Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

সইহাতু নাযীর নামক প্রবন্ধ থেকে ফিলিস্তীনীদের জন্য শাইখ রাবীর নসিহত

‘আল্লামাহ শাইখ রাবী‘ বিন হাদী আল-মাদখালী (হাফিযাহুল্লাহ) বলেন : “ফিলিস্তীনীদের জন্য বিশেষভাবে (আমার নসিহত) : এটা জানা তাদের জন্য অবশ্য কর্তব্য যে, ফিলিস্তীন ইসলাম ব্যতীত বিজিত হয়নি এবং ইসলামের ফারূক (‘উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা ‘আনহু) ও তাঁর ইসলামী সৈন্যদের হাতে ব্যতীত তা বিজিত হয়নি । আর সেই প্রকৃত ইসলাম ব্যতীত ফিলিস্তীন মুক্ত হবে না যা দিয়ে আল-ফারূক্বের (‘উমার রাদ্বিয়াল্লাহু ‘আনহু) হাতে ইহুদিদের অপবিত্রতা থেকে ফিলিস্তীন মুক্ত হয়েছে। আপনারা (বর্তমান ফিলিস্তীনীরা) অনেক সংগ্রাম করেছেন। আমি আর কোনো জাতি সম্পর্কে জানিনা যারা আপনাদের ন্যায় ধৈর্য ধারণ করেছে। কিন্তু আপনাদের অনেকেই ‘উমার আল-ফারূক্ব রাদ্বিয়াল্লাহু ‘আনহুর ‘আক্বীদাহ ও মানহাজ ধারণ করেন না। আপনাদের জিহাদ যদি এর উপর ভিত্তি করে হতো তবে আপনাদের সমস্যার সমাধান হয়ে যেত এবং আপনারা বিজয় ও সফলতা লাভ করতেন। তাই আপনাদের ‘আক্বীদাহ, মানহাজ ও জিহাদ কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ অনুযায়ী সংশোধন করতে হবে। আপনাদের সকলকে আল্লাহর রজ্জু আঁকড়ে ধরতে হবে এবং বিভক্তি পরিহার করতে হবে। আপনাদের মসজিদ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে একাগ্রতা ও ইখলাসের সাথে এসব বিষয় (সংশোধন) করুন। ইন শা আল্লাহ, বানর ও শুকরদের ভাইদের উপর আপনাদের বিজয় বাস্তবায়নের জন্য এসকল বিষয়ে আল্লাহর জন্য একনিষ্ঠ হোন। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের জবানে শামবাসীদের জন্য ইহুদি ও খ্রিস্টানদের উপর বিজয়ের ব্যাপারে সত্য ওয়াদা রয়েছে। তাই প্রচেষ্টার বাহুর কাপড় গুটিয়ে নিন তাহলে আল্লাহ তাঁর ওয়াদা পূরণ করবেন। এটা ছাড়া আপনারা ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হওয়া বাদে কিছুই অর্জন করতে পারবেন না। আল্লাহর কসম! আমেরিকা, জাতিসংঘের হস্তক্ষেপ, জাতীয়তাবাদ ও জঘণ্য স্বদেশিকতা আপনাদের কোনো উপকারে আসবে না। তাই দ্রুত প্রকৃত বিজয়ের পথসমূহ অবলম্বন করুন। আপনারা ইতঃপূর্বে অনেক পদ্ধতি পরখ করে দেখেছেন যা কোনো কাজে আসেনি আর ভবিষ্যতেও কোনো কাজে আসবে না। এই প্রবাদে যেমনটা বলা হয়েছে আপনারা তেমন হবেন না: মরুভূমির এমন ‘ঈস[1] (উট) যা তৃষ্ণায় মারা যায়, অথচ পানি তার পিঠের উপরেই বহন করা হচ্ছে।

হে আল্লাহ, এই উম্মতের জন্য তাদের হিদায়াতের পথকে সুদৃঢ় করুন যার মাধ্যমে আপনার অলীরা সম্মানিত হবেন এবং আপনার শত্রুরা লাঞ্ছিত হবে। হে আল্লাহ, আপনার কালিমাকে সমুন্নত করুন, আপনার দ্বীনকে সম্মানিত করুন এবং আপনার দ্বীনের মাধ্যমে মুসলিমদেরকে সম্মানিত করুন। তাদেরকে আপনার ও ইসলামের কাছে নিয়ে আসুন। নিশ্চয়ই আপনি দো‘আ শ্রবণকারী।

