আকাশ থেকে অতি নিম্নে পতিত ব্যক্তির সাথে। আর ঐ পাখির তুলনা দিয়েছেন যা তার অঙ্গ-প্রত্যঙ্গ ছিনিয়ে নেয় এবং তা ছিন্নবিচ্ছিন্ন করে, ঐ সকল শয়তানদের সাথে যাদেরকে আল্লাহ তা‘আলা প্রেরণ করেন এবং তারা তাকে প্ররোচিত, অশান্ত, উদ্বিগ্ন করে ও ধ্বংস করে । আর যে বাতাস তাকে দূরবর্তী স্থানে নিয়ে যায় তা হলো তার প্রবৃত্তি যা তাকে সর্বনিম্ন স্থানে নামিয়ে আনে ও আকাশ থেকে অনেক দূরের কোনো স্থানে নিজেকে নিক্ষেপ করতে প্ররোচিত করে।”
Share this:
- Share on X (Opens in new window) X
- Share on Facebook (Opens in new window) Facebook
- Email a link to a friend (Opens in new window) Email
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Print (Opens in new window) Print
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pocket (Opens in new window) Pocket

