সইহাতু নাযীর, গযবপ্রাপ্ত জাতি তথা ইহুদিদের সম্পর্কে একটি প্রবন্ধ।

Rabee.net

Footnotes
  1. ‘ঈস – সাদার সাথে কিছুটা লাল বা হলুদ রং মিশ্রিত এক ধরনের উট ।

Support The Da'wah In Bangladesh

Recent Posts

Recommended Readings

ইসলাম

ইসলাম হলো আদম (‘আলাইহিস সালাম) থেকে মুহাম্মাদ (ﷺ) পর্যন্ত সকল নবীর দীন। একজন মুসলিম হলেন সেই ব্যক্তি যিনি এই দীনকে কবুল করেন এবং এর উপর আমল করেন। মুসলিমরা একমাত্র সত্য মা'বূদ (আরবিতে আল-ইলাহ) আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করেন না। মুসলিমরা সকল প্রকার শিরক পরিত্যাগ করেন এবং তারা মানবজাতির প্রতি প্রেরিত সর্বশেষ রাসূল মুহাম্মাদ (ﷺ)-এর প্রদর্শিত শিক্ষার অনুসরণ করেন। এটিই হলো সালাফিয়্যাহর ভিত্তি।

আমাদের দাওয়াহ
সুন্নাহ

সুন্নাহ হলো নবী (ﷺ) ও তাঁর সাহাবাদের পথ। যিনি এই পথের অনুসরণ করেন তাকে সুন্নী বলা হয় এবং তিনি আহলুস-সুন্নাহ ওয়াল জামাআহ’র অন্তর্ভুক্ত। মাঝেমধ্যে, শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয় এমন কাউকে বুঝানোর জন্যও সুন্নী শব্দটি সাধারণভাবে ব্যবহৃত হয়। তবে, শুধু শিয়া না হওয়াটা কোনো ব্যক্তিকে পথভ্রষ্টতায় নিপতিত হওয়া থেকে বাঁচানোর জন্য যথেষ্ট নয়।

আমাদের দাওয়াহ
আস-সালাফ আস-সালেহ

আস-সালাফ আস-সালেহ হলেন মুহাম্মাদ (ﷺ)-এর সাহাবা ও তাঁদের পরবর্তী তিন প্রজন্ম। তাদেরকে আহলুস-সুন্নাহ ওয়াল-জামা’আহ, আস-সালাফ,আছহাবুল-হাদীস এবং আহলুল-হাদীসও বলা হয়। যে ব্যক্তি তাঁদের পথকে কবুল করেন এবং তাঁদের আক্বীদাহ, মানহাজ ও দীনকে অবিকল অনুসরণ করেন, তিনি প্রকৃত হিদায়াতের উপর প্রতিষ্ঠিত।

আমাদের দাওয়াহ
সালাফিয়্যাহ

সালাফিয়্যাহ হলো ইসলাম ও সুন্নাহ অনুসরণের প্রকৃত পথ। একজন সালাফী হচ্ছেন সেই ব্যক্তি, যিনি অবিকল কোনো পরিবর্তন ছাড়াই সালাফে-সালেহীনের পথকে অনুসরণ করেন।

আমাদের দাওয়াহ
সুন্নী

সুন্নী, আহলুস-সুন্নাহ ওয়াল-জামাআহ, আছহাবুল-হাদীস এবং আহলুল-হাদীস এই সবই সমার্থক উপাধি । এই উপাধিগুলো একই পথের অনুসারী একটি দলকে বুঝায়। যাইহোক, যারা এই উপাধিগুলোকে ব্যবহার করে, তাদের প্রত্যেকেই প্রকৃত অর্থে নিজ দাবির অনুগামী নন। প্রকৃত অর্থে, বেশিরভাগ মানুষ, যারা এই উপাধিগুলোর সাথে নিজেকে যুক্ত করে তারা সালাফে-সালেহীনের আক্বীদাহ ও মানহাজের বিরোধিতা করে। একজন নিছক দাবিদার ও একজন প্রকৃত অনুসারীর মাঝে পার্থক্য স্থাপন করাই এই অনুচ্ছেদের অন্যতম প্রধান উদ্দেশ্য।

আমাদের দাওয়াহ

Discover more from Markaz At-Tahawee

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading